Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২০

515টি প্রশ্ন

  1. 251.

    বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দেয় কেন?

  2. 252.

    মেঘনার তীরবর্তী গ্রামে বেড়ে ওঠা দুরন্ত কিশোর জুনায়েদ দশম শ্রেণির ছাত্র। ক্লাসে সবচেয়ে প্রাণবন্ত ও অসম সাহসী এ কিশোর। সবকিছুতে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। খেলাধুলা, বন্ধুদের সাথে দুষ্টুমি কোনো কিছুতে সে পিছিয়ে নেই। হঠাৎ একদিন সড়ক দুর্ঘটনায় সে তার একটি পা হারায়। এতে সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। পড়ালেখায় মন দিতে পারছে না। তার সর্বদা মনে হতে লাগল এখন আর পড়ালেখা করে কী লাভ হবে? কিন্তু তার সহপাঠীরা তাকে উৎসাহ ও সাহস দিয়ে আবার প্রাণচঞ্চল করে তোলে। সে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। সকলে তার সফলতায় খুশি হয়।

  3. 253.

    "পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না।"- এ উক্তির 'পায়ের কাঁটা' হলো-

  4. 254.

    রাজন পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন গল্পের বই পড়তে ভালোবাসে। স্কুলে অবসর সময়ে বন্ধুদের সাথে খেলাধুলা না করে সে লাইব্রেরিতে বসে বই পড়ে। এ নিয়ে রাজনের বন্ধুরা প্রায়ই তাকে বিদ্যার জাহাজ বলে কটাক্ষ করে। তার বন্ধুদের মতে ভালো ফলাফল করে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পাঠ্যবইয়ের কোনো বিকল্প নেই।

  5. 255.

    "মানুষ ধর মানুষ ভঝ, শোন বলিরে পাগল মন"-এ বাক্যের ভাবের সঙ্গে 'মানুষ' কবিতার কোন চরণের সাদৃশ্য করা যায়?

  6. 256.

    হাদি ও হায়দার দুই সহোদর। পড়ালেখা, শেষ করে দুজনেই সরকারি চাকুরিতে যোগদান করে। হাদির তুলনায় হায়দারের বেতন কম হলেও সে তাতেই সন্তুষ্ট। হায়দার মনে করে মানুষের সেবা করাই তার ব্রত। এ কারণে সে সদা কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল। অন্যদিকে তার ভাই হাদি বেশি বেতন পাওয়ার পরও মানুষের ফাইল আটকে রেখে প্রচুর টাকা রোজগার করছে। বাড়তে থাকে তার বাড়ি-গাড়ি ও সম্পদ। দুর্নীতির মাত্রা বেড়ে গেলে দুর্নীতি দমন কমিশন তদন্ত করে তাকে আইনের হাতে সোপর্দ করে।

  7. 257.

    "কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙা"এ উক্তির বিপরীত বৈশিষ্ট্য 'অভাগীর স্বর্গ' গল্পের কোন চরিত্রে দেখা যায়?

  8. 258.

    বাংলা বিষয়ের শিক্ষক শাখাওয়াত স্যারের মুখে বাংলার রূপকথার গৌরবময় ইতিহাস জানতে পেরে মাহমুদ পুলকিত হয়। রূপকথার গল্প শোনার তীব্র আকাঙ্ক্ষা জন্মে তার ভেতর। দাদির কাছে গিয়ে আবদার করে রূপকথার গল্প শোনার। কিন্তু দাদি হিন্দি সিরিয়াল দেখায় মগ্ন। দাদি বলে সেগুলো কি আর এখন মনে আছে? তার চেয়ে হিন্দি সিরিয়াল দেখ।। এগুলোতে অনেক মজা পাবি। দাদির এমন কথায় মাহমুদের মন খুব খারাপ হয়।

  9. 259.

    'ঝোপ বুঝে কোপ মারা'-এ প্রবাদের ভাবার্থ ধারণ করা চরিত্র কোনটি?

  10. 260.

    (i) বহুদিন পরে আজি মনে পড়ে পল্লিমায়ের কোল, ঝাউশাখে সেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল।(ii) ওগো আমার জন্মভূমি, ওগো অপরূপা ফিরে কি আর পাব তোমায়?এ বিদেশে, বিভূঁইয়ে তোমারে স্মরি আনমনে আঁখি মুছি সযতনে তবু আশা পারিনে ছাড়িতে, বেঁধে রেখেছো যে মা, তোমারই স্নেহ ডোরে।

  11. 261.

    "একটা কিছু তোমাদের আমি দেবই"-বুধার এ উক্তিতে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?

  12. 262.

    বাড়ির সকলের প্রতি সমান দায়িত্ব তার। কে, কখন চা খাবে, কখন ঔষধ খাবে; কোনো কিছুই তার বাদ পড়ে না। কারো কাপড় ময়লা হলে ধুয়ে ফেলা, খাওয়া-দাওয়ার খোঁজ নেওয়া যেন তার প্রাত্যহিক রুটিন। গৃহিণীর কখন কী লাগবে তাও সে জানে। হেলেনার এমন কর্তব্যপরায়ণতায় সবাই মুগ্ধ। এগারো বছরের এই মেয়েটির প্রতি সবাই তাই খুব আন্তরিক। তার একটু সর্দি-জ্বর হলেও সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। গৃহের লোকদের এমন ব্যবহারে হেলেনা নিজেকে ভাগ্যবতী মনে করে।

  13. 263.

