Sylhet Board সিলেট বোর্ড ২০২৫
663টি প্রশ্ন
- 401.
নিচের কোনটি কোম্পানির স্বল্পমেয়াদি অর্থসংস্থানের উৎস?
- 402.
মি. কামাল দাউদকান্দির স্থানীয় কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করে নিজস্ব গাড়ির মাধ্যমে ঢাকায় সরবরাহ করেন। এতে তার ভালো 'মুনাফা হয়। এছাড়াও তিনি শীতকালে কম দামে আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করেন। এভাবে তিনি তার ব্যবসায় সফলতা লাভ করে চলেছেন।
- 403.
সান লিমিটেড কোম্পানি একটি বহুজাতিক কোম্পানি। এটি নিজ নামে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেন ও চুক্তি সম্পাদন করতে পারে নিচের কোন বৈশিষ্ট্যের জন্য?
- 404.
জনাব সোহাগ বছরের ৩ মাস সুন্দরবনের দুবলার চরে অবস্থান করে মাছ শিকার করেন এবং সেই মাছ প্রক্রিয়াজাত করে শুঁটকিতে রূপান্তর করেন এবং সারা দেশে তা বাজারজাত করেন। বাজারে তার পণ্যের অনেক সুনাম আছে। তবে পণ্যগুলোর ওজন ও আকার সুনির্দিষ্ট না থাকায় ক্রেতারা মাঝে মধ্যে তার পণ্য কিনতে সমস্যার সম্মুখীন হন।
- 405.
ইস্পাত ও সার উৎপাদন কোন ধরনের শিল্প?
- 406.
জনাব রাসেল সিলেটে থাকেন। তিনি শ্রমিকের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে জমি কিনে ৫ টি চা বাগান প্রতিষ্ঠা করেন। স্থানীয় পদ্ধতি ও পুরোনো প্রযুক্তি ব্যবহারের ফলে তার চায়ের মান তেমন ভালো হয় না। এতে মুনাফা কম হয়। তার এক বন্ধুর পরামর্শেতিনি আধুনিক মেশিন স্থাপন করে চায়ের গুণগত মান বৃদ্ধি করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছেন।
- 407.
সুবিধার বিনিময়ে কোন ধরনের অংশীদার তার সুনাম ব্যবহারের অনুমতি দেন?
- 408.
জনাব জসিম অল্প পুঁজি নিয়ে মুড়ির ব্যবসায় শুরু করেন। তিনি গ্রামের বাজার থেকে চাল সংগ্রহ করে বাড়িতে মুড়ি তৈরি করে ভোক্তাদের কাছে সরবরাহ করেন। অল্প দিনেই সফলতা অর্জন করেন। এতে তিনি অনুপ্রাণিত হয়ে ব্যবসায়টি সম্প্রসারণের চিন্তা করছেন।
- 409.
জাতীয় সমবায় সমিতিতে কোন ধরনের সদস্য থাকতে হয়?
- 410.
সানি ও রনি সমঝোতার ভিত্তিতে একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে এর নিবন্ধন করিয়ে নেন। শর্ত মোতাবেক রনি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করবেন না। তাদের ব্যবসায় বেশ উন্নতি হচ্ছে। একজন দেনাদারের নিকট ৫,০০০ টাকা পাওনা আদায় না হওয়ায় তারা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন।
- 411.
নাবালক অংশীদারকে সাবালক হওয়ার কত দিনের মধ্যে প্রকাশ্যে ঘোষণা দিতে হয়?
- 412.
অনি, জনি ও মনি মৌখিক চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় স্থাপন করেন। তিনজনের মূলধনের পরিমাণ সমান। মুনাফাও সমান হারে ভোগ করেন। চুক্তির শর্ত অনুসারে মনি শুধুমাত্র মূলধনের সমান দায় বহন করেন। মনি দুই বছর কোনো মুনাফা না পাওয়ায় আদালতে মামলা করেন। কিন্তু আদালত তার মামলা খারিজ করে দেয়।
- 413.
নিচের কোন ব্যবসার পৃথক সত্তা নেই?
- 414.
মি. শাকিল তার পাঁচ বন্ধুকে নিয়ে কুমিল্লায় 'বিডিফার্নিচার' নামে একটি কারখানা গড়ে তোলেন। তাদের প্রাথমিক মূলধন ৮ কোটি টাকা। সকলের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দ্রুত সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। এজন্য তারা ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিবর্তে জনগণের মাঝে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে চায়।
- 415.
নিচের কোনটি একমালিকানা ব্যবসার সুবিধা বহির্ভূত?
- 416.
'গোমতি লিমিটেড' একটি স্বনামধন্য কোম্পানি। স্বর্ণা ও স্বপ্না উভয়ে ঐ কোম্পানির শেয়ারহোল্ডার। স্বর্ণার নিকট ৩,০০,০০০ টাকার শেয়ার আছে। তিনি নির্দিষ্ট হারে কোম্পানি হতে লভ্যাংশ পান। অন্যদিকে, 'স্বপ্নার নিকট ২,০০,০০০ টাকার শেয়ার আছে। তিনি স্বর্ণার পর লভ্যাংশ পান এবং লভ্যাংশের হার প্রতি বছর সমান থাকে না। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণের জন্য একটি সভা আহ্বান করে। স্বর্ণা উক্ত সভায় ইচ্ছা থাকা সত্ত্বেও অংশগ্রহণ করতে পারেননি।
- 417.
কক্সবাজার' সমুদ্র উপকূলের জেলেরা মাছের ন্যায্যমূল্যের জন্য একটি সমবায় সমিতি গঠন করে। ২০২৪ সাল পর্যন্ত তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল নিম্নরূপ: সমিতি বিধিবদ্ধ হারে সংরক্ষিত ও উন্নয়ন তহবিল সংরক্ষণ করে। তহবিলের টাকা হতে তারা ৫০,০০০ টাকা মূল্যের একটি নতুন ফ্রিজ ক্রয়ের জন্য চিন্তা করছে।
বছর ২০২১ ২০২২ ২০২৩ ২০২৪ মুনাফা ৪০,০০০ টাকা ৫০,০০০ টাকা ৬০,০০০ টাকা ৭০,০০০ টাকা - 418.
মিসেস রুপার 'মিমি সুপার মার্কেট' একটি স্বর্ণের দোকান আছে। সরকারি সাহায্য, ও এনজিও গুলোর নিকট হতে সহজ শর্তে ঋণ পাওয়ার পর তিনি তার ব্যবসা শুরু করেন। বর্তমানে স্বর্ণের দাম অস্বাভাবিক বৃদ্ধির সাথে সাথে ক্রেতাদের চাহিদা কমে যাওয়ায় তার দোকানে বিক্রির পরিমাণ কমে যাচ্ছে। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত।পরিবর্তিত পরিস্থিতিতে মিসেস রুপার করণীয় হতে পারে—
i. নতুন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা
ii. অনলাইনে পণ্য বিক্রি
iii. নতুন নতুন ডিজাইন উদ্ভাবন
নিচের কোনটি সঠিক? - 419.
মি. সুমন একজন ব্যবসায়ী। তিনি তার কর্মচারীদের যথাযথ বেতন প্রদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন উৎসবে বোনাস ও বার্ষিক বনভোজনের ব্যবস্থা করেন। অধিকন্তু তিনি শীতকালে তার এলাকার দুস্থদের কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন এবং স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অনুদান দিয়ে থাকেন।
- 420.
নিচের কোনটি সর্বোচ্চ পর্যায়ের সমবায় সমিতি?
- 421.
ট্রেড বা পণ্য বিনিময়ের মধ্যে পড়ে কোনটি?
- 422.
একজন নাবালক কিভাবে অংশীদার হতে পারে?
- 423.
পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহের জন্য নিচের কোন মূলধন সংগ্রহ করতে হয়?
- 424.
সমবায় সমিতি নিবন্ধনের জন্য প্রস্তাববদ্ধ কমপক্ষে কতজন ব্যক্তির নাম, ঠিকানা ও তারিখসহ স্বাক্ষর পত্রে থাকতে হয়?
- 425.
ব্যবসার প্রথম ও মৌলিক কাজ কোনটি?
- 426.
কোনটি ব্যবসায়ের নৈতিকতার সাথে জড়িত?
- 427.
অংশীদারি ব্যবসায়ে বাধ্যতামূলক বিলোপসাধন ঘটে—
i. কোনো সদস্যের মৃত্যুতে
ii. ব্যবসায় অবৈধ বলে গণ্য হলে
iii. একজন বাদে সদস্য দেউলিয়া হলে
নিচের কোনটি সঠিক? - 428.
নিষ্ক্রিয় অংশীদার ব্যবসায় কিভাবে ভূমিকা রাখেন?
- 429.
কোন ধরনের দূষণ টাইফয়েড, ডায়ারিয়া ও জন্ডিস রোগের কারণ?
- 430.
নিচের কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদান?
- 431.
১৯৯৪ সালের আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় কোন ধরনের সংগঠন?
- 432.
কোনটি প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত?
- 433.
চিত্রে প্রদর্শিত সংগঠন কাঠামোটি কোন ধরনের?
- 434.
উক্ত কাঠামোটি যে ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য তা হল—
i. ক্ষুদ্রায়তন
ii. মাঝারি
iii. বৃহৎদায়তন
নিচের কোনটি সঠিক? - 435.
এই উদ্দীপক থেকে ব্যবস্থাপনার কোন নীতির প্রয়োগ হয়েছে?
- 436.
কর্মীদের মধ্যে শৃঙ্খলা ও সৃজনশীলতা বৃদ্ধি করার ফলস্বরূপ কী হতে পারে?
- 437.
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জনাব মিশুক কর্তৃক স্থাপিত ব্যবসায় মেয়াদভিত্তিক নিচের কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত?
- 438.
ব্যবসায় চালিয়ে যেতে জনাব মিশুক কে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে তা হলো—
i. স্থায়ী পরিকল্পনা প্রণয়ন
ii. নতুন কৌশল প্রণয়ন
iii. মিশন নির্ধারণ
নিচের কোনটি সঠিক? - 439.
জনাব রহিম ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত আছেন?
- 440.
উৎপাদন বৃদ্ধিতে জনাব রহিম যে কৌশল নিতে পারেন তা হলো—
i. প্রত্যেক কর্মীর উৎপাদন টার্গেট নির্ধারণ
ii. সেরা বিক্রয় কর্মীর পদোন্নতির সুপারিশ
iii. দুর্বল কর্মীদের সহযোগিতা দেওয়া
নিচের কোনটি সঠিক? - 441.
Scalar chain বলতে কী বোঝায়?
- 442.
মি.। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্ণধার। পণ্যের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় তিনি ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মি. B উৎপাদন ব্যবস্থাপক ও মি. বিপণন ব্যবস্থাপক হিসেবে ঐ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। উৎপাদনের কাজে ২ জন সুপারভাইজার সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
- 443.
ফরাসি 'Esprit De Corps' শব্দের অর্থ কী?
- 444.
সাহেদ চৌধুরী বিক্রয় বিভাগের ব্যবস্থাপক। আগে থেকে সবকিছু ঠিকঠাক করে তিনি বিক্রয় কাজ পরিচালনা করেন। প্রয়োজনীয় তদারকির অভাবে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। ভবিষ্যতে এরূপ অবস্থার সম্মুখীন না হওয়ার জন্য তিনি প্রয়োজনীয় তদারকির ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে বিক্রয় কাজে গতিশীলতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।
- 445.
একটি কারখানায় 'ক' ও 'খ' দুইজন সুপারভাইজারের অধীনে ১০ জন করে শ্রমিক দুইটি কক্ষে একই ধরনের কাজে নিয়োজিত রয়েছে। শ্রমিকদের ওভারটাইম সংক্রান্ত বিষয়ে উভয় সুপারভাইজার কর্তৃক প্রদত্ত নির্দেশনা একই রকম ছিল না। পারিশ্রমিকের হার একই থাকলেও দুই পক্ষের শ্রমিকের কর্মঘণ্টা ভিন্ন ছিল। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
- 446.
পরিকল্পনা তৈরির ক্ষেত্রে কোন উপাদানটি সবার আগে শুরু করতে হবে?
- 447.
জনাব আদিল একটি বৃহদায়তন কোম্পানির এমডি। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন, ক্রয়, বিক্রয় ও অন্যান্য সকল বিভাগের জন্য আলাদাভাবে পরিকল্পনা প্রণয়ন করার নির্দেশ দেন। কিন্তু পরিকল্পনাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় ও যোগসূত্রিতা না থাকায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। তাই প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানেরমূল উদ্দেশ্যের সাথে বিভিন্ন স্তরে গৃহীত পরিকল্পনার সমন্বয় করার ওপর জোর দেন।
- 448.
পরিকল্পনা যে কারণে ব্যর্থ হয়—
i. জ্ঞানের অভাব
ii. অপর্যাপ্ত তথ্য
iii. অতিরিক্ত আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক? - 449.
সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ৫ বছরের মধ্যে মিরশরাই শিল্পাঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে যে সকল বিষয় বিবেচনা করে শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা করা হয়েছে তা সবসময় একই রকম নাও. থাকতে পারে। তাই ভবিষ্যত অবস্থার পরিবর্তন হলে পরিকল্পনার সংশোধনসহ কর্তৃপক্ষ করণীয় ঠিক করে রাখেন। যার ফলে আশা করা যায় নির্ধারিত সময়ে শিল্পাঞ্চল স্থাপনের কাজ শেষ হয়ে যাবে।
- 450.
জুম আইটি একটি স্বনামধন্য ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। চলতি বছর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ১০,০০০ একক ল্যাপটপ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করে। বছরের মাঝামাঝি সময়ে দেখা যায় মাত্র ৩৫% উৎপাদন সম্ভব হয়েছে। ফলে ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করা যাচ্ছে না। এতে বাজার প্রতিযোগী প্রতিষ্ঠানের হাতে চলে যাচ্ছে।