Dhaka Board ঢাকা বোর্ড ২০২২

486টি প্রশ্ন

  1. 251.

    উদ্দীপকের রফিক 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের মনোভাব ধারণ করেছে?

  2. 252.

    সাদৃশ্যপূর্ণ চরিত্রে প্রকাশ পেয়েছে-
    i. বুদ্ধিমত্তা
    ii. দেশপ্রেম
    iii. সাহসিকতা
    নিচের কোনটি সঠিক?

  3. 253.

    নয়ন ও অয়ন দুই ভাই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে কর্মজীবনে প্রবেশ করে। নয়ন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদের চাকুরি পায়, অপরদিকে অয়ন মফস্বলের একটি বিদ্যালয়ে শিক্ষকতার চাকুরি পায়, নয়ন মনে করে শিক্ষা-দীক্ষা লাভ করে প্রচুর অর্থ উপার্জন না করতে পারলে পরিবার তথা সমাজে মাথা উঁচু করে অবস্থান করা যায় না। অন্যদিকে অয়নের মতে, শিক্ষা-দীক্ষা লাভ করে নিজের জ্ঞানশক্তিকে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দিতে পারার মধ্যেই রয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করার বীজমন্ত্র। অয়নের লক্ষ্য, নিজের উপার্জিত অর্থ দিয়ে তার নিজ গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় গড়ে তোলা, সেখানে দুস্থ মানুষেরা চিকিৎসাসেবা সহজেই স্বল্প মূল্যে গ্রহণ করতে পারবে। আত্মিক সুখের বিকাশ লাভই তার জ্ঞানার্জনের পথকে এগিয়ে নিয়ে যাবে বলে অয়নের দৃঢ় বিশ্বাস।

  4. 254.

    'বঙ্গবাণী' কবিতার মূল সুর-
    i. মানবপ্রেম
    ii. ভাষাপ্রেম
    iii. দেশপ্রেম
    নিচের কোনটি সঠিক?

  5. 255.

    বাঙ্গাল কা শের বলে পরিচিত বাঙালি সাঁতারু ব্রজেন দাস। ছয়বার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন বাংলার এই কিংবদন্তি। ১৯৫৮ সালের ১৮ আগস্ট ইংল্যান্ডের চারদিক কুয়াশার চাদরে মুড়ে ছিল, পানি ছিল প্রচণ্ড ঠান্ডা। এ ছিল এক যুদ্ধ জয়ের মতো। প্রথমবারেই ১৪ ঘণ্টা ৫২ মিনিটে অতিক্রম করেছিলেন ৩৫ মাইল জলপথ। ষষ্ঠবারে ১০ ঘণ্টা ৩৫ মিনিটে সর্বনিম্ন সময়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ড করেন। রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে বলেছিলেন, 'তুমি তো ইংলিশ চ্যানেলকে নিজের বাথটাবে পরিণত করেছ। নিজের উদ্যম ও সাহসিকতায় আজ তিনি বাঙালির ইতিহাসে এক কিংবদন্তির আসনে আসীন হয়েছেন।

  6. 256.

    উদ্দীপক-১: বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে নিদ নাহি চোখে তারপুত্র তাঁহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর!চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ-অন্ধকার।উদ্দীপক-২: আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাওরহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাওবাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।

  7. 257.

    'রানার' কবিতায় রানারের প্রিয়ার একা শয্যায় বিনিন্দ্র রজনী জাগার কারণ কী?

  8. 258.

    উদ্দীপক-১: মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ,সবারই সে অন্ন জোগায় নাইকো গর্ব লেশ।ব্রত তাহার পরের হিত সুখ নাহি চায় নিজে,রৌদ্রদাহে শুখায় তনু মেঘের জলে ভিজে।উদ্দীপক-২ : সিক্ত যাদের সারা দেহমন মাটির মমতা রসেএই ধরণির তরণির হাল রবে তাহাদেরি বশে।তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি,সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধূলি।

  9. 259.

    'মমতাদি' গল্পে মমতাদির চোখের অবস্থা কেমন ছিল?

  10. 260.

    'তাই করা হোক' 'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকার একথা বলার কারণ কী?

  11. 261.

    দশ বছরের ছেলে শান্ত। মা-বাবা ও দুই ভাই-বোন নিয়ে সুখের সাগরে বসবাস করছে। কোডিড-১৯ প্রথমে তার পাঁচ বছরের ভাই হৃদয়কে আক্রমণ করে। একে একে সপ্তাহের মধ্যে শান্ত ছাড়া পরিবারের সবাই মারা যায়। অসহায় শান্ত মামার বাড়িতে আশ্রয় নেয়। মামা তাকে আদর করলেও মামির কাছে সে যেন দুর্গ্রহের মতো। মামির নীরব অত্যাচার সহ্য করতে না পেরে সে তার বাড়িতে চলে আসে। তার বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সঠিক উপায়ে হাত-মুখ ধোয়া, হ্যান্ড-স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের উপকারিতার কথা তুলে ধরে। তারা কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের নিরলস সেবা করতে থাকে। শান্তদের অক্লান্ত পরিশ্রমে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা কমে যায়।

  12. 262.

    বুধার মা-বাবা কীভাবে মারা যান?

  13. 263.

    জমিদার আকরাম সাহেবের নাম শুনলে সবাই ভয় পায়। তার হুকুমের অবাধ্য হলে আর রক্ষা নেই, সবুর আলি জমিদারের পেয়াদার কাজ করে। সবুর আলি তার দলবল নিয়ে জমিদারের নাম করে বাড়ি বাড়ি গিয়ে গরু, ছাগল, পশুপাখি লুট করত। জমিদারের ভয়ে কেউ এর প্রতিবাদ করেনি। পিতৃ- মাতৃহারা কিশোর রাবিতের একটিমাত্র পোষা গাভি ছিল। একদিন জমিদার পেয়াদা তার দলবল নিয়ে গাভিটিকে জোরপূর্বক নিয়ে গেল। রাবিত তার কয়েকজন বন্ধু নিয়ে জমিদার ও জমিদার পেয়াদার বিরুদ্ধে প্রতিবাদ করল। তাদের সাহসিকতা দেখে গ্রামের আরও অনেক মানুষ তাদের সাথে যোগ দিল। অবশেষে, জমিদারের অত্যাচার থেকে গ্রামের মানুষ নিষ্কৃতি পেল।

  14. 264.

    'আমি কি বকরি-ঈদের গরু ছাগল না কী?'এখানে তাহেরার কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
    i. প্রতিবাদ
    ii. স্বকীয়তা
    iii. অহমিকা
    নিচের কোনটি সঠিক?

  15. 265.

    রীনা অষ্টম শ্রেণিতে পড়া এক মেধাবী ছাত্রী। বড়ো হয়ে সে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তার বাবা কুয়েতপ্রবাসী এক মাঝবয়সি লোকের সাথে তার বিয়ে ঠিক করে। রীনা তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলে বান্ধবীদের সাথে এ বিষয়ে পরামর্শ করে। বিয়ের দিন তার বান্ধবীরা পুলিশ নিয়ে উপস্থিত হয়ে বাল্যবিবাহের হাত থেকে রীনাকে উদ্ধার করে। রীনাও এখন তার স্বপ্ন পূরণে উদ্যমী।

  16. 266.

    নছিমনের বাবা একজন চা-শ্রমিক। দরিদ্রতার কারণে নছিমনের বাবা বয়স্ক এক ব্যবসায়ীর সাথে তার বিয়ে ঠিক করে। কিন্তু নছিমন এ বিয়েতে রাজি হয়নি। পরিবারের সবাই মিলে তাকে জোর করে ব্যবসায়ীর হাতে তুলে দিতে চাইলে প্রতিবেশী যুবক শিশির এর প্রতিবাদ করে। ফলে নছিমনের অসম বিয়ে ভেঙে যায়। অবশেষে, বিনা যৌতুকে নছিমনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় যুবক শিশির।

  17. 267.

    উদ্দীপকের মোড়ল 'বহিপীর' নাটকের কোন চরিত্রের মানসিকতা ধারণ করেছে?

  18. 268.

    উদ্দীপকের মোড়লের সাথে উক্ত চরিত্রের সাদৃশ্যের ভিত্তি হলো-
    i. কৌশল
    ii. বাস্তবজ্ঞান
    iii. অসহায়ত্বের সুযোগ গ্রহণ
    নিচের কোনটি সঠিক?

  19. 269.

    'শিক্ষা মনুষ্যত্ব' প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে?

  20. 270.

    কোনটিকে নাটকের প্রাণ বলা হয়?

  21. 271.

    'সুভা' গল্পে সুভা কোন ধরনের প্রতিবন্ধী?

  22. 272.

    আজকের বাজারে কোন শ্রেণির লোকের অভাব নেই?

  23. 273.

    উদ্দীপকের হাসান 'একাত্তরের দিনগুলি' রচনার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

  24. 274.

    উদ্দীপকের হাসানের সাথে উক্ত চরিত্রের সাদৃশ্যপূর্ণ কাজ—

  25. 275.

    "কপোতাক্ষ নদ' কবিতার অষ্টকের মিলবিন্যাস কোনটি?

  26. 276.

    'আম-আঁটির ভেঁপু' গল্পে অপু কোন জিনিসটি কলের পুতুলের মতো লুকিয়ে ফেললো?

  27. 277.

    আমেরিকার 'নিউজ উইক' পত্রিকা বঙ্গবন্ধুকে কী বলে আখ্যায়িত করেন?

  28. 278.

    'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় মেঘনা নদীর দক্ষ মাঝি কে?

  29. 279.

    'পল্লিজননী' কবিতায় ডাকে? কোথায় বসে কানাকুয়ো ডাকে?

  30. 280.

    'আমি তো মরে যাব, রেখে যাব সবই' গানের কথার সাথে 'সেইদিন এই মাঠ' কবিতার কোন ভাবের সংগতি আছে?

  31. 281.

    'ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া দ্বার।'এখানে কবিচেতনা হলো-
    i. বিদ্রোহ
    ii. প্রতিবাদ
    iii. প্রতিশোধ
    নিচের কোনটি সঠিক?

  32. 282.

    'আমার পরিচয়' কবিতায় কীসের সাথে ধর্মীয় চেতনা যুক্ত?

  33. 283.

    উদ্দীপকে উল্লিখিত রচনা সাহিত্যের কোন শাখার বৈশিষ্ট্য বহন করে?

  34. 284.

    উক্ত সাদৃশ্যের ভিত্তি হলো-
    i. ভাষার ব্যবহার
    ii. সমাপ্তির কৌশল
    iii. চরিত্র-সন্নিবেশ
    নিচের কোনটি সঠিক?

  35. 285.

    'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবি (স.)-এর রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক?

  36. 286.

    1.

    যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:(ক) বৈশাখী মেলা;(খ) মুক্তিযুদ্ধ।

  37. 287.

    1.

    (ক) মনে করো, তুমি শাকিল। যশোর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধু লাবিবকে একখানা পত্র লেখো।অথবা, (খ) মনে করো, তুমি সাদিক। ঝিনাইদহ পৌরসভার একজন বাসিন্দা। আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার চেয়ারম্যানের নিকট একখানা আবেদনপত্র লেখো

  38. 288.

    ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই?

  39. 289.

    'চিক চিক করে বালি কোথা নাই কাদা।'- এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?

  40. 290.

    2.

    (ক) মনে করো, তুমি শাহিন। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার একজন প্রতিনিধি। 'নিরাপদ সড়ক চাই' শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একখানা প্রতিবেদন রচনা করো।অথবা , (খ) মনে করো, তুমি রাকিব। তুমি খুলনা জিলা স্কুলের একজন শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপনের অনুষ্ঠানমালার বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক বরাবর একখানা প্রতিবেদন লেখো।

  41. 291.

    পূরণবাচক সংখ্যা কোনটি?

  42. 292.

    3.

    যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো:(ক) আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।অথবা,(খ) স্বদেশের উপকারে নেই যার মনকে বলে মানুষ তারে? পশু সেইজন।

  43. 293.

    'হাতাহাতি' কোন সমাসের উদাহরণ?

  44. 294.

    'বিদ্বানকে সকলেই আদর করে।'-এটি কোন বাচ্য?

  45. 295.

    রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

  46. 296.

    'আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?'- এখানে 'রাঘবে' কোন কারকে কোন বিভক্তি?

  47. 297.

    বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটো কী কী?

  48. 298.

    বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?

  49. 299.

    কৃৎপ্রত্যয় সাধিত পদকে কী বলে?

  50. 300.

    'ডাক্তার ডাকো।' বাক্যে 'ডাক্তার' কোন কারকে কোন বিভক্তি?