    'সাহসী জননী বাংলা' কবিতায় শত্রুরা বাঙালিকে কোন জাতি মনে করত?

  14. 264.

    বায়তুল মামুর মসজিদের সভাপতি মজিদ সাহেব। তিনি মসজিদের নির্মাণ কাজের ইট- সিমেন্ট দিয়ে নিজের বাড়িতে দালান নির্মাণের উদ্যোগ নেন। ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। কিন্তু মসজিদের ইমাম সাহেব এ ব্যাপারে সোচ্চার হন এবং এলাকার মানুষদের-নিয় প্রতিরোধ গড়ে তোলেন।

  15. 265.

    প্রমথ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় করা যায়?

  16. 266.

    (i) স্বাধীনতা তোমার জন্য উজাড় হয়েছে কত গ্রাম-শহর বস্তি। হারিয়েছি কত মায়ের বোনের সম্ভম, কেড়ে নিয়েছে হায়নারা কত তাজা প্রাণ শিশু-কিশোর-যুবা আর বৃদ্ধের।(ii) যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ আর যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ।

  17. 267.

    ফোকলোর সোসাইটির কাজ কী?

  18. 268.

    ষষ্ঠ শ্রেণির ছাত্র হোসেন। মা-বাবা ও দুই ভাইবোন মিলে ভালোই যাচ্ছিল দিন। বাবা ঢাকায় একটা কোম্পানির চাকরি করে। তাতে তাদের সংসার ও পড়ালেখার খরচ ভালোই চলে। একদিন সবাই মিলে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মা-বাবা ও ছোট বোনকে হারায় সে। সকলকে হারিয়ে পাগলের মতো হয়ে যায় হোসেন। অনেকে তাকে কাজের বিনিময়ে রেখে দিতে চায়। কিন্তু সে রাজি হয় না। শোককে সামলে লেখাপড়ার ফাঁকে অল্প রোজগারে কাজ করে নিজের খাওয়া-পরার ব্যবস্থা করে। এভাবে সে নিজের প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ো যায়।

  19. 269.

    "ঘরে আর একটি জিনিস ছিল"- 'মমতাদি' গল্পের এ বাক্যে জিনিসটি হলো-

  20. 270.

    পাঁচ ছেলে-মেয়ে নিয়ে অভাবের সংসার আবু মিয়ার। অভাবের তাড়নায় সন্তানদের লেখাপড়া করাতে পারছেন না। মেয়েদের বিয়ে দিলেই বেঁচে যান। বেশি বয়সের পাত্র হলেও তার কোনো আপত্তি নেই। কিন্তু স্ত্রী রোকসানা বলেন, কষ্ট করে হলেও মেয়েদের লেখাপড়া শিখিয়ে উপযুক্ত পাত্রের হাতে তুলে দেব।

  21. 271.

    "অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর।"- এ চরণে প্রকাশ পেয়েছ-
    i. বর্বরতা
    ii. নৃশংসতা
    iii. বিশ্বাসঘাতকতা
    নিচের কোনটি সঠিক?

  22. 272.

    বেলায়েত সাহেব স্ত্রীর মৃত্যুর পর নিঃসঙ্গ জীবনযাপন করছেন দীর্ঘদিন। দ্বিতীয় বিয়ের চিন্তাও করেননি। নিয়মিত ইবাদত-বন্দেগিতে দিনাতিপাত করছেন তিনি। গ্রামে বাল্য বিবাহসহ নানাবিধ অনিয়মের বিরুদ্ধে তিনি যথেষ্ট প্রতিবাদী। এতিমখানার শিশুদের খাওয়া- দাওয়ার খোঁজখবর নেন এবং দান-সদকা করেন। গ্রামের জনহিতৈষী এই মানুষটিকে স্বেচ্ছায় বিয়ে করে সুখী হতে চায় পিতৃহারা বিশ বছরের মেয়ে ফাহিমা।

  23. 273.

    মন্ময় প্রবন্ধে লেখকের কোনটি প্রধান হয়ে ওঠে?

  24. 274.

    চা খাওয়া শেষ করে আবদুর রহমান কত মিনিটের জন্য বেরিয়ে গেল?

  25. 275.

    নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:"তুমি আঘাত করলেও আমি বলি তোমায় বন্ধু ভাই-তোমার সুখ কেমনে হবে সে পথ খুঁজি সর্বদাই।"

    উক্ত রচনার বিষয়বস্তুতে প্রকাশ পেয়েছে-
    i. মহানুভবতা
    ii. পরোপকারিতা
    iii. ক্ষমতাশীলতা
    নিচের কোনটি সঠিক?

  26. 276.

    "একজন চেচামেচি করে আর একজন কাঁদে"- 'বহিপীর' নাটকের এ উক্তিটি কার?

  27. 277.

    "আমি কোনো আগন্তুক নই"- কবিতায় উল্লিখিত মাছরাঙা কোন গাছে বসে আছে?

  28. 278.

    "আমাকে সবাই ভুলিলে বাঁচি"- সুভার এ উক্তিতে প্রকাশ পেয়েছে-
    i. হতাশা
    ii. প্রত্যাশা
    iii. বেদনা
    নিচের কোনটি সঠিক?

  29. 279.

    কার কাঁধে মাথা রেখে তিনু ঘুমিয়ে যেত?

  30. 280.

    'বঙ্গবাণী' কবিতায় কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন?

  31. 281.

    সহজিয়াপন্থী বৌদ্ধ কবিদের সৃষ্ট চর্যাপদের মধ্যে বাঙালি জাতিসত্তার কোন পরিচয় প্রকাশ পেয়েছে?

  32. 282.

    অনুচ্ছেদে উল্লিখিত বৃদ্ধ 'ঝর্ণার গান' কবিতার কার প্রতিনিধি?

  33. 283.

    অনুচ্ছেদের শিশুরা ঝর্ণার যে বৈশিষ্ট্য ধারণ করেছে তা হলো-
    i. নির্ভীকতা
    ii. গতিশীলতা
    iii. আনন্দময়তা
    নিচের কোনটি সঠিক?

  34. 284.

    "বয়স হলেও পীর হলো পীর"- খোদেজার এ উক্তিতে কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে?

  35. 285.

    রানার কোনটিকে বেশি ভয় পায়?

  36. 286.

    স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত কথিকা-
    i. যুদ্ধের খবর জানাত
    ii. মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করত
    iii. হানাদারের অপকীর্তি প্রচার করত
    নিচের কোনটি সঠিক?

  37. 287.

    'নিয়তি' গল্পে উল্লিখিত কোন জ্বর নিয়মিত আসে?

  38. 288.

    কবি নির্মলেন্দু গুণ ৭ মার্চের ভাষণকে 'শ্রেষ্ঠ বিকেলের গল্প' যে দৃষ্টিতে বলেছেন তা হলো-
    i. মুক্তির আকুতি
    ii. স্বাধীনতার পদধ্বনি
    iii. বাঙালির ঐক্য
    নিচের কোনটি সঠিক?

  39. 289.

    উদ্দীপকের সঙ্গে কোন কবিতাটির ভাবগত মিল পাওয়া যায়?

  40. 290.

    উক্ত সাদৃশ্য বিবেচনার ভিত্তি হলো-
    i. জীবনের নশ্বরতা
    ii. সংসারের দায়িত্ব
    iii. মিথ্যা সুখের কল্পনা
    নিচের কোনটি সঠিক?

  41. 291.

    যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:

    1.1.

    (ক) শ্রমের মর্যাদা

    1.2.

    (খ) জাতি গঠনে নারীসমাজের ভূমিকা;

    1.3.

    (গ) বৃক্ষরোপণ ও বনায়ন।

  42. 292.

    1.

    যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:(ক) বিজয় দিবস;(খ) যানজট।

  43. 293.

    1.

    (ক) মনে করো, তুমি আনিছ। তোমার বন্ধু রিয়াদ ঢাকায় থাকে। পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখো।অথবা, (খ) মনে করো, তুমি দিনাজপুর জেলার বাউল পাড়া গ্রামের সবুজ। তোমার এলাকার বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে কোনো দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র রচনা করো।

  44. 294.

    'হিসেবে গরমিল থাকলে খাশমহল লাঠে উঠবে।'-এ বাক্যে গরমিল শব্দের 'গর' কোন উপসর্গ?

  45. 295.

    2.

    সারাংশ লেখো: (ক) আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থ বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন ৫. প্রচণ্ড বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় করতে না পারে, তবে মনুষ্যত্ব কথাটাই লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ থাকে না।অথবা, সারমর্ম লেখো:(খ) একদা ছিল না জুতা চরণ যুগলেদহিল হৃদয় মন সেই ক্ষোভানলে।ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভজনালয়ে ভজন কারণে। দেখি সেথা একজন পদ নাহি তার অমনি জুতার খেদ ঘুচিল আমার। পরের দুঃখের কথা করিলে চিন্তন আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ।

  46. 296.

    'জগতে কীর্তিমান হয় সাধনায়'- এখানে 'সাধনায়' কোন কারকের উদাহরণ?

  47. 297.

    3.

    যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো:(ক) প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।(খ) অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে।

  48. 298.

    তুমি বাড়ি যাবে, না আমি যাব? এ বাক্যে 'না' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  49. 299.

    4.

    (ক) মনে করো, তুমি তামিম। দিনাজপুর জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। অথবা, (খ) মনে করো, তুমি বকুল। "দৈনিক সমকাল" পত্রিকার স্টাফ রিপোর্টার। দ্রব্যমূল্য বৃদ্ধির ওপর একটি প্রতিবেদন তৈরি করো।

  50. 300.

    থেকে থেকে শিশুটি কাঁদছে'-এখানে 'থেকে থেকে' দ্বিরুক্ত শব্দটি কী অর্থ প্রকাশ করছে?