Jashore Board যশোর বোর্ড ২০১৯

651টি প্রশ্ন

  1. 351.

    জনাব আসলাম সামিট ব্যাংকের মাধ্যমে নিয়মিত তার ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে থাকেন। তিনি তার ব্যাংক হিসাবের বিপরীতে কোনো সুদ না পেলেও ব্যাংক বছর শেষে চার্জ কেটে নেয়। অন্যদিকে তার বন্ধু জনাব খালেদ একজন বেসরকারি চাকরিজীবী। তিনি অবসর পরবর্তী অনিশ্চয়তার কথা বিবেচনা করে আদিল ব্যাংকে একটি বিশেষ সঞ্চয়ী হিসাব খুলেন যেখানে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেবেন এবং অবসর পরবর্তী দশ বছর প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করবেন।

  2. 352.

    পদ্মা ব্যাংকে 'ক' এর আমানতের পরিমাণ ১০০০ টাকা। যদি নগদ জমার পরিমাণ ৫% এবং বিধিবদ্ধ তারল্য সঞ্চিতির হার ১৫% হয় তা হলে পদ্মা ব্যাংক লি. কত টাকা ঋণ আমানত সৃষ্টি করবে?

  3. 353.

    A' ব্যাংক জনাব 'বেলালের' দালানের তৃতীয় তলা ভাড়া নিয়ে ব্যাংকের একটি শাখা চালু করে এবং তাকে ১০ কোটি টাকা ঋণ দেয়। উদ্দীপকে জনাব বেলাল কী ধরনের জামানত ব্যবহার করেন ?

  4. 354.

    ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তি বাবদ জনাব উমার মি. ফারহানকে বিশ লক্ষ টাকার একটি চেক প্রদান করলেন। চেকটিতে গ্রাহকের নাম হিসেবে মি. ফারহানের পাশাপাশি “অথবা বাহককে” শব্দদ্বয় উল্লেখ ছিল। অন্যদিকে মি. ওয়ালিদ জিমদাল ফ্যাশন লি. থেকে লভ্যাংশ বাবদ একটি চেক পান যেখানে লেখা ছিল “মি. ওয়ালিদকে ৫০,০০০ টাকা প্রদান করুন।”

  5. 355.

    দায় পরিশোধের সক্ষমতাকে বাণিজ্যিক ব্যাংকের কোন নীতি বলা হয় ?

  6. 356.

    মি. আব্দুল হাকিম ১৫ বছর মেয়াদি একটি বিশুদ্ধ মেয়াদি জীবন বিমা পলিসি ক্রয় করেন যেখানে শুধু তিনি বেঁচে থাকলেই বিমাদাবি পাবেন। তিনি ৪ বছর কিস্তি পরিশোধ করার পর বুঝতে পারেন তার পক্ষে পলিসি চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তিনি বিমা কোম্পানির নিকট পলিসি বন্ধ করে প্রয়োজনীয় দাবি দাওয়ার জন্য আবেদন করেন। আবার মি. আব্দুল আজিজ সন্তানদের নমিনি করে একটি জীবন বিমা পলিসি ক্রয় করেন যেখানে তাকে আমৃত্যু প্রিমিয়াম পরিশোধ করতে হবে।

  7. 357.

    জীবন বিমার ক্ষেত্রে বিমাযোগ্য স্বার্থ নেই কোনটিতে ?

  8. 358.

    কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি কোনটি?

  9. 359.

    মি. রায়হান সুরমা লি. থেকে তার পাওনা বাবদ একটি আর্থিক দলিল সংগ্রহ করেন, যেটির টাকা তিনি ছাড়া অন্য কেউ তুলতে পারে না। উক্ত দলিলে দেশ ব্যাংকের মতিঝিল শাখা বংশাল শাখাকে টাকা প্রদানের আদেশ প্রদান করেছে। অন্যদিকে, তার ছোট ভাই মি. আনসারি মি. আইয়ুব-এর নিকট ১০ লক্ষ টাকার পণ্য বিক্রয় করে একটি স্ট্যাম্পযুক্ত সাদা কাগজে স্বীকৃতিসূচক স্বাক্ষরের জন্য মি. আইয়ুবকে প্রেরণ করেন। মি. আইয়ুব দলিলে স্বাক্ষর করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন।

  10. 360.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় নিচের কোনটির ব্যবহার সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে ?

  11. 361.

    নিচের কোনটি অবাণিজ্যিক দলিল ঋণ?

  12. 362.

    মি. সোবহান পুরান ঢাকায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি সুরভি ব্যাংক থেকে লক্ষ টাকা ঋণ নিয়ে পৈতৃক সম্পত্তির ওপর একটি বসতবাড়ি নির্মাণ করেন। অন্যদিকে, মি. আদিল জোনাকী ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ৫ কোটি টাকার প্রত্যয়পত্রের বিপরীতে জাপান থেকে গাড়ির পার্টস আমাদানি করেন। টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংক পার্টসগুলো তার গুদামে বন্ধক রাখবে।

  13. 363.

    অগ্নি বিমা কোন ধরনের চুক্তি?

  14. 364.

    জেনিথ লি. তার রপ্তানিকৃত পণ্যের বিবপরীতে পঞ্চাশ কোটি টাকার একটি পাপ্য বিল পান। আশা ব্যাংক লি. ৭০% অগ্রিম প্রদান করে প্রাপ্য বিলটি কিনে নিয়ে জেনিথ লি. কে স্বল্পমেয়াদি অর্থসংস্থানের ব্যবস্থা করে। আবার হোভার লি. এর পক্ষে জাস্টিন ব্যাংক চীনের জেন লি. বরাবর একটি প্রত্যয়পত্র ইস্যু করে। এক্ষেত্রে জাস্টিস ব্যাংক যে কোনো সময় প্রত্যয়পত্রটি বাতিল বা সংশোধন করার ক্ষমতা রাখে ।

  15. 365.

    বর্তমানে প্রচলিত হস্তান্তরযোগ্য দলিল আইনটি কত সালের ?

  16. 366.

    ব্লু সি জাহাজটি চিটাগং পোর্ট থেকে ১৯ জুন ২০ কোটি টাকার পণ্য নিয়ে জাপানের টোকিও বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজের মালিক ঐ যাত্রায় জাহাজ ও জাহাজের মাশুলের জন্য বিমা করেন। পথিমধ্যে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটি একটি চড়ায় আটকে যায়। ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের নাবিকরা জাহাজকে হালকা করার জন্য কিছু পণ্য সমুদ্রে ফেলে দেয়। এর ফলে পণ্য মালিকরা ক্ষতিগ্রস্ত হলেও জাহাজটি নিরাপদে বন্দরে পৌছায় ।

  17. 367.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    প্রিমিয়ামের পরিমাণ বিমাগ্রহীতার কীসের ওপর নির্ভর করে ?

  18. 368.

    শামীম জুয়েলার্স তাদের শো-রুমের অলংকারের জন্য ৫০ কোটি টাকার বিমা করে। অগ্নিকাণ্ডের ফলে ১০ কোটি টাকার অলংকার ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি ১০ কোটি টাকাই ক্ষতিপূরণ প্রদান করে। যদিও ঐ ক্ষতিগ্রস্ত অলংকারের বাজারমূল্য ৯ কোটি টাকা ছিল?

  19. 369.

    কখন অন্যের জীবনের ওপর বিমা করা যায় ?

  20. 370.

    নিরা পরিবহন লিমিটেডকে BRTA থেকে গাড়ির লাইসেন্স সংগ্রহ করার সময় গাড়ির ড্রাইভার, যাত্রী ও মালিক পক্ষের ঝুঁকি হ্রাস করার জন্য বাধ্যতামূলকভাবে বিমাপত্র গ্রহণ করতে হয়। তাছাড়া কোম্পানিটি তাদের কর্পোরেট অফিসের ওপর একটি অগ্নি বিমাপত্র গ্রহণ করে। সম্প্রতি কোম্পানির অফিস ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হলে পাঁচ জন অফিস কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে। বিমা কোম্পানি অফিস ভবনের ক্ষয়-ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিলেও নিহত কর্মচারীদের জন্য কোনো প্রকার ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে নিরা পরিবহন লিমিটেডের পক্ষ থেকে প্রত্যেক কর্মচারীর পরিবারকে ১০ লক্ষ টাকা প্রদান করা হয়।

  21. 371.

    বৈদেশিক বিনিময় হার নির্ধারণের আধুনিক তত্ত্ব কোনটি ?

  22. 372.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    ব্যাংক ব্যবস্থার উৎপত্তিস্থল কোথায় ?

  23. 373.

    মুনাফা অর্জনের মুখ্য উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে কী বলে ?

  24. 374.

    কোন ধরনের হিসাব গ্রহীতাকে ব্যাংক চেকবই সরবরাহ করে না?

  25. 375.

    SWIFT এর কার্যক্রম শুরু হয় সর্বপ্রথম কোন সালে ?

  26. 376.

    AI-সহায়তায় পুনর্গঠিত অনুশীলন — এটি মূল পরীক্ষার অবিকল প্রশ্ন নয়।

    মামুন শিপিংয়ের সব নৌযান একটি পলিসির অধীনে আছে। এখানে শুধু পলিসির মেয়াদের ভিত্তিতে শ্রেণি জানতে চাওয়া হচ্ছে: পলিসিটি নির্দিষ্ট ১২ মাসের জন্য কার্যকর, কোনো একটি নির্দিষ্ট যাত্রা শেষ হওয়া পর্যন্ত নয়। মেয়াদের ভিত্তিতে এটি কোন ধরনের নৌবিমাপত্র?

  27. 377.

    1.1.

    বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।

    1.2.

    অথবা, যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো: প্রত্যূশ, শ্রদ্ধাঞ্জলী, শান্তনা, কথপোকোথন, বুৎপত্তি, পিপিলিকা, শিরোচ্ছেদ, বীরঙ্গণা।

  28. 378.

    1.1.

    উচ্চারণ রীতি কাকে বলে? উদাহরণসহ বাংলা উচ্চারণের চারটি নিয়ম লেখো।

    1.2.

    অথবা, যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো: অধ্যক্ষ, দূরত্ব, পদ্য, ভবিষ্যৎ, মনমালিন্য, নদীমাতৃক, ব্রাহ্মণ, ঐশ্বর্য।

  29. 379.

    2.1.

    বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদের প্রকারভেদ উদাহরণসহ লেখো।

    2.2.

    অথবা, নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করো।
    i. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
    ii. সাদা কাপড় পরলেই মন সাদা হয় না।
    iii. কারণ ছাড়া কার্য হয় না।
    iv. রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না।
    v. বুঝিয়েছিলাম মেয়েটির রূপ বড়ো আশ্চর্য।
    vi. বাহবা! আমাদের দল খেলায় জিতেছে।
    vii. আমাদের সমাজ আর ওদের সমাজ এক রকম নয়।
    viii. তিনি হো হো করে হেসে উঠলেন।

  30. 380.

    3.1.

    "উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে" — আলোচনা করো।

    3.2.

    অথবা, ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি):যুগান্তর, নদীমাতৃক, সৈন্যসামন্ত, আমরা, সপ্তর্ষি, সহোদর, অনাশ্রিত, চরণকমল।

  31. 381.

    4.1.

    বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো।

    4.2.

    অথবা, বন্ধনীর নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাকান্তর করো:
    i. যে লোক চরিত্রহীন, সে পশুর চেয়ে অধম। (সরল)
    ii. বিদ্বান হলেও তাঁর অহংকার নেই। (যৌগিক)
    iii. তিনি ধনী ছিলেন, কিন্তু সুখী ছিলেন না। (জটিল)
    iv. যদি পরিশ্রম করো, তাহলে ফল পাবে। (যৌগিক)
    v. মানুষ মরণশীল। (নেতিবাচক)
    vi. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক)
    vii. এটি ভারি লজ্জার কথা (বিস্ময়বাচক)
    viii. ধনীর কন্যা তার পছন্দ নয়। (অস্তিবাচক)

  32. 382.

    5.1.

    যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো:
    i. দৈন্যতা কোনো সময়েই প্রশংসনীয় নয়।
    ii. দুঃসংবাদটি শুনে সে চোখের অশ্রুজল সংবরণ করতে পারল না।
    iii. এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।
    iv. পরীক্ষা চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষেধ।
    v. পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্রতা আমাদের মুগ্ধ করে।
    vi. তিনি সস্ত্রীক নিউমার্কেটে গিয়েছেন।
    vii. আমরা বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।
    viii. তাহাকে এখান থেকে যাইতে হবে।

    5.2.

    অথবা, নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো:
    রাত জেগে ফেইসবুক দেখে অনেক ছাত্ররা নিজেদের শরীরের ক্ষতি করেছে। এতে তারা যেমন মানসিক দৌর্বল্যতায় ভুগছে তেমনি পড়াশুনায় হচ্ছে অমনোযোগি। তাছাড়া আবশ্যকীয প্রস্তুতির অভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পেরে অনেকে চোখে সর্ষে পুষ্প দেখে।

  33. 383.

    উদ্দীপকে হাসিন লি. কোন ধরনের কোম্পানি?

  34. 384.

    জনাব ইশামের পরিচালক পদে নিয়োগের জন্য করণীয় হলো—
    i. ন্যূনতম মূলধন সংগ্রহ করা
    ii. যোগ্যতাসূচক শেয়ার কেনা
    iii. নিয়োগ প্রাপ্তির জন্য আবেদন করা
    নিচের কোনটি সঠিক?

  35. 385.

    সোহেল কোন ধরনের অংশীদার?

  36. 386.

    উক্ত বছরে নীট লাভ ৪৪,০০০ টাকা হলে জনাব সোহেলের প্রাপ্ত মুনাফা কত হবে?

  37. 387.

    উদ্দীপকের সমবায় সমিতিটি কোন ধরনের?

  38. 388.

    উদ্দীপকের সমিতির সদস্যরা নিজেদের মধ্যে মুনাফার কত টাকা বণ্টন করতে পারবে?

  39. 389.

    প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত জন?

  40. 390.

    জনি তার জেলা শহরের উৎপাদিত গম সংগ্রহ করে নির্দিষ্ট সময়ান্তে দেশের বিভিন্ন স্থানে নৌ-পথে সরবরাহ করে। শীতকালে অতিরিক্ত কুয়াশার কারণে ময়দা সরবরাহ করতে দেরি হওয়ায় তাতে পোকার আক্রমণ দেখা দিল।

  41. 391.

    কোন ধরনের শেয়ারহোল্ডার কোম্পানির প্রকৃত মালিক?

  42. 392.

    জনাব মাসুদ গুলশানের ‘খুশবু’ নামক চাইনিজ রেস্টুরেন্টের মালিক। তাঁর ছোট ভাই সাহেদসহ ১২ জন কর্মচারী এখানে কাজ করেন। স্থানীয়ভাবে তাঁর রেস্টুরেন্টের বেশ চাহিদা থাকায় তিনি এটি সম্প্রসারণ করতে চাইলেও পারছেন না। তখন তাঁর ভাই তাকে মালিকানায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিল।

  43. 393.

    ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ কোন জেলায় অবস্থিত?

  44. 394.

  45. 395.

    মিসেস আরিয়া EFT-এর মাধ্যমে মাসের শুরুতে ছেলের স্কুলের বেতন পরিশোধ করেন। উদ্দীপকে কোন ধরনের সেবার প্রতি ইঙ্গিত করা হয়েছে?

  46. 396.

    নূরাজ এন্টারপ্রাইজ নামে ৪০ সদস্যবিশিষ্ট একটি প্রতিষ্ঠান জুতা তৈরির উদ্দেশ্য নিয়ে নিবন্ধন পাওয়ার পরপরই ব্যবসায় শুরু করে। দক্ষতার সাথে পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানটি অতি অল্প সময়ে সফলতা পায়। প্রতিষ্ঠানটি বর্তমানে জুতা তৈরির পাশাপাশি ঔষধ প্রস্তুতের পরিকল্পনা করছে।

  47. 397.

    নিচের কোনটি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার অধীনস্থ প্রতিষ্ঠান?

  48. 398.

    কুসমবাগ এলাকার ৭৬ জন বাসিন্দ স্বল্পমূল্যে পণ্য ক্রয়ের জন্য প্রত্যাশা’ নামে সমবায় সমিতি গঠন করে। প্রতিষ্ঠানটি স্থানীয় উৎপাদনকারী ও নিকটস্থ বাজার হতে পণ্য ক্রয় করে স্বল্পলাভে সদস্যদের মধ্যে বিক্রি করে। প্রত্যেক সদস্যের ক্রয়ের পরিমাণ নির্দিষ্ট টোকেনের মাধ্যমে হিসাব করে রাখা হয়।

  49. 399.

    নিচের কোনটি বাণিজ্যের বৈশিষ্ট্য?

  50. 400.

    বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত হওয়ায় `সরকারি একটি সংস্থা সেখানে হোটেল ও মোটেল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ইন্টারনেট সুবিধাসহ রিজার্ভেশন এবং অন্যান্য তথ্য প্রচারের জন্য তারা আরেকটি সরকারি প্রতিষ্ঠানের সহায়তা নেয়। প্রতিষ্ঠানটি স্থানীয় বাসিন্দাদের কাজে নিয়োগ দেয় । বনাঞ্চল ও জীববৈচিত্র্য সংরক্ষণ করে অত্যাধুনিক সুযোগ- সুবিধা দেওয়ায় ভ্রমণকারীদের এ স্থানে ভ্রমণের আগ্রহ দিন দিন বাড়ছে।