Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২৪

706টি প্রশ্ন

  1. 501.

    আমরা জুতো পায়ে হাঁটার সময় কোন ধরনের ঘর্ষণ কাজ করে?

  2. 502.

    হৎপিন্ডের বৈদ্যুতিক সংকেত শনাক্ত করতে কোনটি ব্যবহৃত হয়?

  3. 503.

    নিচের ছকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

    ভিটামিন | অভাবজনিত রোগ
    A | রাতকানা
    D | রিকেটস
    B₁ | বেরিবেরি

  4. 504.

    কোনটি উদ্ভিজ্জ আমিষ?

  5. 505.

    অভিব্যক্তির ফলে একটি প্রজাতি থেকে অন্য একটি প্রজাতির উৎপত্তি হয়। এ সম্পর্কে বিজ্ঞানী ল্যামার্ক ও ডারউইন বিবর্তন সম্পর্কে ভিন্ন রকম দুটি মতবাদ প্রদান করেন। বিবর্তনের সপক্ষে যে সকল প্রমাণ বিজ্ঞানীরা উপস্থাপন করেছেন সেগুলোর মধ্যে অন্যতম হলো 'জীবাশ্মঘটিত' প্রমাণ। কিন্তু আধুনিক যুগে বিবর্তনবাদ সম্পর্কিত ডারউইনের মতবাদই সর্বজন স্বীকৃত।

  6. 506.

    কোনটি এসি তড়িৎ উৎসের প্রতীক?

  7. 507.

    নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

  8. 508.

    রবিন সাহেবের রক্তের LDL এর পরিমাণ ১৫০ mg/dL থেকে অনেক বেশি হলে-
    i. রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকবে
    ii. করোনারী থ্রম্বোসিস হতে পারে
    iii. ধমনি শক্ত হয়ে যায়
    নিচের কোনটি সঠিক?

  9. 509.

    সুমি স্কুলে যাওয়ার পথে হঠাৎ দুর্ঘটনায় মাথায় ও হাতে প্রচণ্ড আঘাত পেলো। চিকিৎসক তার হাতের ও মাথার জন্য ভিন্ন ভিন্ন পরীক্ষা করালেন। একই সময়ে অন্য এক রোগীর পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করায় চিকিৎসক এন্ডোসকপির পরামর্শ দিলেন।

  10. 510.

    কোন তন্তু ফাইব্রেয়ন নামের এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ দ্বারা তৈরি?

  11. 511.

    কোন বল আমাদের নিচের দিকে টেনে রেখেছে?

  12. 512.

    ধমনি প্রসারিত হলে এবং শিরার কোনো সমস্যা হলে নিচের কোন পরীক্ষা করা হয়?

  13. 513.

    বিভিন্ন বর্ণের পার্থক্য বুঝতে না পারাকে কী বলে?

  14. 514.

    কোনটি লেন্সের ক্ষমতার এস.আই একক?

  15. 515.

    সমুদ্রের তলদেশে একটি ভূমিকম্প হলে কী তৈরি হয়?

  16. 516.

    কোনটিতে লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে?

  17. 517.

    পানিতে কোন উপাদানটি বিদ্যমান থাকলে মানুষের কিডনি বিকল হতে পারে?

  18. 518.

    ক্যালসিয়ামের অভাবজনিত রোগ কোনটি?

  19. 519.

    তাসফিয়ার রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় সে খাদ্য হিসাবে কোন জাতীয় খাবার গ্রহণ করবে?

  20. 520.

    জনাব জাকিরের পণ্য সংরক্ষণের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়?

  21. 521.

    জনাব জাকির গুদামজাত করেন—
    i. কৃষি পণ্য
    ii. শিল্প পণ্য
    iii. ভোগ্য পণ্য
    নিচের কোনটি সঠিক?

  22. 522.

    শিক্ষার্থীদের পরিদর্শনকৃত শিল্পটি কোন ধরনের?

  23. 523.

    জাতীয় অর্থনীতিতে উদ্দীপকের শিল্পটি অবদান রাখছে—
    i. কর্মসংস্থান সৃষ্টিতে
    ii. মোট জাতীয় আয় বৃদ্ধিতে
    iii. স্থানীয় চাহিদা পূরণ
    নিচের কোনটি সঠিক?

  24. 524.

    সুমনা কাস্তা হাউজের শেয়ার ক্রয় করে কী হিসেবে বিবেচিত হবেন?

  25. 525.

    কোন সংস্থা সুমনাকে সহজ শর্তে অধিকতর প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা প্রদান করবে?

  26. 526.

    রিতা গ্রুপের ব্যবস্থাপক কোন ধরনের নেতৃত্ব গ্রহণ করেন?

  27. 527.

