বাংলা ব্যাকরণ • বাক্য ও বাচ্য • প্রিলিমিনারি • ৪৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
বাংলা ব্যাকরণ প্রশ্ন
‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।’-এটি কোন ধরনের বাক্য?
- ক
সরল বাক্য
- খ
জটিল বাক্য
- গ
যৌগিক বাক্য
- ঘ
খণ্ড বাক্য
উত্তর ও ব্যাখ্যা
খ
জটিল বাক্য
ব্যাখ্যা
যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। ‘যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়’ বাক্যে ‘যিনি... তিনি...’ সাপেক্ষ সর্বনাম পদ জোড় হিসেবে ব্যবহৃত হওয়ায় এটি একটি জটিল বাক্য।
একই ধরনের প্রশ্ন:
১. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’ - এটি কোন ধরনের বাক্য? (উত্তর: সরল বাক্য)
২. ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ - এটি কোন প্রকারের বাক্য? (উত্তর: যৌগিক বাক্য)
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও