Jashore Board যশোর বোর্ড ২০২৩

705টি প্রশ্ন

  1. 401.

    উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:'ব্রত তাহার পরের হিত সুখ নাহি চায় নিজে, রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।'উদ্দীপকে 'রানার' কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে?

  2. 402.

    তাহেরা পালিয়ে বীরত্বের পরিচয় দিয়েছে- এমন ধারণা কার?

  3. 403.

    কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবেও বসে?

  4. 404.

    1.

    মানবকল্যাণে বিজ্ঞান

  5. 405.

    1.

    (ক) মনে করো, তুমি খুলনার রাইসা। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার রাজশাহীর বন্ধু মিলিকে একটি পত্র লেখো।অথবা,(খ) মনে করো, তুমি সিলেটের হারুন। তোমার এলাকায় পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর একখানা পত্র লেখো।

  6. 406.

    'যত পড়ছি, ততই নতুন করে জানছি'- এ বাক্যে কোন ধরনের যোজক রয়েছে?

  7. 407.

    যেসব শব্দের মেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের শেষে কোন বিভক্তির প্রয়োগ হয়?

  8. 408.

    2.

    সারাংশ লেখো:(ক) মাতৃস্নেহের তুলনা নাই; কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আপন শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না- দুর্বল, অসহায় পক্ষীশাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বোঝে না- দুর্বলের প্রতি সে স্থিরলক্ষ্য, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নাই- অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে- ভীরুতার দুর্দশা কল্পনা করিয়া বিপদের আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয়।অথবা,সারমর্ম লেখো:(খ) এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে।চলে যেতে হবে আমাদের।চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণপ্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল,এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি-নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

  9. 409.

    সাধারণ ক্রিয়ার পুরাঘটিত কর্তমানকালে বক্তা-পক্ষের ক্রিয়াবিভক্তি কোনটি?

  10. 410.

    3.

    যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো:(ক) বই কিনে কেউ দেউলিয়া হয় না।(খ) অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

  11. 411.

    যাকগে, ওসব কথা থাক। বাক্যটিতে কোন ধরনের আবেগ শব্দের প্রয়োগ হয়েছে?

  12. 412.

    নিচের কোন বাক্যে অন্যপক্ষের সর্বনাম রয়েছে?

  13. 413.

    4.

    (ক) মনে করো, তুমি পলাশ। রংপুর জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। তোমার বিদ্যালয়ে 'বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ' উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে প্রধান শিক্ষকের বরাবর একটি প্রতিবেদন তৈরি করো।অথবা,(খ) মনে করো, তুমি সবুজ। একটি জাতীয় পত্রিকায় সাংবাদিক হিসেবে 'যানজট সমস্যার কারণ ও প্রতিকার' সম্বন্দ্বে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।

  14. 414.

    বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?

  15. 415.

    'ভিক্ষুককে টাকা দাও।' এটি কোন ধরনের বাক্য?

  16. 416.

    যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে কোন কারক বলে ?

  17. 417.

    ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি?

  18. 418.

    বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?

  19. 419.

    স্বরবর্ণের মোট কয়টি সংক্ষিপ্ত রূপ রয়েছে?

  20. 420.

    পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?

  21. 421.

    কোন শব্দটিতে ব-ফলার উচ্চারণ হবে না?

  22. 422.

    ‘সাদৃশ্য’ অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?

  23. 423.

    কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয়টিরই সমান প্রাধান্য থাকে?

  24. 424.

    ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ হচ্ছে-

  25. 425.

    'শরীফ ছবি আঁকে।'- এই বাক্যটি কোন বাচ্য?

  26. 426.

    একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে বোধ জেগে ওঠে, তাকে কী বলে?

  27. 427.

    'কাছাঢিলা' বাগধারাটির অর্থ কী?

  28. 428.

    'হরণ' শব্দের বিপরীত শব্দ কোনটি?

  29. 429.

    'উপাধান' শব্দটির অর্থ কী?

  30. 430.

    অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয়ভাগে ভাগ করা হয়েছে?

  31. 431.

    নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি?

  32. 432.

    নিচের কোনটি দেশি শব্দ?

  33. 433.

    ক্রিয়া-বিশেষ্য কোনটি?

  34. 434.

    কোনটি ঘনিষ্ঠ সর্বনাম?

  35. 435.

    'আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন'- এ বাক্যে 'অনেক' কোন জাতীয় বিশেষণ?

  36. 436.

    'প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন'- এখানে মুখ্য কর্ম কোনটি?

  37. 437.

    'আগুন' শব্দের প্রতিশব্দ কোনটি?

  38. 438.

    উদ্দীপকে বর্ণিত প্রাণীদের সংরক্ষণ পদ্ধতি প্রাচীন কোন সভ্যতাকে নির্দেশ করে?

  39. 439.

    উক্ত পদ্ধতি দ্বারা তাদের যে ধারণা প্রকাশ পেয়েছিল—
    A. মৃতদেহ অক্ষত থাকলে দেবতা খুশি হবে
    B. সূর্য দেবতার প্রতিমূর্তি রক্ষা
    C. মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে
    D. নীল নদের পানি প্রবাহ বৃদ্ধি পাবে

  40. 440.

    সমিতির সদস্যগণের গৃহীত পদক্ষেপে কোন ঐতিহাসিক ঘটনার প্রতিফলন লক্ষ করা যায়?

  41. 441.

    উক্ত ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতেই—
    i. আইয়ুব সরকার আতঙ্কিত হয়ে পড়ে
    ii. বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়
    iii. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পথ সুদৃঢ় হয়
    নিচের কোনটি সঠিক?

  42. 442.

    উদ্দীপকে বর্ণিত নির্বাচন স্বাধীনতাপূর্ব কোন নির্বাচনকে নির্দেশ করে?

  43. 443.

    উক্ত নির্বাচনে—
    i. বাঙালি জাতীয়তাবাদ সুদৃঢ় হয়
    ii. প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকার স্বীকৃতি পায়
    iii. যুক্তফ্রন্ট সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে
    নিচের কোনটি সঠিক?

  44. 444.

    জনাব আনোয়ারের বক্তব্যে কোন বিষয়টি ফুটে উঠেছে?

  45. 445.

    জনাব আনোয়ারের বক্তব্যের পূর্ণ প্রতিফলন ঘটাতে পারলে আমরা জাতি হিসেবে হয়ে উঠব—
    i. আত্মপ্রত্যয়ী
    ii. দেশপ্রেমিক
    iii. আত্মমর্যাদাশীল
    নিচের কোনটি সঠিক?

  46. 446.

    উদ্দীপকের প্রশ্নসূচক '?' স্থানে কোন বিষয়টি বসবে?

  47. 447.

    আনজারা তার বাবার সাথে মহাস্থানগড় বেড়াতে যায়। সেখানে পাথরের চাকতিতে খোদাই করা লিপিসহ বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পায়। আনজারার বাবা বলেন যে, ধারণা করা হয় বাংলাদেশের মধ্যে প্রাপ্ত এটিই প্রাচীনতম শিলালিপি।

  48. 448.

    কলহনের লেখা সাহিত্যকর্ম কোনটি?

  49. 449.

  50. 450.

    বিষয়বস্তুগত ইতিহাসকে সাধারণভাবে কয় ভাগে ভাগ করা যায়?