Barishal Board বরিশাল বোর্ড ২০২১

295টি প্রশ্ন

  1. 101.

    শাসন বিভাগের অপর নাম কী?

  2. 102.

    অসহযোগ আন্দোলনের ডাক দেন কে?

  3. 103.

    “মানুষ স্বভাবগত সামাজিক জীব”- উক্তিটি কার?

  4. 104.

    রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি?

  5. 105.

    সংসদীয় শাসনব্যবস্থায় সরকারপ্রধান কে?

  6. 106.

    শিশুর শাশ্বত বিদ্যালয় কোনটি?

  7. 107.

    নির্বাচন কমিশনারের কাজ হলো— i. ভোটার তালিকা প্রস্তুত করা ii. ভোটারদের পরিচয়পত্র প্রদান iii. নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ করা নিচের কোনটি সঠিক?

  8. 108.

    কোন সেক্টরের কোনো আঞ্চলিক সীমা ছিল না?

  9. 109.

    ১৯৭১ সালের কত তারিখে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?

  10. 110.

    ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী— i. ঘুমন্ত নাগরিকদের হত্যা করে ii. ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হামলা করে iii. বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে নিচের কোনটি সঠিক?

  11. 111.

    উদ্দীপকে P ব্যাংকের তহবিলের কোন উৎসটি প্রকাশ পেয়েছে?

  12. 112.

    মনির গার্মেন্টস আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন সিদ্ধান্তটি গ্রহণ করেন?

  13. 113.

    ক্রেতা ধরে রাখতে মনির গার্মেন্টস কারবাররি অর্থায়নে যেসব নীতি অনুসরণ করেছে তা হলো—
    i. কারবারের বৈচিত্র্যয়ন নীতি
    ii. তারল্য বনাম মুনাফা নীতি
    iii. উপযুক্ততার নীতি
    নিচের কোনটি সঠিক?

  14. 114.

    মি. ইশরাকের ফ্ল্যাট ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে—
    i. FV নির্ণয়
    ii. PV নির্ণয়
    iii. রুল-৭২ এর প্রয়োগ
    নিচের কোনটি সঠিক?

  15. 115.

    মি. ইশরাক ফ্ল্যাট খরিদ করলে সুযোগ ব্যয় কত হবে?

  16. 116.

    ঝুঁকি বিবেচনায় উদ্দীপকের কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য?

  17. 117.

    বাণিজ্য মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে মি. রবিনের পক্ষে B ব্যাংক কোন কাজটি সম্পাদন করে?

  18. 118.

    ব্যাংক-গ্রাহকের প্রেক্ষাপটে উদ্দীপকে B ব্যাংকের যে সব উদ্দেশ্য অর্জিত হয়েছে, তা হলো—
    i. উপদেষ্টা ও পরামর্শদাতা
    ii. অর্থ স্থানান্তর
    iii. আমানত গ্রহণ
    নিচের কোনটি সঠিক?

  19. 119.

    জনাব ময়েজ আবুধাবীর একটি অভিজাত হোটেলে চাকরি করেন। পরিবারের সদস্যদের জন্য নিয়মিত টাকা পাঠান। অপরদিকে, তার বন্ধু জনাব রবিন প্রতি বছর তার ব্যবসায়ের জন্য জাপান থেকে ভারী যন্ত্রপাতি ক্রয় করেন।

  20. 120.

    পর্যান্ত জামানত গ্রহণ করা ব্যাংকিং ব্যবসায়ের কোন মূলনীতির অন্তর্ভুক্ত?

  21. 121.

    ১৯৬০-এর দশকে কোনটি ঘটে?

  22. 122.

    মুদি ব্যবসায়ী জনাব আলম গ্রামের ধনাঢ্য ব্যক্তি জনাব ফরিদের কাছ থেকে সাপ্তাহিক ১% চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা ধার নেয়। অন্যদিকে, জনাব রফিক ৮ বছর পর ৩ লক্ষ টাকা পাবার আশায় কিছু টাকা ব্যাংকে রাখতে চান। 'ক' ব্যাংক বছরে ১০% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। পক্ষান্তরে 'খ' ব্যাংক ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে ৮% সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে

  23. 123.

    ইসলামি ব্যাংকিং ব্যবসায় নিচের কোনটির মাধ্যমে লাভ ও লোকসানের সমবন্টন হয়?

  24. 124.

    নগদ আন্তঃপ্রবাহ ও মোট অবচয়ের পার্থক্যকে কী বলে?

  25. 125.

    জনাব রহমান চাকরি শেষে এককালীন টাকা বিনিয়োগ করার জন্য 'পদ্মা' ও 'মহানন্দা' নামে দুটি কোম্পানিকে নির্বাচন করে তাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে গিয়ে নিম্নোক্ত চিত্র দেখাতে পেলেন-

  26. 126.

    আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে—
    i. সমান আয়ে কম ঝুঁকি গ্রহণযোগ্য
    ii. সমান ঝুঁকিতে অধিক লাভ গ্রহণযোগ্য
    iii. আদর্শ বিচ্যুতির বর্তমান গ্রহণযোগ্য
    নিচের কোনটি সঠিক?

  27. 127.

    কিস্তি পরিশোধের সক্ষমতা বিবেচনা করে ঋণ গ্রহণ করলে—
    i. প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা বজায় থাকে
    ii. ঋণ পরিশোধ সহজ হয়
    iii. অধিক মুনাফা হয়
    নিচের কোনটি সঠিক?

  28. 128.

    'সান' এন্টারপ্রাইজ ৩ বছর মেয়াদি 'গোল্ডেন ফিউচার' নামে একটি প্রকল্পে ২৪ লক্ষ টাকা বিনিয়োগ করল। আগামী ৩ বছরে প্রাক্কলিত বিক্রয় যথাক্রমে ২ লক্ষ ৫০ হাজার, ৭ লক্ষ এবং ৯ লক্ষ টাকা। আরো অনুমান করা হয় যে, প্রতি বছর বিক্রয়ের ৪০% চলতি খরচ হবে। স্থায়ী খরচ হবে প্রতি বছর ১ লক্ষ টাকা। প্রাক্কলিত বার্ষিক অবচয় ৯৫,০০০ টাকা। সর্বশেষ ৩০% কর অনুমান করা হয়। অন্যদিকে, 'মুন' প্রকল্পের বিগত তিন বছরের নগদ প্রবাহ ৭০ হাজার টাকা, ৫০ হাজার টাকা, ১৪ হাজার টাকা। স্টার প্রকল্পের বিনিয়োগকৃত টাকা ২.২৫ বছরে ফেরত আসবে।

  29. 129.

    যদি সুদের হার ১০% হয়, তবে ৫ বছর পরের ১,০০,০০০ টাকার বর্তমান মূল্য কত হবে?

  30. 130.

    জনাব মাজেদ 'মায়ের দোয়া' নামে একটি আবাসিক হোটেলের মালিক। তিনি পথকলি নামে একটা সংগঠনে প্রায়ই অর্থ সাহায্য করেন। সেখানে অনেক এতিম শিশুদের থাকা, খাওয়া, শিক্ষা ইত্যাদির ব্যবস্থা করা হয়।

  31. 131.

    নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়—

  32. 132.

    নিচের কোনটি আয় ঝুঁকিযুক্ত?

  33. 133.

    জনাব সামি তার ৫ কোটি টাকা 'ক' ও 'খ' নামে দুটি প্রকল্পে বিনিয়োগের চিন্তাভাবনা করছেন। 'ক' প্রকল্পের ৩ বছরের বিক্রয়ের পরিমাণ যথাক্রমে ৫০ লক্ষ, ১.৫ কোটি ও ২ কোটি টাকা। চলতি খরচ বিক্রয়ের ৩৫% এবং কর হার ৩০%। আর 'খ' প্রকল্পের গড় মুনাফা ১২.৪০ লক্ষ টাকা। অন্যদিকে, তার সামনে 'গ' নামে অন্য একটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ আসে, যা থেকে ৩ বছরে নগদ প্রবাহ যথাক্রমে (-৭.৫) লক্ষ, ৯৩.০৮ লক্ষ, ৪০.১০ লক্ষ।

  34. 134.

    দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা-গাজীপুর মেট্রোরেল স্থাপন কোন ধরনের অর্থায়ন?

  35. 135.

    স্বনামধন্য ব্যাংক 'গোলাপ ব্যাংক লি.' গ্রাহকদের প্রয়োজন অনুসারে ইলেকট্রনিক ব্যাংকিং-এর নতুন নতুন পণ্যের মাধ্যমে যুগোপযোগী সেবা প্রদান করছে। সম্প্রতি ব্যাংকটি তাদের আমানতকৃত টাকার প্রায় অধিকাংশই বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে। এ কারণে বর্তমানে ব্যাংকটি গ্রাহকদের চাহিদামতো অর্থ প্রদান করতে পারছে না।

  36. 136.

    নিচের কোন ব্যাংক শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে?

  37. 137.

    জনাব শিহাব 'গড়াই' ব্যাংকে লেনদেন করেন। ব্যাংকটি জনগণের কাছে পড়ে থাকা অলস অর্থ গচ্ছিত রাখে এবং প্রয়োজনে ব্যবসায়ীদের ঋণ দেয়। অন্যদিকে, তার বন্ধু জনাব ইমন 'কাজল' ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। ব্যাংকটি নিম্নোক্ত সেবাগুলো সংযোজন করেছে:
    i. গ্রাহকদের ব্যবসায়ে মূলধন বাবদ অর্থ সরবরাহ করা।
    ii. ভাড়ার বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য কারবারে আসবাবপত্র ব্যবহারের সুবিধা প্রদান।

  38. 138.

    কোন পদ্ধতিতে প্রতি বছর সুদআসলের ওপর সুদ ধার্য করা হয়?

  39. 139.

    সুপ্রতিষ্ঠিত বরেন্দ্র ব্যাংক লি. জনগণের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে অর্থ সংগ্রহ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। সম্প্রতি ব্যাংকটি ব্যবসায়ী জনাব সাদিকুলকে ৫ লক্ষ টাকা ঋণ মঞ্জুর করে। জনাব সাদিকুল একটি হিসাব খোলেন এবং সেই হিসাবের মাধ্যমে ঋণের অর্থ উত্তোলন করেন। অপরদিকে, লন্ডন প্রবাসী জনাব রাশিক ঢাকা থেকে তার ফ্লাট বাড়ির ভাড়া সংগ্রহ করা নিয়ে চিন্তিত হলে তার ব্যাংকার বন্ধু তাকে ভাড়া আদায়ের ব্যাপারে নিশ্চয়তা দেন এবং জানান এটি ব্যাংকের একটি কাজ।

  40. 140.

    জনাব আলেয়া একটি বুটিক শপের মালিক। তিনি ৫০,০০০ টাকার একটি কম্পিউটার ক্রয় করে 'রূপা' ব্যাংকের একটি চেকে মূল্য পরিশোধ করেন। এছাড়াও জনাব আলেয়া রূপা ব্যাংকের ৬ লক্ষ টাকার ঋণপত্র ক্রয় করেছেন।

  41. 141.

    মুনাফাসংক্রান্ত অনিশ্চয়তা হলো—

  42. 142.

    নন্দি গ্রামের দরিদ্র বাসিন্দারা জামানত ছাড়া ঋণ পেত না। কিন্তু 'ক' ব্যাংক জামানতবিহীন ঋণ সেবা প্রদান করে তাদেরকে ব্যাংকিং কার্যক্রমের আওতায় নিয়ে আসে। অপরদিকে, জাপানের টোকো কোম্পানি বাংলাদেশের ব্যবসায়ী সুমনকে কম্পিউটার যন্ত্রপাতি সরবরাহ করতে চাইলে 'খ' ব্যাংক টোকো কোম্পানিকে অর্থ পরিশোধের নিশ্চয়তা দেয়।

  43. 143.

    বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?

  44. 144.

    বাণিজ্যিক ব্যাংকের তহবিল সংগ্রহের বাহ্যিক উৎস হলো—
    i. পরিশোধিত মূলধন ও আমানত গ্রহণ
    ii. সংরক্ষিত তহবিল ও ঋণ গ্রহণ
    iii. আমানত গ্রহণ ও ঋণ গ্রহণ
    নিচের কোনটি সঠিক?

  45. 145.

    নিচের কোনটি আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করে?

  46. 146.

    নিচের কোন খাতে বিনিয়োগ সহজে নগদায়ন করা যায়?

  47. 147.

    কারা কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হন?

  48. 148.

    বাণিজ্য ঘাটতি পূরণে নিচের কোনটি বিশেষ ভূমিকা পালন করে?

  49. 149.

    নিজস্ব মূলধনে সংগঠন পরিচালনা করলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়?

  50. 150.

    কোন পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে প্রত্যাশিত নিট মুনাফাকে বিবেচনা করা হয়?