    এ ধরনের নেতৃত্বে—
    i. সিদ্ধান্ত গ্রহণে সময় বেশি লাগে
    ii. কর্মীদের ওপর সুনির্দিষ্ট আদেশ দেন না
    iii. প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে ভালো আন্তব্যক্তিক সম্পর্ক ও দলীয় কাজের ওপর
    নিচের কোনটি সঠিক?

  28. 528.

    জনাব আকিব ও সাজিদ দুই বন্ধু এইচএসসি পাসের পর তাদের নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের গিফট ও ফাস্টফুড আইটেম তৈরি করে অনলাইনের মাধ্যমে বিক্রি করেন। অল্প কিছু দিনের মধ্যে তাদের তৈরি পণ্যগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করে। ব্যবসায়টি সম্প্রসারণের জন্য অধিক পুঁজি প্রয়োজন দেখা দেওয়ায় আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়ে সমস্যার সমাধান করেন।

  29. 529.

    আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কোনটি?

  30. 530.

    জনাব আসাদ আনুষ্ঠানিক পড়ালেখা শেষ করে নরসিংদী জেলায় বাবুরহাট এলাকায় স্বল্প পরিসরে একটি তাঁত শিল্প স্থাপন করেন। ব্যবসায়ের অনুকূল উপাদান, আর্থিক প্রতিষ্ঠানের পুঁজি যোগান ও সরকারি পৃষ্ঠপোষকতার কারণে এ শিল্পের প্রচুর সম্ভাবনা তাকে অনুপ্রাণিত করে। দক্ষ কারিগর ও উন্নত কাঁচামালের কারণে তার উৎপাদিত পণ্যের গুণগতমান বেশ ভালো। ফলে বাজারে প্রচুর চাহিদা থাকায় অল্প দিনের মধ্যে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ৩০ জন লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মরত।

  31. 531.

    আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচনা করতে হবে—
    i. সঠিক পণ্য
    ii. ঝুঁকি মোকাবিলার উপায়
    iii. পণ্যের চাহিদা
    নিচের কোনটি সঠিক?

  32. 532.

    জনাব গণি মিয়া বি.কম পাস করে যোগ্যতা ও পছন্দ অনুযায়ী চাকরি না পাওয়ায়, যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে ফুল চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তার নিজস্ব অর্থ ও সরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় ২ একর জমিতে ফুল চাষ করেন। তার দক্ষতা-পরিশ্রম, দৃঢ় মনোবল ও সর্বোপরি সহজলভ্য শ্রম তাকে সফলতা এনে দিয়েছে। ফুলের প্রচুর চাহিদা ও তার সফলতা দেখে অনেকে এ পেশায় আত্মনিয়োগ করছেন।

  33. 533.

    যৌথ মূলধনী সংগঠনের মূল দলিল কোনটি?

  34. 534.

    আসিফ, মাসুম এবং রাফি তিন বন্ধু মিলে মূলধন ও মুনাফা সমানুপাতে বণ্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ হয়ে একটি সুপারশপ প্রতিষ্ঠা করেন। ব্যবসায়, প্রতিষ্ঠানটি চালু হওয়ার কয়েক মাসের মধ্যে মাসুম মারা যাওয়ায় তার ১৫ বছরের সন্তান টিপুকে চুক্তির আওতায় নিয়ে আসা হয়। অপরদিকে মাহি ও সানি কোম্পানি আইন অনুযায়ী 'আদিল অ্যান্ড কোং' নামে আরেকটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে, যেটি কোনো সদস্যের মৃত্যুতেও বিলোপসাধন ঘটবে না।

  35. 535.

    অংশীদারি ব্যবসায় কখন আস্থা সংকট দেখা দেয়?

  36. 536.

    মি. মমতাজ চট্টগ্রামের নামকরা একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। তিনি হোটেল ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি লন্ডনের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছেন। শর্ত অনুযায়ী তিনি ঐ প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন ও বিক্রি করবেন। সুনামের সাথে ব্যবসায়টি চলছিল। কিন্তু হঠাৎ আগুন লেগে প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

  37. 537.

    কোন ব্যবসায় ক্রেতাদের পরিবর্তনশীল রুচি, আগ্রহ ও ফ্যাশনের ওপর নির্ভরশীল?

  38. 538.

    মি. মিলটন দেশে ও বিদেশে ব্যাপক চাহিদা, বিভিন্ন প্রকাশনা ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি চামড়াজাত পণ্য উৎপাদন কারখানা স্থাপন প্রকল্প গ্রহণ করেন। তিনি তার সক্ষমতা ও পরিবেশের প্রভাব মাথায় রেখে সুপরিকল্পিত উপায়ে এই কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি বড় আকারের ব্যয় যেমন: জমি, ভবন ও যন্ত্রপাতি আমদানি ব্যয় নির্বাহের জন্য একাধিক উৎস হতে তা সংস্থানের চেষ্টা করেন।

  39. 539.

    ইপিজেড-এ জনাব সরওয়ার সাহেবের একটি তৈরি পোশাকের কারখানা রয়েছে। তার প্রতিষ্ঠিত কারখানায় প্রতিস্থাপন ব্যয়সহ মোট ১৯ কোটি টাকা ব্যয় হয়েছে এবং ১৫০ জন শ্রমিক কাজ করছে। শুরুর দিকে স্থানীয় চাহিদার ভিত্তিতে স্বল্প পরিসরে উৎপাদন করলে সময়ের সাথে সাথে বৈদেশিক অর্ডার আসতে থাকে। কিন্তু উন্নত কাঁচামাল, পর্যাপ্ত পুঁজি ও আধুনিক মেশিনারির সমস্যার কারণে পূর্ণোদ্যমে উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তিনি মনে করেন সরকারি কিছু সহায়তার সমস্যা কাটিয়ে উঠে সঠিকভাবে ব্যবসায় পরিচালনায় সক্ষম হবেন।

  40. 540.

    ব্যবসায়ে পণ্যের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হয় কেন?

  41. 541.

    জনাব রাশেদ 'খাদি এন্টারপ্রাইজ' এর স্বত্বাধিকারী। তিনি অত্যন্ত বাস্তবজ্ঞানের অধিকারী। প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য সবসময় তার নখদর্পণে থাকে। তিনি সবার 'সাথে আলাপ-আলোচনার মাধ্যমে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করেন ও যৌক্তিকতা তুলে ধরেন। ফলে প্রত্যেকে স্ব-স্ব অবস্থান হতে ভূমিকা রাখতে পারে। অপরদিকে 'সোনালী ট্রেডার্সের' মালিক জনাব শাকিল নেতিবাচক মনোভাব পোষণ করে। ফলে বেশির ভাগ সময় উৎপাদন টার্গেট পূরণ করতে না পারায় অনেক ফরমায়েশ বাতিল হয়। কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের ভাবতে পারে না।

  42. 542.

    কীভাবে প্রকল্পের ধারণার সূচনা হয়?

  43. 543.

    'বে ক্লথ স্টোর' এর স্বত্বাধিকারী জনাব মান্নান বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে সন্তা ও জনপ্রিয় ইলেকট্রনিক মাধ্যমে তার প্রতিষ্ঠান ও পণ্যের তথ্যাবলি প্রকাশ করে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। স্বল্প সময়ে প্রতিষ্ঠানের সুনাম অর্জন সম্ভব হয়। বিক্রয় কার্যাবলি সম্পাদনে সচেতন, সৎ ও মিশুক স্বভাবের অধিকারী মিস রুমাকে নিয়োগ প্রদান করার ফলে লক্ষ্যার্জন সহজ হয়।

  44. 544.

    সম আয়-ব্যয় বিন্দু জানা থাকলে কোনটি করা সহজ হয়?

  45. 545.

    আবদুর রহমান তার সঞ্চিত পুঁজি নিয়ে ব্যবসায় শুরু করতে গেলে তার বন্ধু ইফতি তাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও প্রশিক্ষণ গ্রহণে সহায়তা করেন। তার অপর বন্ধু রাকিব প্রতিষ্ঠান নিবন্ধীকরণ ও অবকাঠামোগত দিকগুলোতে সহায়তার হাত বাড়িয়ে দেন। তাছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় তিনি সফলতা লাভ করেন।

  46. 546.

    মাইক্রোস্ক্যানিং এর উপাদান কোনটি?

  47. 547.

    সততা ট্রেডিং-এর কর্ণধার মি. আফজল পার্শ্ববর্তী দেশসমূহ হতে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য আমদানি করেন। দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে তিনি বিশেষ সময়ে নির্দিষ্ট পণ্যের ক্রমবর্ধমান চাহিদা অনুসারে আমদানিপূর্বক তা পরিমিত মুনাফায় মধ্যস্থব্যবসায়ীর নিকট সরবরাহ করেন। তিনি একজন ব্যবসায়ী ও সমাজের সদস্য হিসেবে সকল পক্ষের প্রতি দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন যা ব্যবসায়ীমহল অবগত। কিন্তু 'আলফা ট্রেডিং' এর কর্ণধার জনাব শফিক বেশি পরিমাণে পণ্য মজুদ করেন এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতি মুনাফায় পণ্য বিক্রয়ের চেষ্টা করেন। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নিকট বিষয়টি গোচরীভূত হওয়ায় তাকে জরিমানা করা হয়।

  48. 548.

    হোসিয়ারি পণ্য কোন শিল্পের অন্তর্ভুক্ত?

  49. 549.

    বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎশিল্প কোনটি?

  50. 550.

    কোনটি সেবা শিল্প?