Sylhet Board সিলেট বোর্ড ২০২২
455টি প্রশ্ন
- 201.
বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়েছে কোন পদ্ধতিতে?
- 202.
বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীর বৈশিষ্ট্য কোনটি?
- 203.
উদ্দীপকের ব্যাংকটি কোন ব্যাংক?
- 204.
উদ্দীপকের ব্যাংকটির শ্রেণি বিন্যাস হচ্ছে—
- 205.
মি. রফিক ইলেকট্রনিক ব্যাংকিং সেবার কোন পদ্ধতি ব্যবহার করেন?
- 206.
মি. রফিক হিসাব পরিচালনার ক্ষেত্রে অন্যান্য যে সুবিধাগুলো পান তা হলো—
i. হিসাব বিবরণী
ii. তহবিল স্থানান্তর
iii. বিল প্রদান
নিচের কোনটি সঠিক? - 207.
কোন ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সময় মি. রায়হানকে অধিক সতর্কতা অবলম্বন করতে হয়?
- 208.
মি. রায়হান ব্যবসায় পরিচালনার বিভিন্ন সময় যেসব দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকেন সেগুলো হলো—
i. স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন
ii. উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন
iii. নতুন পণ্য বাজারে সরবরাহ করা
নিচের কোনটি সঠিক? - 209.
ব্যবসায়ী জনাব আকবর সর্বদা পণ্যের গুণাগুণ, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের খবরাখবর রাখার জন্য একটি দামি মোবাইল ফোন ক্রয় করেন। এতে তার কাজের গতিশীলতা বৃদ্ধি পায়। ঝুঁকিমুক্ত-মুনাফার আশায় তিনি আয় হতে সঞ্চিত সব অর্থ নির্দিষ্ট মেয়াদের জন্য একটি ব্যাংকে জমা রাখেন। বর্তমানে প্রতিষ্ঠানের আয় কম হওয়াতে গত কয়েক মাস ধরে তিনি কর্মচারীর বেতন প্রদান ও অন্যান্য খরচ নির্বাহের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
- 210.
বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্য এবং তৈরি পোশাক রপ্তানি করা কোন ধরনের অর্থায়ন?
- 211.
জনাব রাসেল একটি ব্যাংক থেকে ত্রৈমাসিক ৫% হারে ৮ বছরের জন্য ৬,০০,০০০ টাকা সংগ্রহ করেন। তিনি উক্ত টাকা 'ক' ব্যাংকে ৮ বছরের জন্য ৯.৫% হারে মাসিক চক্রবৃদ্ধিতে রাখতে চান। অন্যদিকে, তার বন্ধু সুমন পরামর্শ দিলেন যে, উক্ত টাকায় একটি জমি কিনলে একই সময়ে তার মূল্য ১২,০০,০০০ টাকা হবে। তাছাড়াও ঐ জমি থেকে ফসল উৎপাদন করে প্রতি বছর তার আরও ২,০০,০০০ টাকা আয় হতে পারে।
- 212.
মি. আতিক তার প্রতিদিনের বিক্রয়লব্ধ নগদ আয়ের পুরোটাই ব্যবসায়ে বিনিয়োগ করলে কারবারি অর্থায়নের কোন নীতিটি লঙ্ঘিত হয়?
- 213.
জনাব আলীম ৫০,০০০ টাকা ৫ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখতে চান। 'ক' ব্যাংক তাকে ৮% হারে সুদ প্রদানের প্রস্তাব দেয় এবং 'খ' ব্যাংক তাকে একই হার সুদে ৫ বছর পর ৭৪,০০০ টাকা প্রদানের প্রস্তাব দেয়। অন্যদিকে, তার বন্ধু ফাহিম ৫ বছর পর ৫০,০০০ টাকা পাওয়ার আশায় কিছু টাকা 'গ' ব্যাংকে জমা রাখতে চান। উক্ত 'গ' ব্যাংক তাকে ৭% মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে।
- 214.
ব্যাংক বা যেকোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে বিবেচনা করতে হয়—
- 215.
জনাব আসিফ 'ক' প্রকল্পে নিজের সঞ্চিত অর্থ এবং 'খ' প্রকল্পে জনতা ব্যাংক থেকে ৮% হারে ঋণ সংগ্রহ করে অর্থ বিনিয়োগ করেছেন। 'ক' প্রকল্প থেকে গত ৫ বছরে প্রাপ্ত আয় হার যথাক্রমে ১০%, ১২%, ৮%, -৫% এবং ৫%। 'খ' প্রকল্পের আদর্শ বিচ্যুতি ১০%। আর্থিক সমস্যার কারণে বর্তমানে তিনি একটি প্রকল্প বন্ধ করে দিতে চান।
- 216.
সুদের হার ৫% হলে বর্তমান ৫০,০০০ টাকার ৫ বছর পর ভবিষ্যৎ মূল্য কত?
- 217.
জনাব সাফোয়ানের সূর্য ও চন্দ্র নামক দুটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ আছে। সূর্য প্রকল্প থেকে গত ৪ বছরের আয় যথাক্রমে ২০১৮ ২২%, ২০১৯ ২০%, ২০২০ ১৮% এবং ২০২১ ২০%। অন্যদিকে, চন্দ্র প্রকল্পের আদর্শ বিচ্যুতি হলো ৩% এবং গড় আয় ২০%।
- 218.
“রুল-৭২” কে মেয়াদ দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
- 219.
একটি প্রকল্প বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে জনাব করিম 'ক' ও 'খ' নামের ৫. বছর মেয়াদি দুটি প্রকল্প বিশ্লেষণ করেন। প্রতিটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ২ লক্ষ টাকা। প্রকল্প 'ক' থেকে গত ৫ বছরে প্রাপ্ত কর ও অবচয় পূর্ববর্তী মুনাফা যথাক্রমে ২০,০০০ টাকা, ২৫,০০০ টাকা, ৩৫,০০০ টাকা, ৪০,০০০ টাকা এবং ৪৫,০০০ টাকা। 'খ' প্রকল্প থেকে বিনিয়োগকৃত টাকা ৩ বছরের মধ্যে ফেরত আসবে।
- 220.
ঝুঁকি ব্যবস্থাপনার জন্য জরুরি হলো—
i. ঝুঁকির উৎস নির্ণয়
ii. ঝুঁকির জন্য অপেক্ষা করা
iii. ঝুঁকির শ্রেণি নির্ণয়
নিচের কোনটি সঠিক? - 221.
জনাব আলম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কর্মব্যস্ততার কারণে 'SR' ব্যাংক জনাব আলমের পক্ষে 'XY' ট্রেডার্সের সাথে চুক্তি করে। তাছাড়া, তার পক্ষে বাসা ভাড়া সংগ্রহ ও বিভিন্ন লেনদেন সম্পাদন করে। সম্প্রতি জনাব আলম চীন থেকে কম্পিউটার যন্ত্রাংশ আমদানি করে তার ব্যবসায়ের পরিধি বৃদ্ধি করেন। এক্ষেত্রে 'SR' ব্যাংক জনাব আলমের পক্ষে যাবতীয় লেনদেন সম্পাদন এবং প্রয়োজনীয় দলিলপত্র তৈরিতে সহায়তা করে।
- 222.
চক্রবৃদ্ধি প্রক্রিয়া হলো—
i. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ
ii. সুদআসলের ওপর সুদ নির্ধারণ
iii. অর্থের বর্তমান মূল্য নির্ধারণ
নিচের কোনটি সঠিক? - 223.
'PQ' ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে তাদের অর্থের নিরাপত্তা দিয়ে থাকে। মি. শাফায়াত ২ লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করলে 'PQ' ব্যাংক মি. শাফায়াতের আয় বিবরণী, ব্যাংক বিবরণী ও সততা বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়।
- 224.
কোম্পানির প্রধান কর্মকর্তার হঠাৎ মৃত্যুর ফলে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাকে কী বলে?
- 225.
'ক' ও 'খ' নামক দুটি ব্যাংক দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতার কারণে 'গ' ব্যাংকের সাথে একত্রিত হয়ে ব্যাংকিং কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয়। উক্ত 'গ' ব্যাংকে-মক্কেলের চেক উপস্থাপন করা হলে তা যাচাইয়ের পরপরই চেকের অর্থ পরিশোধ করে। তার একজন গ্রাহকের কর্মচারী ইকবাল উক্ত গ্রাহকের হিসাবের জমার পরিমাণ জানতে চাইলে ব্যাংক তাকে তথ্য প্রকাশে অস্বীকৃতি জানায়। সম্প্রতি ব্যাংক তার সব পণ্য ও সেবা সম্পর্কে জনগণকে জানানোর জন্য পত্রিকায় একটি বিজ্ঞাপন দেয়।
- 226.
ক প্রকল্প থেকে গত ৪ বছর যথাক্রমে ৬%, ৮%, ১০% ও ৮% হারে মুনাফা পাওয়া যায়। প্রকল্পটির গড় মুনাফা কত?
- 227.
জনাব ছহিফা নিরাপত্তার কথা চিন্তা করে তার গহনাসমূহ নিয়ে একটি আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। সম্প্রতি নগদ অর্থ নিয়ে ব্যক্তিগত কেনাকাটা করতে তিনি নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাই তিনি নগদ অর্থের পরিবর্তে বিকল্প ব্যবস্থায় লেনদেন সম্পন্ন করতে পূর্বের আর্থিক প্রতিষ্ঠানটির সহায়তা নেন। উক্ত প্রতিষ্ঠানটি তার হিসাবের স্থিতি ও হিসাবের বিবরণী সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করে থাকে। বর্তমানে তিনি অধিকতর নিরাপদে আর্থিক লেনদেন সম্পন্ন করতে সক্ষম হন।
- 228.
প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া হলো—
- 229.
নির্দিষ্ট আয়ের চাকরি করে জনাব তালেব প্রতি মাসের সঞ্চয়কৃত অর্থ নিরাপদে জমা রাখার উদ্দেশ্যে একটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নেন। যোগাযোগ সুবিধার কথা বিবেচনা করে তিনি, তার বাসার নিকটবর্তী 'PR' ব্যাংকে একটি হিসাব খুলেন। কিন্তু পরবর্তীতে উক্ত হিসাব হতে বহুমুখী সেবা গ্রহণের ক্ষেত্রে তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এ ব্যাপারে বন্ধুর সাথে আলোচনা করলে তার বন্ধু তাকে হিসাব খোলার পূর্বে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সতর্কতার সাথে বিবেচনা করার দরকার ছিল বলে উল্লেখ করেন।
- 230.
একটি প্রকল্পের ৫ বছরের আয়ের ব্যবধান বর্গের গড় ১৩.৫ হলে প্রকল্পটির আদর্শ বিচ্যুতি কত?
- 231.
নিট মুনাফার সাথে কী যোগ করলে নগদ প্রবাহ পাওয়া যায়?
- 232.
অর্থায়ন প্রক্রিয়ায় একজন উদ্যোক্তা—
i. তহবিল সংগ্রহ করে
ii. উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখে
iii. সঠিক প্রকল্প নির্বাচন করে
নিচের কোনটি সঠিক? - 233.
বাংলাদেশে মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ এবং গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র কোনটি?
- 234.
ঋণ প্রদানের সময় ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা, সততার বিচার এবং উপযুক্ত জামানত গ্রহণ ব্যাংকের কোন ধরনের নীতি?
- 235.
দেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাংক ব্যবস্থা কীভাবে ভূমিকা রাখে?
- 236.
আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রমে সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে সমাজের ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস করে কোন ব্যাংক?
- 237.
আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যাদি সম্পাদন উপদেশ প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কাজ?
- 238.
বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কোনটি?
- 239.
অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানোর লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীকে কোন হিসাব খোলার মাধ্যমে জমাতিরিক্ত টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে?
- 240.
ব্যাংক হিসাব খোলার পূর্বে একজন গ্রাহকের বিবেচনা করা উচিত—
i. ব্যাংকের অবস্থান
ii. সুনাম
iii. ইলেকট্রনিক ব্যাংকিং সেবা
নিচের কোনটি সঠিক? - 241.
ব্যবসায়ের ঝুঁকি হ্রাস অর্থায়নের কোন নীতিটি প্রয়োগযোগ্য?
- 242.
প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র কোনটি?
- 243.
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস হচ্ছে—
- 244.
ফরায়েজি আন্দোলনের নেতা ছিলেন কে?
- 245.
ফুটেফুটে কিশোরী নীলা কথা বলতে পারে না। কিন্তু নানা অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের গ্রহণযোগ্যতা অর্জন করতে চায়। সবার মনের ভাষা সে বুঝতে পারে অন্তর্দৃষ্টি দিয়ে। লোকে তাকে ঠাট্টা করে। সে কষ্ট পায়। এতে তার মা বিরক্ত হয়। সে ঘরের দরজা বন্ধ করে বসে থাকে।
- 246.
'বেশি আঙ্কারা দিও না, জ্বালিয়ে মারবে'- 'মমতাদি' গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
- 247.
সাজেদা স্বামীর সংসারে এসে দেখল, এখানে তার অনেক দায়িত্ব। সংসারের প্রতিটি কাজেই তাকে প্রয়োজন। আস্তে আস্তে সে সংসারে গভীরভাবে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু অন্যদের কাছে তার কাজের তেমন গুরুত্ব নেই। সংসারের কঠিন মায়াজাল থেকে তার আর বেরোবারও সুযোগ নেই।
- 248.
'এক একবার দম ফেললে একশটা বেমারি বেরিয়ে যাবে'- এ কথার দ্বারা 'প্রবাস বন্ধু ভ্রমণকাহিনিতে কী বোঝানো হয়েছে?
- 249.
ইমন ও সাকিব দুজন বাল্য বন্ধু। তারা দুজনই শিক্ষিত। পেশাগত জীবনে ইমন একজন ব্যবসায়ী। ইমনের টাকা ও বাড়ি-গাড়ি কিছুরই অভাব নেই। এলাকার সবাই তাকে চেনে। আর সাকিব পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নিয়েছে, পাশাপাশি সমাজসেবামূলক কাজও করে। গত বন্যায় সাকিবের গ্রামটি লন্ডভন্ড হয়ে যায়। এ সময় সাকিব তার ছাত্রদের নিয়ে ত্রাণসামগ্রী সংগ্রহ করে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কাছে পৌছে দেয়। অথচ ইমন সাহায্যের বদলে অসহায় মানুষের অসহায়ত্বের সুযোগে স্বল্প মূল্যে বিঘা বিঘা জমি কিনে নেয়।
- 250.
উদ্দীপকের মূলভাব কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ?