Sylhet Board সিলেট বোর্ড ২০২৫
663টি প্রশ্ন
- 551.
প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কোনটির সাথে ক্যাথোড হিসেবে কাজ করে?
- 552.
কোনটি জারক ও বিজারক উভয়রূপে ক্রিয়া করে?
- 553.
(প্রধান উৎপাদ); এক্ষেত্রে Q যৌগটি হলো—
- 554.
কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী?
- 555.
লবণ সেতুতে কোনটি ব্যবহার করা যায়?
- 556.
গাজন প্রক্রিয়ায় কোন পরিবর্তন ঘটে?
- 557.
কোনটি লুইস ক্ষারক?
- 558.
SATP-তে 1 1 mol গ্যাসের আয়তন কত লিটার?
- 559.
একই শর্তাধীনে নিচের কোন গ্যাসটি ব্যাপিত হতে সবচেয়ে কম সময় লাগবে?
- 560.
ক্যাথোডে 63.5g 63.5g Cu ধাতু জমা করতে দ্রবণে কী পরিমাণ বিদ্যুৎ চালনা করতে হবে?
- 561.
রিডক্স বিক্রিয়া টাইট্রেশনে ব্যবহৃত দ্রবণ—
i. প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ
ii. স্ব-নির্দেশকরূপে কাজ করে
iii. অম্লীয় করতে অ্যাসিড ব্যবহার করা যায় না
নিচের কোনটি সঠিক? - 562.
7.
(ক) যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ:Aid, Book-post, Cartoon, Embargo, Fiction, Ad-hoc, Memorandum, Circle, Worship, Manuscript, Tribunal, Dialect, Racism, Catalogue, Up-to-date.অথবা,(খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ কর:Early rising is beneficial to health. The boy who rises early enjoy the fine air of the morning. He can take a walk by the river side or in the open field. He can enjoy sweet songs of the birds and see the beautiful sight of the sunrise. All these make him healthy and cheerful.
- 563.
শিক্ষিত মেয়ে রাশেদা বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে দেখতে পায় গ্রামের লোকেরা নানা কু-সংস্কারে আচ্ছন্ন। অশিক্ষিত ও সরল ধর্মপ্রাণ মানুষগুলো নানাভাবে সিরাজ মাতব্বরের শোষণের শিকার। পূর্বপুরুষের একটি কবরকে মাজার ঘোষণা দিয়ে ভয় দেখিয়ে গ্রামের সাধারণ মানুষদের শোষণ করে। নারীর স্বাধীনতা কেড়ে নেয় এবং নারীকে ঘরেবন্দি থাকতে বাধ্য করে। এ সব দেখে রাশেদা প্রতিবাদী হয়ে উঠে। একদিন সিরাজ এক নিরীহ নারীকে অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে রাশেদা তারও বিরুদ্ধে দাঁড়ায়। তার সাহস আর দৃঢ়তায় গ্রামের মানুষজন একত্রিত হয় এবং সিরাজের ভণ্ডামি ও ষড়যন্ত্রের মুখোশ খুলে দেয়।
- 564.
তিস্তা নদীর চরাঞ্চলের মানুষেরা নিত্যই অভাব-অনটন নিয়ে বসবাস করে। দিনের পর দিন আসে কিন্তু হতভাগ্য এ অঞ্চলের মানুষদের ভাগ্যের কোনো পরিবর্তন আসে না। বৎসরান্তে তিস্তার অপ্রতিরোধ্য ভাঙন মানুষকে আরও বেশি অসহায়, নিঃস্ব করে ফেলে। শস্যহীন মানুষগুলো ক্ষুধা-তৃষ্ণা, রোগ-শোক, শিশুর আর্তচিৎকার, সব মিলে আনন্দহীন এক মানবেতর জীবন অতিবাহিত করে। এদের মধ্যে সলেমান ব্যতিক্রম। সে সাহসী, সংগ্রামী ও কূটবুদ্ধিসম্পন্ন মানুষ। সলেমান উত্তরবঙ্গে কৃষিসমৃদ্ধ একটি গ্রামে কবিরাজি ব্যবসায় শুরু করে। গাছ-পালার শিকড়-বাকর ও তাবিজ-কবজ বিক্রি করে সে বিপুল অর্থ ও সম্মান অর্জন করে। সরল গ্রামবাসী তাকে 'জ্বিনের বাদশা' মনে করে।
- 565.
রায়বাড়ির অভিজাত নারী বনশ্রী ছিলেন পরিবারের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি পরিবারের ঐতিহ্য ও সম্মান রক্ষায় ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। কিন্তু ধীরে ধীরে ক্ষমতা ও সম্পদের প্রতি তার লোভ বেড়ে যায়। সম্পত্তির দখল নেওয়ার জন্য তিনি তার আপন ভাই সতীশকে বিশ্বাসঘাতকতার ফাঁদে ফেলেন। স্নেহ-ভালোবাসার মুখোশ পরে সে প্রথমে সতীশকে আপন করে নেয়। সতীশের সরলতার সুযোগ নিয়ে প্রভাবশালীদের নিজের দলে টানে। আপন বোনের বিশ্বাসঘাতকতায় সতীশ পৈতৃক ভিটা থেকে বিতাড়িত হয়।
- 566.
নীলকরদের অত্যাচার থেকে প্রজাদের রক্ষা করতে গিয়ে দেশপ্রেমী অনেক বাঙালি জমিদার সর্বশান্ত হয়েছেন। সে সময়ে স্বরপুর গ্রামের কৃষকদের রক্ষা করার ব্রত নিয়েছিলেন কৃষকপুত্র নবীন মাধব। কখনো মামলা করে, কখনো বা অসীম সাহসে লড়াই করে অত্যাচারী নীলকরদের হাত থেকে তিনি কৃষকদের রক্ষা করেন। এতে ক্ষিপ্ত হয়ে নীলকর সর্দার উড সাহেব গোপীনাথ নামক এক বাঙালি কর্মচারীকে ঘাতক হিসেবে নিযুক্ত করেন। বিপুল অর্থ আর উচ্চ পদমর্যাদা লাভের আশায় গোপীনাথ নবীন মাধবকে নির্মমভাবে হত্যা করে। এভাবে ঘরের শত্রুর কাছে দেশপ্রেমের পরাজয় ঘটে।
- 567.
2.
শিক্ষা ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির ব্যবহার
- 568.
3.
দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা
- 569.
4.
বাংলাদেশের পর্যটন শিল্প: সমস্যা ও সম্ভাবনা
- 570.
5.
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- 571.
মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের দ্বারা নয়। এমনই একজন অমর শিল্পী ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। তাঁর আঁকা অনেকগুলো চিত্রকর্মের মধ্যে একটি মোনালিসা, যা 'ম্মাজও শিল্পপ্রেমীদের মুগ্ধ করে রাখে। ১৫১৯ সালে লিওনার্দো দা ভিঞ্চি মারা গেলেও আজও আমাদের মাঝে বেঁচে আছেন। তাঁর আঁকা মোনালিসার ভুবনমোহিনী অবিনশ্বর হাসি আজও তাঁর সৃষ্টির এক বিরাট রহস্য।
- 572.
8.
(ক) পহেলা বৈশাখ উদ্যাপন অবলম্বনে একটি দিনলিপি রচনা কর।অথবা,(খ) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তার প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর।
- 573.
9.
(ক) বাংলা নববসন্তের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট একটি বৈদ্যুতিন চিঠি লেখ।অথবা,(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'হিসাবরক্ষক' পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ।
- 574.
11.
(ক) গণতন্ত্রের উত্তরণ ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা কর।অথবা,(খ) 'মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম' শিরোনামে একটি খুদে গল্প রচনা কর।
- 575.
আশফাক সাহেব নিজের প্রতি অত্যন্ত সংবেদনশীল। তার একমাত্র ছেলে তন্ময়ের জন্য তিনি একটি সম্ভ্রান্ত পরিবারের বিয়ের প্রস্তাব মেনে নেন। মেয়েটি মেধাবী, আত্মবিশ্বাসী এবং উচ্চশিক্ষিত। তবে, বিয়ের অনুষ্ঠানের পূর্বমুহূর্তে মেয়েটি জানতে পারে, আশফাক সাহেব তার পরিবারের আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পণ হিসেবে একটি বড় অঙ্কের অর্থ দাবি করেছেন। তখন মেয়েটি পরিবারের সকলের আপত্তি উপেক্ষা করে নিজেই সামনে এসে যোষণা করে, "একজন মানুষের মর্যাদা এবং সম্পর্ক অর্থের উপর নির্ভরশীল হতে পারে না। আমি এমন কোনো সম্পর্কে জড়াতে চাই না, যেখানে আত্মসম্মান নেই।" মেয়েটি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং নিজের সিদ্ধান্তে অটল থাকে।
- 576.
শহরের এক তরুণ চিকিৎসক রাফি। তার সফল ক্যারিয়ার ছেড়ে গ্রামের দরিদ্র মানুষের সেবা করতে একটি গ্রামে চলে যায়। ঐ গ্রামের মানুষজন দীর্ঘদিন ধরে চিকিৎসার অভাব অনুভব করছিল। রাফি নিজের উপার্জনের টাকা দিয়ে সেখানে একটি ছোট্ট ক্লিনিক তৈরি করে। সে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করতে থাকে। সময়ের সাথে তার এই উদ্যোগের কথা আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ তাকে মানবতার চিকিৎসক বলে ডাকতে শুরু করে। রাফি মনে করে, মানব-কল্যাণ মানে শুধু দান-খয়রাত নয়; মানব-কল্যাণ মানে মানুষের স্বাস্থ্যের উন্নতি, মর্যাদা রক্ষা এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।
- 577.
চারিদিকে যখন আকালের ভয়াবহতা তখন জয়গুন তার সন্তানদের নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু করে। সন্তানদের কথা ভেবে সমস্ত সংকোচ ও লোকলজ্জা পেছনে ফেলে কাজ খুঁজতে থাকে জয়গুন। গ্রামে কোনো কাজ না পেয়ে সে শহরে একটি খাবার হোটেলে কাজ নেয়। দিন-রাত পরিশ্রম করে যা পায়, তা দিয়ে সে সন্তানদের লেখাপড়ার খরচ চালায়। সন্তানদের উচ্চ শিক্ষা ও নিরাপদ জীবনে পৌছে দেওয়ার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ। কাজ শেষে অনেক রাতে সে বাড়িতে ফেরে। নানা লোকের নানা কথা, তাদের হাসি-তামাশা, তুচ্ছ-তাচ্ছিল্য আর অপমান কিছুই তাকে তার সংকল্প থেকে সরাতে পারেনি।
- 578.
মুক্তিযুদ্ধের সময় কিশোরী রাবেয়া মা ও ছোটো ভাইকে নিয়ে একটি গ্রামে আশ্রয় নেয়। চারিদিকে পাকিস্তানি বাহিনীর তাণ্ডব, লুটপাট আর নারীদের উপর ভয়াবহ নির্যাতনের খবর ছড়িয়ে পড়ে। একদিন গ্রামে হানাদার বাহিনী হানা দেয়। রাবেয়ার মা তাকে বলে "তুই পালা, মা! তুই বাঁচতে পারলে আমাদের স্বাধীনতার স্বপ্ন বেঁচে থাকবে।" রাবেয়া পালিয়ে মুক্তিবাহিনীর সাথে যোগ দেয় এবং শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়।মায়ের আত্মত্যাগ আর স্বাধীনতার স্বপ্ন তাকে বারবার সাহস যোগায়।
- 579.
অধ্যবসায়ী, সাহসী, প্রতিবাদী, পরোপকারী এমন সর্বগুণের অধিকারী হিসেবে সুহাস তার প্রতিবেশীদের কাছে সুপরিচিত। বয়স্করা বলতেন, "আহা! এমন সোনার টুকরো ছেলে যদি ঘরে ঘরে জন্মাতো!" কিন্তু হঠাৎ একদিন মাদক গ্রহণের অপরাধে সুহাসকে পুলিশ ধরে নিয়ে যায়। এই ঘটনায় সকলে বিস্মিত। কান্নাজড়িত কণ্ঠে সুহাসের মা বলেন, "কিছুদিন ধরে অপরিচিত একটা ছেলে ওর সাথে দেখা করতে আসত। আমার ছেলের এত বড় সর্বনাশ হবে ভাবতে পারিনি।"
- 580.
মা'কে হারিয়ে মিজানের মন খুব খারাপ। প্রিয় বন্ধু জাহিন এসে বলল, "তুমি নৌকায় ঘুরতে খুব পছন্দ কর, চলো আমরা দু'দিনের জন্য নৌকা-ভ্রমণে যাই। ভরা তিস্তায় ঘুরতে ভালো লাগবে। দুধারে কাশফুল, শুভ্র মেঘের আড়ালে নির্মল জ্যোৎস্নায় আমরা নৌকায় রাত্রিযাপণ করব।" মিজান নির্বাক হয়ে তাকিয়ে থাকল জাহিনের দিকে। একটু থেমে বলল, "আকাশের চাঁদ, নদীর কুলুধ্বনি কিছুই ভাবতে পারি না বন্ধু! আমার সমস্ত ভালোলাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে।"
- 581.
10.
(ক) সারমর্ম লেখ:ঠাঁই নাই, ঠাঁই নাই- ছোটো সে তরী আমারি সোনার ধানে গিয়েছে ভরি।শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে, রহিনু পড়ি-যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।।অথবা,(খ) ভাব-সম্প্রসারণ কর:সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।
- 582.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
Ledger শব্দটা কোন ভাষা থেকে এসেছে?
- 583.
জারা ট্রেডার্স-এর রেওয়ামিল নিম্নরূপ:জায়া ট্রেডার্সরেওয়ামিল৩১ ডিসেম্বর, ২০২৪সমন্বয়সমূহ: (i) সমাপনী মজুদ ৩৫,০০০ টাকা। (ii) নমুনা হিসাবে বিনামূল্যে - পণ্য বিতরণ ৫,৫০০ টাকা। (iii) অলিখিত বিক্রয় ১০,০০০ টাকা। (iv) - অতিরিক্ত মূলধন ৪০,০০০ টাকা আনা হয়েছে।
- 584.
ক্রেডিট ব্যালেন্স সাধারণত কী নির্দেশ করে?
- 585.
২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিবিড় ট্রেডার্স-এর রেওয়ামিল নিম্নরূপ:নিবিড় ট্রেডার্সরেওয়ামিল৩১ ডিসেম্বর, ২০২৪সমন্বয়সমূহ: (i) সেবা প্রদান করা হয়েছে ১৫,০০০ টাকা, যা এখনও আদায় হয়নি। (ii) ভাড়া তিন বছরের জন্য প্রদান করা হয়েছে। (iii) অনুপার্জিত সেবা আয়ের ৩,০০০ টাকা অর্জিত হয়েছে। (iv) বছর শেষে ২,০০০ টাকার সাপ্লাইজ অব্যবহৃত রয়েছে।
- 586.
রেওয়ামিলে ভাড়া ১২,০০০ টাকা ( অংশ) হলে, বকেয়া ভাড়ার পরিমাণ কত?
- 587.
মি. মতিন নগদ ৭০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ১ জুলাই ২০২৪ সালে ব্যবসা শুরু করেন। সেই মাসে তাঁর লেনদেনসমূহ নিম্নরূপ:২০২৪জুলাই:৩ নগদ পণ্য ক্রয় ১০,০০০ টাকা ও বাকিতে ক্রয় ১৮,০০০ টাকা।"৭ ক্রয় পরিবহন খরচ ১,০০০ টাকা।২২ নগদ ক্রয়কৃত পণ্য ফেরত ১,০০০ টাকা।২৯ হাফিজের নিকট পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা।
- 588.
ব্যাংকের মক্কেল কে?
- 589.
আবিদ ট্রেডার্স-এর ২০২৪ সালের জুন মাসের লেনদেনসমূহ নিম্নরূপ:২০২৪জুন১নগদ তহবিল ৪৫,০০০ টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত ১,০০,০০০ টাকা।৩ নগদ পণ্য ক্রয় ২০,০০০ টাকা, বাট্টা ৫%।৫ নগদ পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা, বাট্টা ১০%।১০ করিমের নিকট পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা।১৩ রহিমের নিকট থেকে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।১৫ প্রাপ্য হিসাব ১৫,০০০ টাকার নিষ্পত্তিতে ১৪,৫০০ টাকা পাওয়া গেল।১৮ পাওনাদারকে ৯,০০০ টাকা প্রদান করে ১০,০০০ টাকার পাওনা নিষ্পত্তি করা হলো।২০ ৫% বাট্টা প্রদান করে ৯,৫০০ টাকা পাওয়া গেল।২৭ ব্যাংক হতে নগদ উত্তোলন ৪,০০০ টাকা।৩০ ব্যাংক সুদ মঞ্জুর করেছে ৭০০ টাকা এবং সুদ চার্জ করেছে ৩০০ টাকা।
- 590.
জনাব সুমনের ব্যবসায়ের নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ৫,০০০ টাকার চেকটি এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি এবং ইস্যুকৃত ৩,০০০ টাকার একটি চেক এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি।ব্যাংক বিবরণী অনুযায়ী উদ্বৃত্ত কত টাকা?
- 591.
৫. মি. জয় ২০২৪ সালের ১ মার্চ তারিখে নগদ ৮০,০০০ টাকা এবং ২০,০০০ টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন। ঐ মাসে তাঁর ব্যবসায় লেনদেনসমূহ নিম্নরূপ:২০২৪ মার্চ৩ মাসিক ১২,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো।৭ পণ্য ক্রয়: নগদে ১৫,০০০ টাকা ও বাকিতে ২৫,০০০ টাকা।১২ ব্যাংক হতে উত্তোলন করেন ২০,০০০ টাকা।১৭ বিক্রয়: নগদে ৩০,০০০ টাকা, বাকিতে ৭,০০০ টাকা।২২ দেনাদারের নিকট থেকে নগদ প্রাপ্তি ৫,০০০ টাকা।২৫ চেক মারফত পাওনা পরিশোধ-২০,০০০ টাকা।২৭ মাসিক ১৫,০০০ টাকায় নতুন অফিস ভাড়া নেওয়া হলো।৩০ চেক মারফত বেতন প্রদান ১২,০০০ টাকা।
- 592.
জনাব সুমনের ব্যবসায়ের নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ৫,০০০ টাকার চেকটি এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি এবং ইস্যুকৃত ৩,০০০ টাকার একটি চেক এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি।নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ ১০,০০০ টাকা হলে পাশ বইয়ের উদ্বৃত্ত কী দাঁড়াবে?
- 593.
মি. রহমান-এর ব্যাংক বিবরণী ও নগদান বই সম্পর্কিত তথ্যাদি নিম্নে প্রদত্ত হলো:(i) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৫০,০০০ টাকা।(ii) বিনিয়োগের সুদ ১২,০০০ টাকা ও লভ্যাংশ বাবদ ৮,০০০ টাকা সরাসরি ব্যাংকে জমা হয়েছে যা নগদান বই এ লিপিবদ্ধ হয়নি।(iii) পাওনাদার বরাবর ৯,০০০ টাকা, ৮,০০০ টাকা ও ৫,০০০ টাকার মোট তিনটি চেক ইস্যু করা হয়েছে যা যথাসময়ে ব্যাংকে উপস্থাপন করা হয়নি।(iv) ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ২০,০০০ টাকা উত্তোলন করা হয়েছে যা নগদান বই এ লেখা হয়নি।(v) আদায়ের জন্য ৫,০০০ টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যা এখনও আদায় হয়নি।(vi) ব্যাংক পাওনাদারকে ২,০০০ টাকা প্রদান করা হয়েছে, যা নগদানভুক্ত হয়নি।(vii) ১০,০০০ টাকার একটি প্রাপ্য বিল ব্যাংক থেকে ৯,৫০০ টাকায় ভাঙ্গানো হয়েছে কিন্তু নগদান বই এ সম্পূর্ণ মূল্য হিসাবভুক্ত করা হয়েছে।
- 594.
কোন দলিলের মাধ্যমে মুনাফা জাতীয় হিসাব বন্ধ করা হয়?
- 595.
উত্তরা ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন।২০২৪ সালের জুন মাসে তার ব্যবসায় খুচরা খরচের লেনদেন নিম্নরূপ:২০২৪ জুন ১ হাতে নগদ ৩০০ টাকা।প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্তি ১,৭০০ টাকা।৩ কাগজ ক্রয় ৩০০ টাকা।৬ কুলি খরচ ১০০ টাকা।১০ ফাইল ক্রয় ১৫০ টাকা।১৫ চা ও কফি ৫০ টাকা।২২ ভ্যান ভাড়া ৯০ টাকা।৩০ দান, খয়রাত ৬০ টাকা।
- 596.
আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলে নগদান বইতে লিখতে হবে—
- 597.
প্রাইম লিমিটেড ২০২৩ সালের ১ জানুয়ারি তারিখে ১ টি মেশিন ক্রয় করেন। মেশিনটির ক্রয় মূল্য ৪,৫০,০০০ টাকা, পরিবহন খরচ ২০,০০০ টাকা ও সংস্থাপন ব্যয় হয় ৩০,০০০ টাকা। মেশিনটি আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১,০০,০০০ টাকা ধরা হয়। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাবকাল সমাপ্তি ধরা হয় এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় হিসাব করা হয়।
- 598.
জাবেদাকে হিসাবের কোন ধরনের বই বলা হয়?
- 599.
২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুত তিস্তা লিমিটেড-এর রেওয়ামিল নিম্নরূপ:তিস্তা লিমিটেডরেওয়ামিল৩১ ডিসেম্বর, ২০২৪সমন্বয়সমূহ: (১) বেতন বকেয়া আছে ৫,০০০ টাকা। (২) অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০,০০০ টাকা। (৩) যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধরতে হবে।
- 600.
রেওয়ামিলে দেওয়া আছে সেবা আয় ৫০,০০০ টাকা ও অনুপার্জিত সেবা আয় ১৬,০০০ টাকা। সমন্বয়ে দেওয়া আছে সেবা আয় ৫,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি এবং অনুপার্জিত সেবা আয় ৭,০০০ টাকা।মোট সেবা আয়ের পরিমাণ কত?