Chattogram Board চট্টগ্রাম বোর্ড ২০২০
544টি প্রশ্ন
- 251.
একজন সবজি বিক্রেতা তার দৈনিক উপার্জনের পুরোটাই ব্যাংকে জমা রাখলে কোন নীতির লঙ্ঘন হয়?
- 252.
মি. সবুজ ৬ বছর পর ২০ লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কেনার লক্ষ্য নিয়ে 'উন্নয়ন ব্যাংকে' স্থায়ী হিসাবে ১০ লক্ষ টাকা জমা রাখেন। উক্ত আমানতের বিপরীতে ব্যাংক তাকে ৯% হারে ত্রৈমাসিক মুনাফা প্রদানে সম্মত হয়।
- 253.
কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে?
- 254.
সালাম সাহেব অবসরকালীন সময়ের প্রাপ্ত অর্থ ১০% সুদে 'ভরসা' কোম্পানির জামানতহীন ডিবেঞ্চারে বিনিয়োগ করেন। কিছুদিন পর তিনি ব্যবসায় করার জন্য ডিবেঞারগুলো বাজারমূল্যে বিক্রয় করে ক্ষতিগ্রস্ত হন। তিনি উক্ত টাকা 'রূপন্তি' ও 'প্রকৃতি' নামক দুটি প্রকল্পে বিনিয়োগ করতে চান। 'রূপন্তি' প্রকল্পের বিগত ৫ বছরের আয়ের হার ২০%, ৫%, – ৫%, ১৫%, ৩০%। অপরদিকে 'প্রকৃতি' প্রকল্পের গড় আয় ১৩% এবং আদর্শ বিচ্যুতি ১৫%।
- 255.
কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম?
- 256.
জনাব সিরাজ ব্যবসায় করার সিদ্ধান্ত নিলেন। তিনি আয়-ব্যয় প্রাক্কলন করে দেখলেন যে, প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ১ কোটি টাকা। প্রকল্পটির মেয়াদকাল ৫ বছর। ৫ বছরের করপূর্ব আয় যথাক্রমে ১০ লক্ষ, ১৫ লক্ষ, ১০ লক্ষ, ১৮ লক্ষ ও ২০ লক্ষ টাকা। প্রকল্পের কর হার ৪০%।
- 257.
লাভলি কোম্পানি ১০% সুদে ২,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করে। কর হার ৪০%। কোম্পানিটির ঋণ মূলধন ব্যয় কত?
- 258.
জনাব মাহি তার টাকা এমন শেয়ারে বিনিয়োগ করতে চান যেখানে তিনি কোম্পানির মালিকানা পাবেন। মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তা থাকলেও তিনি শেয়ারে বিনিয়োগ করেন। অপরদিকে, তার বন্ধু আলম সাহেব এমন কিছু শেয়ারে বিনিয়োগ করেন যেখানে নির্দিষ্ট হারে লভ্যাংশ পেলেও কোম্পানির মালিকানা পাননি। এজন্য তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করছেন।
- 259.
'পদ্মা' একটি পুরাতন ব্যাংক। সরকারি অর্থে ব্যাংকটির পুঁজি সংগৃহীত হয়। দেশের বিভিন্ন স্থানে অনেক শাখার মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের সেবা প্রদান করে আসছে। জনগণও ব্যাংকটিকে 'নিজেদের ব্যাংক' মনে করতে শুরু করেছে।
- 260.
ব্যবসায়ীরা স্বল্পমেয়াদি তহবিলের উৎস ব্যবহার করার কারণ—
i. দ্রুততম ও সরল প্রক্রিয়া
ii. তুলনামূলকভাবে খরচ কম
iii. ফ্যাশন হাউসগুলোর চাহিদা দ্রুত পরিবর্তনশীল
নিচের কোনটি সঠিক? - 261.
নাসিফ একজন ব্যবসায়ী। ব্যবসা সম্প্রসারণ করার জন্য তিনি 'গোমতী ব্যাংক থেকে ঋণগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাংকের ম্যানেজার তাকে 'গোমতী ব্যাংকে' একটি হিসাব খোলার জন্য পরামর্শ দেন। কারণ ঋণের টাকা ঐ হিসাবেই জমা করা হবে। নাসিফ সেখান থেকে টাকা উত্তোলন করে ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। এটি গোমতী ব্যাংকের একটি প্রধান কাজ।
- 262.
উৎপাদনের উপকরণের মূল্য পরিবর্তনের ফলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়?
- 263.
মুসতাঈন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। তার বাবা রাজশাহী=থেকে মুসতাঈনের ব্যাংক,হিসাবে টাকা জমা করে দেন। সে ডেবিট কার্ডের মাধ্যমে যেকোনো সময় প্রয়োজনীয় টাকা তুলে নেয়। টাকা ওঠানোর জন্য এখন সে আর ব্যাংকে যায় না।
- 264.
কোন ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে?
- 265.
জনাব শিহাব 'শীতল ব্যাংকের' একজন গ্রাহক। তিনি শীতল ব্যাংক থেকে ৫ বছরের জন্য ১,০০,০০০ টাকা ঋণ নিয়েছিলেন এবং সময়মত পরিশোধও করেছেন। অন্য এক গ্রাহক জন্মাব বাতেন দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ করেননি। ব্যাংক খোঁজ নিয়ে জানতে পারে যে, তিনি মানসিকভাবে অসুস্থ। তার পক্ষে ঋণ পরিশোধ সম্ভব নয়। তাই ব্যাংক তার সাথে সম্পর্কের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে।
- 266.
জনাব ঝর্ণা রাজশাহীতে গার্মেন্টস প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মূলধন বাজেটিং-এর সাহায্যে তিনি কোন সিদ্ধান্তটি নিবেন?
- 267.
ABC ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব খায়রুল আলম ব্যাংকের আয় বাড়ানোর জন্য অধিক মাত্রায় ঋণ প্রদান শুরু করেন। প্রথম দিকে ভাল মুনাফা করলেও ব্যাংকটি একসময় তারল্য সংকটে পড়ে। ব্যাংকটি আর্থিক সংকট মোকারেলার জন্য PC ব্যাংকের শরণাপন্ন হলে তাদের সহায়তায় ABC ব্যাংক দেউলিয়াত্ব থেকে মুক্তি পায়।
- 268.
অধিকার শেয়ার মালিকের অসুবিধা কোনটি?
- 269.
কোন শেয়ারের দাবি সকলের পর মেটানো হয়?
- 270.
গড় মুনাফার হার পদ্ধতিতে-
i. পূর্বনির্ধারিত হারের সাথে নির্ণেয় হারের তুলনা করা হয়
ii. অর্থের সময়মূল্য গুরুত্বের সাথে বিবেচনা করা হয়
iii. কমপক্ষে দুটি প্রকল্প বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়
নিচের কোনটি সঠিক? - 271.
কোন নীতি অনুসারে ঋণ গ্রহীতার স্বচ্ছলতা ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ?
- 272.
ব্যাংক তার গ্রাহককে চলতি হিসাব থেকে জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দেয় কেন?
- 273.
মি. রুবেল চেকের মাধ্যমে একটি ল্যাপটপ ক্রয় করলে—
i. চেকটি মুদ্রার বিকল্প কাজ করবে
ii. মি. রুবেলের ব্যাংক টাকা কমে যাবে
iii. উক্ত চেক বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করবে
নিচের কোনটি সঠিক? - 274.
একটি বৃহৎ ব্যাংক অন্য কয়েকটি দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয় করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করলে তাকে বলে—
- 275.
দ্রব্য বিনিময় প্রথার সমস্যা হল—
i. চাহিদা ও যোগানের অসামঞ্জস্যতা
ii. সংরক্ষণের অসুবিধা
iii. পণ্যের মূল্য নির্ধারণে অসুবিধা
নিচের কোনটি সঠিক? - 276.
ঋণের শেষ আশ্রয়স্থল হিসাবে বাণিজ্যিক ব্যাংকের নিকট সবচেয়ে আপন কে?
- 277.
জনাব রাতুল একটি চেক পেলেন যাতে আড়াআড়ি সমান্তরাল রেখা অঙ্কিত ছিল। রাতুলের চেকটি কোন ধরনের?
- 278.
কোন পদ্ধতিতে ইসলামি ব্যাংকিং গ্রাহকের জন্য যন্ত্রপাতি ক্রয় করা হয়?
- 279.
আন্তর্জাতিক ব্যবসায় ক্ষেত্রে একটি ব্যাংক কীভাবে সহায়তা করে?
- 280.
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
- 281.
বাবা-মা যারা রেলা তার চাচা আমজাদ সাহেবের কাছে থাকে। রেজার একটি হাত ও একটি পা নেই। তবু সে থেমে থাকে না। ক্লাসে ভালো ফলাফল করায় শিক্ষকগণ তাকে স্নেহ করেন। সহপাঠীরা তাকে সহযোগিতা করে। তবে কেউ কেউ তাকে নিয়ে তামাশা করে। ফলে অনেক সময় মন খারাপ হয়। চাচা তাকে বলে, "মন খারাপ করো না, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে তুমি সবাইকে দেখিয়ে দাও যে তুমিও পারো।"
- 282.
"মন মাঝি তোর বৈঠা নেরে"-গানটি কোন ধরনের?
- 283.
জরিনা ৭০ বছরের বৃদ্ধা। অসুস্থতার কারণে সবাই তাকে সংসারের বোঝা মনে করে। অথচ ১৯ বছর বয়সে বিবাহ হওয়ার পর থেকে সংসারের বেড়াজালে সে বাধা ছিল। অবজ্ঞার কথা ভেবে সংসার ছেড়ে চলে যেতে ইচ্ছে হয়। কিন্তু স্বামী-সন্তান, আত্মীয়স্বজনের মায়া ত্যাগ করতে পারে না।
- 284.
'উড় খই গোবিন্দায় নমঃ'- 'বহিপীর' নাটকের কোন চরিত্রের কার্যকলাপে উক্ত প্রবাদটি যথার্থ?
- 285.
বিএ পাশ করার পর আজিজ সাহেব একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে উচ্চপদে চাকরি নেন। অবৈধ রোজগারে অল্পসময়ে তিনি বাড়ি-গাড়ির মালিক হয়ে যান। অর্থসম্পদের মালিক হওয়াই তার একমাত্র লক্ষ্য। অপরদিকে, জাহিদ সাহেবের স্ত্রী সুযোগ বুঝে টাকাপয়সা কামিয়ে নেওয়ার পরামর্শ দিলে তিনি বলেন, "অর্থসম্পদ মানুষকে সুখ দিতে পারে না; বরং ধ্বংস ডেকে আনে।"
- 286.
তাহা হইলে আজ তাঁহাকে কে মানিত? তাঁকে মানার কারণ কী?
- 287.
দৃশ্যকল্প-১:বিদেশি সেনার কামানে-বুলেটে বিদ্ধনারী শিশু আর যুবক-জোয়ান বৃদ্ধশত্রু সেনারা হত্যার অভিযানে-"দৃশ্যকল্প-২:"স্বদেশের তরুণ হাতেনিত্য বেজেছে অবিরাম।মেশিনগান, মর্টার গ্রেনেড।"
- 288.
স্বাধীন বাংলা বেতারে কে খবর পড়েন?
- 289.
মুকুল সাহেব তার একমাত্র ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান। তিনি বলেন, আমার ছেলে বাংলা বলতেই পারে না। অপরদিকে রাজু সাহেব বলেন, 'আমার ছেলেকে প্রথমেই বাংলা শেখাব, তারপর অন্যান্য; কেননা, মাতৃভাষা ও এর ব্যবহার ছাড়া কোনো জাতি প্রকৃত মর্যাদা ও উন্নতি লাভ করতে পারে না।
- 290.
প্রত্নতত্ত্ব ঐতিহ্যের প্রতীক কোনটি?
- 291.
হাশরের দিন খোদা বলিবেন, 'হে আদম সন্তান,আমি চেয়েছিনু ক্ষুধায় অন্ন, তুমি কর নাই দান।'মানুষ রলিবে, 'তুমি জগতের প্রভু,আমরা তোমারে কেমনে খাওয়াব, সে কাজ কি হয় প্রভু?'বলিবেন খোদা, 'কুসিত বান্দা গিয়েছিল তব স্বারেমোর কাছে ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে।'
- 292.
পৌঁছে দাও এ নতুন খবরঅগ্রগতির 'মেলে'। এখানে 'মেলে' শব্দের অর্থ কী?
- 293.
বশিরের মা অসুস্থ বশিরকে শহরের নামি হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। উন্নত চিকিৎসা সেবা পেয়েও নানা আশঙ্কায় তার মন অস্থির। সে নফল নামাজ আদায় করে ছেলের জন্য দোয়া করে, মাজারে মানত করে।
- 294.
'বই পড়া' প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি লাভের উপায় কী?
- 295.
তুমি আসবে বলে, হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে, হে স্বাধীনতা,ছাত্রাবাস, বস্তি উজাড় হলো। রিকয়েললেস রাইফেলআর মেশিনগান খই ফোটাল যত্রতত্র।
- 296.
সাহিত্যের কোন রূপের মূল লক্ষ্য গল্প বলা?
- 297.
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে যেয়ে বললেন, 'পাকসেনারা নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়লে শুরু হয় যুদ্ধ। লোকজন দলে দলে পালাতে থাকে। আমি ভাবলাম সবাই পালালে দেশ স্বাধীন হবে কীভাবে? অস্ত্র হাতে ঝাঁপিয়ে পরলাম মুক্তিযুদ্ধে।"
- 298.
পয়লা বৈশাখের ঐতিহ্য কীরূপ?
- 299.
বাস দুর্ঘটনায় আহত রেবেকা হাসপাতালে ভর্তি অবস্থায় জ্ঞান ফিরলে জানা যায় যে, সে বাড়ি থেকে সৎ মায়ের অত্যাচার সহ্য না করতে পেরে পালিয়ে এসেছে। কিন্তু বিধি বাম। প্রথমে সে বাড়ি ফিরে যেতে অস্বীকৃতি জানালেও উপস্থিত সকলে তার আহত অবস্থার কথা স্মরণ করালে নিরুপায় হয়ে বাড়িতে ফিরে যেতে রাজি হয়।
- 300.
মেঘনা নদীর দক্ষ মাঝি কে ছিল?