Jashore Board যশোর বোর্ড ২০২৫

663টি প্রশ্ন

  1. 401.

    জনাব আলম ও তার বন্ধুরা মিলে 'গ্রামীণ বাংলা'নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুললেন। যেখানে তাদের মূলধন বিনিয়োগ থাকবে কিন্তু তার পিছনে মুনাফা অর্জনের কোনো' উদ্দেশ্য থাকেনা বরং সমাজের মানুষের কল্যাণসাধনই মুখ্য উদ্দেশ্য। তাদের ব্যবসায়ের সংঘবিধিতে লেখা ছিল, প্রত্যেক শেয়ারহোন্ডারদের শেয়ারের অর্থ পাঁচ বছরের মধ্যে ফেরত নেবেন। কিন্তু কোনো মুনাফা নিতে পারবে না। পাঁচ বছরের মধ্যে প্রতিষ্ঠানটি শেয়ারহোন্ডারদের অর্থ ফেরত দেয়। বর্তমানে প্রতিষ্ঠানটি ভালো সেবা দিচ্ছে।

  2. 402.

    নিচের কোনটি যৌথ মূলধনী ব্যবসায়ের সাধারণ বৈশিষ্ট্য?

  3. 403.

    জনাব আসিফ চৌধুরী শ্রমিকের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে একটি বিশাল চা বাগান গড়ে তোলেন। স্থানীয় পদ্ধতি ও পুরনো প্রযুক্তি ব্যবহারের ফলে তার উৎপাদিত চা এর গুণগত মান তত ভালো নয় এবং এতে তার মুনাফার পরিমাণও কম হয়। সিলেটের একজন বন্ধুর পরামর্শে তিনি আধুনিক মেশিন স্থাপনের ব্যবস্থা করেন। এতে তার উৎপাদিত চায়ের মান বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক বাজারে বিক্রির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখতে সক্ষম হন।

  4. 404.

    কাঁচা ফলমূল পাকানো হয় কোন রাসায়নিক পদার্থ দ্বারা?

  5. 405.

    জনাব রহিম তার নিজ এলাকায় একটি মুড়ি কারখানা পরিচালনা করেন। সেখানে হাতে ভাজা মুড়ি তৈরি করা হয়। এ কাজে তার স্ত্রী ও সন্তানরা সহায়তা করে। বাজারে প্রচলিত মেশিনে তৈরি মুড়ি থেকে তার কারখানায় তৈরি হাতে ভাজা মুড়ির চাহিদা ব্যাপক। তাছাড়া পবিত্র রমজান মাসে হাতে ভাজা মুড়ির চাহিদা আরও বেড়ে যায়। এ বিষয় মাথায় রেখে জনাব রহিম তার ব্যবসায় সম্প্রসারণ করতে চান। কিন্তু তার পর্যাপ্ত মূলধন নেই। তার দুই বন্ধু এ ব্যবসায়ে মূলধন সরবরাহ করতে আগ্রহী। পারস্পরিক সম্মতির ভিত্তিতে তারা তিন বন্ধু মিলে ব্যবসায়টি পরিচালনা করেন। অল্প সময়েই ব্যবসায়টির সুনাম ছড়িয়ে পড়ে।

  6. 406.

    নিচের কোন উদ্দেশ্যের ভিত্তিতে সমবায় সমিতি?

  7. 407.

    অসীম, করিম ও রহিম একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। অসীম ব্যবসায়ে মূলুধন বিনিয়োগ করেন এবং পরিচালনায় অংশগ্রহণ করেন। করিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। রহিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, না, কিন্তু নিজের শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে ব্যবসায়ে নিয়োজিত রাখেন। হঠাৎ অসীম মস্তিষ্কবিকৃতির কারণে ব্যবসায় পরিচালনায় স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েন।

  8. 408.

    বাস টার্মিনালের শ্রমিকদের সমবায় সমিতি কোন ধরনের সমবায়?

  9. 409.

    জনাব রহমান ও তার ২০ জন বন্ধু নিয়ে ২০২০ সালে 'ABC টেকনোলজি লি.' নামক একটি সফ্টওয়্যার প্রতিষ্ঠান স্থাপন করেন। তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি ভালো মুনাফা অর্জন করে। ২০২২ সালে প্রতিষ্ঠানটি ২৫% স্টক ও ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করে। ২০২৩ সালে তারা প্রতিষ্ঠানটি সম্প্রসারণের চিন্তা-ভাবনা করছেন। এজন্য তারা এমন একটি ঋণপত্র ইস্যু করে অর্থ সংগ্রহ করতে চাচ্ছেন যে, প্রতিষ্ঠানটি বিলোপের পূর্ব পর্যন্ত এ ঋণের অর্থ পরিশোধ করতে হবে না।

  10. 410.

    চাঁপাইনবাবগঞ্জের ২০ জন রিকশাচালক মিলে একটি সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলে। প্রতিষ্ঠানটি বিধি মোতাবেক অর্জিত মুনাফার একটি নির্দিষ্ট অংশ সংরক্ষিত তহবিল ও উন্নয়ন তহবিলে সংরক্ষণ না করায় অডিট আপত্তির সম্মুখীন হয়।

  11. 411.

    ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কোন ধরনের কোম্পানি ছিল?

  12. 412.

    জনাব সালাম একজন পলিথিন ব্যাগ উৎপাদনকারী। সম্প্রতি সরকার কর্তৃক পলিথিন ব্যাগ উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধ হওয়ায় তিনি নতুন একটি কারখানা স্থাপন করেন। সেখানে তিনি পাট, কাগজ ও কাপড় দিয়ে পরিবেশবান্ধব বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করছেন। বর্তমানে বাজারে তার উৎপাদিত ব্যাগের চাহিদা ব্যাপক।

  13. 413.

    ওয়ালটনের ল্যাপটপ তৈরি কোন শিল্পের অন্তর্গত?

  14. 414.

    জনাব সুলতান একজন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। তার দক্ষতা, অভিজ্ঞতা ও সুনামের কারণে সুমন, রাজন ও মোহন তাদের ব্যবসায়ে বিনা মূলধনে তাকে অংশীদার করে নেয়। জনাব সুলতান ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। চুক্তি অনুযায়ী তিনি নির্দিষ্ট বেতন উত্তোলন করেন। কিন্তু বছর শেষে তিনি সমান মুনাফা দাবি করেন। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানে সমস্যা তৈরি হয়।

  15. 415.

    কোন সংগঠন হতে সরকার অধিক রাজস্ব পেয়ে থাকে?

  16. 416.

    XYZ কোম্পানি লিমিটেড একটি সুনামধারী ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির আর্থিক ভিত্তি অনেক শক্তিশালী এবং শেয়ারবাজারে শেয়ারের দামও অনেক বেশি। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোন্ডারদের মধ্যে দুই ধরনের শেয়ার বণ্টন করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রথমে ঘোষণা করা হয়, শেয়ারহোল্ডারদের মধ্যে নগদে লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসেবে শেয়ার বণ্টন করা। কিছুদিন পর প্রতিষ্ঠানের আর্থিক প্রয়োজনে পুরাতন শেয়ারহোন্ডারগণের মধ্যে পূর্বের ক্রয়কৃত শেয়ারের আনুপাতিক হারে শেয়ার বিক্রয় করার প্রস্তাব দেন। কোম্পানিটির পরিচালক মণ্ডলী প্রতিষ্ঠানের স্থিতিশীলতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেন।

  17. 417.

    ব্যবসায়ের নৈতিকতার অন্তর্ভুক্ত হলো—
    i. ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা
    ii. সময়মত পণ্য সরবরাহ করা
    iii. পণ্যের মান নিশ্চিত করা
    নিচের কোনটি সঠিক?

  18. 418.

    রাজশাহীর ২০জন ব্যবসায়ী মিলে একটি আইনসৃষ্ট সংগঠন গঠন করে যা উপবিধি দ্বারা পরিচালিত হয়। তারা শেয়ার বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটির জন্য ১,০০,০০০ টাকার মূলধন সংগ্রহ করতে চাচ্ছেন। করিম নামের একজন সদস্য ৩০,০০০ টাকার শেয়ার ক্রয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে।

  19. 419.

    কত সালে BARD প্রতিষ্ঠিত হয়?

  20. 420.

    PQR লিমিটেড দেশের একটি বৃহদায়তন ব্যাংকিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সুনাম অর্জন ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পরিপালনের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রকল্প চালুকরেছে। এতে প্রচুর অর্থ ব্যয় হয়। এই কার্যক্রমটি শিক্ষা বিস্তারে সহায়ক হয়। 'প্রতিষ্ঠানটি দ্রুত সম্প্রসারিত হয়। তারা নিয়মিত কর প্রদান করে এবং প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে।

  21. 421.

    অংশীদারি ব্যবসায়ের বিবেচনা বিষয়সমূহ হলো—
    i. মূলধন সরবরাহ বাধ্যতামূলক
    ii. পারস্পরিক সমঝোতা
    iii. পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকবে
    নিচের কোনটি সঠিক?

  22. 422.

    কোন দলিল দ্বারা সমবায় সমিতি পরিচালিত হয়?

  23. 423.

    সামাজিক ব্যবসায়ে মূল উদ্দেশ্য হলো—
    i. দারিদ্রতা দূরীকরণ
    ii. বেকারত্ব দূরীকরণ
    iii. পরিবেশ দূষণ রোধ
    নিচের কোনটি সঠিক?

  24. 424.

    প্রত্যন্ত এলাকায় একমালিকানা ব্যবসায়ের ট্রেড লাইসেন্স কে প্রদান করেন?

  25. 425.

    একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হলো—
    i. পণ্য রপ্তানি
    ii. জনশক্তি রপ্তানি
    iii. পণ্য আমদানি
    নিচের কোনটি সঠিক?

  26. 426.

    কোন ব্যবসায়ের নমনীয়তা সর্বাধিক?

  27. 427.

    নাবালক কোন ধরনের অংশীদারি সুবিধা পেতে পারে?

  28. 428.

    পৃথিবীর আধুনিক সংগঠন কোনটি?

  29. 429.

    অংশীদারি ব্যবসায়ে সদস্যগণ কীভাবে মূলধন সরবরাহ করে?

  30. 430.

    জননিরাপত্তা কোন পরিবেশের উপাদান?

  31. 431.

    বাংলাদেশে তৈরি পোশাক শিল্প গড়ে উঠার কারণ হলো—
    i. সস্তা শ্রম
    ii. আন্তর্জাতিক সম্পর্ক
    iii. অনুকূল আইনগত পরিবেশ
    নিচের কোনটি সঠিক?

  32. 432.

    সমুদ্র পথে বৈদেশিক বাণিজ্য কোন পরিবেশের দ্বারা অধিক প্রভাবিত হয়?

  33. 433.

    রিংকুর প্রথম পর্যায়ের কাজটি কোন ধরনের?

  34. 434.

    সমস্যাটি সমাধানের জন্য রিংকুর করণীয় হলো—
    i. বিক্রয় কর্মীর সঙ্গে আলোচনা
    ii. দুর্বল কর্মীদের প্রশিক্ষণ দেয়া
    iii. নিয়মিত নির্দেশনা ও তত্ত্বাবধান করা
    নিচের কোনটি সঠিক?

  35. 435.

    উদ্দীপকে বর্ণিত ফজলুল রহমানের কাজটি ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পর্কিত?

  36. 436.

    মনিরুলের নির্দেশনা কোন ধরনের?

  37. 437.

    শিক্ষা সফরের জন্য প্রকৃতির ভিত্তিতে জনাব সিরাজের পরিকল্পনাটি কোন ধরনের?

  38. 438.

    উদ্দীপকের শিক্ষা সফরটি সফল হওয়ার মূল কারণ হলো—
    i. সুষ্ঠু পরিকল্পনা
    ii. পর্যাপ্ত বাজেট
    iii. দিকনির্দেশনা ও মনিটরিং
    নিচের কোনটি সঠিক?

  39. 439.

    রনির প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কোন নীতির লঙ্ঘন হয়েছে?

  40. 440.

    যখন প্রতিষ্ঠানের প্রধান কাজের জন্য পৃথক পৃথক পরিকল্পনা করা হয় তখন তাকে কোন পরিকল্পনা বলে?

  41. 441.

    জনাব শিমুল তার প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন এবং বাইরের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রক্ষা করেন। জনাব প্রদীপ একজন হিসাব শাখার ব্যবস্থাপক। তিনি অধীনস্থদের দিয়ে হিসাব রক্ষা সংক্রান্ত কাজ সম্পাদনের মাধ্যমে প্রতিষ্ঠানেরউদ্দেশ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

  42. 442.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    উৎপাদনশীলতা বাড়ানোর জন্য রনির করণীয় হলো—
    i. যোগ্যতার মূল্যায়ন করা
    ii. মনোভাব পরিবর্তন করা
    iii. সাম্যতা প্রতিষ্ঠা করা
    নিচের কোনটি সঠিক?

  43. 443.

    SWOT এর পূর্ণরূপ কী?

  44. 444.

  45. 445.

    Code of Hammurabi রচিত হয়েছিল কোন সভ্যতাকালে?

  46. 446.

    জনাব নবীন হোসেন একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের উৎপাদন কাজ বাস্তবায়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু তিনি যেভাবে বিভিন্ন বিভাগকে সাজিয়েছেন, এতে দেখা যায় কোনো বিভাগ অধিক কর্মভারগ্রস্ত আবার কোনো বিভাগ অলস সময় কাটাচ্ছে। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের সকল কর্মীকে সমান দৃষ্টিতে দেখেন না। এতে কর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়।

  47. 447.

    পরিচালকের আদিষ্ট হয়ে উৎপাদন বিভাগের যাবতীয় কার্য সম্পাদন করান এবং এর জন্য তিনি দায়বদ্ধ থাকেন। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিনি একজন সুপারভাইজার নিয়োগ দিতে চান। তার প্রত্যাশা নিয়োজিত, সুপারভাইজার মেশিনারিজ ব্যবহারে দক্ষ এবং শ্রমিকদের দিয়ে হাতেকলমে কাজ বুঝিয়ে দিতে পারদর্শী হবে।

  48. 448.

    ভবিষ্যতের দর্শন কোনটি?

  49. 449.

    ABC স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠানটি শিক্ষা সফরে যাওয়ার জন্য একটি পরিকল্পনা করে। কোনো ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ছাড়াই পরিকল্পনাটি তৈরি করায় প্রতিষ্ঠানটি পূর্বনির্ধারিত পরিকল্পনামাফিক শিক্ষা সফরে গিয়েবিশৃঙ্খলার সম্মুখীন হয়।

  50. 450.

    দায়িত্ব ও জবাবদিহিতা নির্ধারণ ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত?