বাংলা ২য় পত্র • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৫

বাংলা ২য় পত্র প্রশ্ন

সারাংশ লেখো অথবা, সারমর্ম লেখো:

3.1.

বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু চরিত্র তদপেক্ষাও মূল্যবান। অতএব, কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তিযদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভান্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গা পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদ আছে যে, কোনো কোনো বিষধর সর্পের মস্তকে মণি থাকে। মণি মহামূল্যবান পদার্থ বটে, কিন্তু তাই বলিয়া যেমন মণি লাভের নিমিত্ত বিষধর সর্পের সাহচর্য লাভ করা বুদ্ধিমানের কার্য নহে, সেইরূপ বিদ্যা আদরণীয় হইলেও বিদ্যা লাভের নিমিত্ত বিদ্বান দুর্জনের নিকট গমন বিধেয় নহে।

3.2.

বসুমতী, কেন তুমি এতই কৃপণা, কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা। দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস—কেন এ মাথার ঘাম পায়েতে বহাস? বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী, আমার গৌরব তাহে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।

উত্তর ও ব্যাখ্যা

৩.১
সারাংশ: বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ হলেও চরিত্র তার চেয়েও মূল্যবান। তাই কেবল বিদ্বান হলেই কেউ সম্মানের যোগ্য হয় না; চরিত্রহীন বিদ্বানের সঙ্গ ত্যাগ করাই ভালো। মাথায় মণি আছে বলে বিষধর সাপের কাছে যাওয়া যেমন বুদ্ধিমানের কাজ নয়, তেমনি বিদ্যার লোভে দুর্জন বিদ্বানের কাছে যাওয়াও উচিত নয়।

৩.২
সারমর্ম: পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না, আর শ্রমে পাওয়া ফলই মানুষের প্রকৃত গৌরব। বিনা চাষে ফসল পেলে পৃথিবীর মর্যাদা সামান্যই বাড়ে, কিন্তু মানুষ নিজের শক্তি ও সার্থকতা হারায়। তাই কষ্ট করে নিজের হাতে ফসল ফলানোতেই মানুষের মহত্ত্ব।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন