Jashore Board যশোর বোর্ড ২০১৯

651টি প্রশ্ন

  1. 551.

    দুই কার্বনের অ্যালকিন (A) →O3B→Zn/H2OC\xrightarrow{O_3} B \xrightarrow{Zn/H_2O} C (A) →KMnO4/KOHD\xrightarrow{KMnO_4/KOH} D C, D উভয়কে শনাক্ত করে—
    i. [Ag(NH3)2]OH[Ag(NH_3)_2]OH ii. iii. Cu(OH)2+NaOHCu(OH)_2 + NaOH নিচের কোনটি সঠিক?

  2. 552.

    FeSO4FeSO_4 এর মধ্যে 5A তড়িৎ 10 min চালনা করলে ক্যাথোডে কী পরিমাণ আয়রন জমা হবে?

  3. 553.

    6.1.

    যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো:
    Attestation, Booklet, Chief whip, Deputation, Ethics, Home Ministry, Governing body, Notice board, Prepaid, X-ray, Racism, Settlement, Tribunal, Bulletin, External.

    6.2.

    অথবা, নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো:
    A good teacher is one of the most important people in any country. Bangladesh needs good teachers. A good teacher makes lesson interesting. He discovers the treasure hidden inside each student.

  4. 554.

    আগে এক গ্রাম্য মাতব্বরের শাসন ও শোষণে অতিষ্ঠ ছিল স্বরপুর গ্রামের মানুষ। - এখন সেখানে এসে জুটেছে এক ভন্ড চিকিৎসক। অলৌকিক তার চিকিৎসা পদ্ধতি। সে নিজেকে 'জ্বিনের বাদশা' পরিচয় দেয়। বন্ধ্যাত্ব, পঙ্গুত্ব, ক্যান্সার প্রভৃতি রোগ নিয়ে লোকেরা তার কাছে আসে। মানুষের অসহায়ত্ব ও সরলতার সুযোগ নিয়ে সে বিপুল অর্থ 5. হাতিয়ে নেয়। মাতব্বরের কাছে নালিশ করেও কোনো প্রতিকার মেলে না। কারণ, চোরে চোরে মাসতুত ভাই।

  5. 555.

    সমমনা যুবকদের নিয়ে নিজ গ্রামের মানুষকে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা পরিবেশ, ধর্মান্ধতার কুফল ইত্যাদি বিষয়ে সচেতন করার কাজ করে চলেছে শিক্ষিত যুবক বাজিত। বাজিতের কাজ-কর্মে খুশি নয় গ্রাম্য মাতব্বর চেরাগালি। গ্রামের মানুষ সচেতন হলে তার প্রভাব ক্ষুণ্ণ হবে- এই তার ভয়। ওরা গান-বাজনা করে, মেয়ে লোকের সাথে আড্ডা দেয় ইত্যাদি অভিযোগ তুলে গোঁড়া সমর্থকদের সাথে নিয়ে সে বাজিতের ক্লাবে আগুন ধরিয়ে দেয়।

  6. 556.

    বিথী ও সাথী দুই বোন। দীর্ঘদিন বিদেশে থেকে বিথী যখন দেশে ফিরল তখন তার বাবার মৃত্যু হয়েছে। মৃত্যুর পূর্বে বৃদ্ধ তার সম্পত্তির কিছু অংশ সাথীকে দান করে যান। এই নিয়ে বিথী ভীষণ গোলযোগ সৃষ্টি করে। সে মনে করে বৃদ্ধ পিতাকে ভুলিয়ে সাথী সম্পত্তি আত্মসাৎ করেছে। সম্পত্তির জন্য সে ভয়ংকর হয়ে ওঠে এবং সাথীর কলেজপড়ুয়া ছেলের পেছনে সন্ত্রাসী লেলিয়ে দেয়।

  7. 557.

    মাত্র সতেরো জন সৈন্য নিয়ে বখতিয়ার খলজি সুদূর তুরস্ক থেকে এসে বাংলার সিংহাসন দখল করে নিয়েছিল। সামান্য কয়জন ছদ্মবেশী বণিক যুদ্ধে জয়লাভ করেছিল তাদের অসামান্য সাহস, শৃঙ্খলা ও চাতুর্য দিয়ে। পক্ষান্তরে লক্ষ্মণ সেনের রাজপ্রাসাদ ছিল নানা বিশৃঙ্খলায় পরিপূর্ণ ও অরক্ষিত। তার বিশাল বাহিনী যুদ্ধ না করে পালিয়ে গেল। লক্ষ্মণ সেনও রাজ্য ত্যাগ করতে বাধ্য হলেন। মূলত সেদিন যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা।

  8. 558.

    8.1.

    ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখো।

    8.2.

    অথবা, তোমার কলেজে নজরুলজয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র রচনা করো।

  9. 559.

    10.1.

    বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো।

    10.2.

    অথবা, 'সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন' বিষয়ক একটি খুদেগল্প লেখো।

  10. 560.

    যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো:—

    11.1.

    ক. তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ

    11.2.

    খ. একুশের চেতনায় '৭১-এর মুক্তিযুদ্ধ

    11.3.

    গ. রোহিঙ্গা সমস্যা ও সমাধানের উপায়

    11.4.

    ঘ. মাদকাসক্তি ও আমাদের যুবসমাজ

    11.5.

    ঙ. রূপসী বাংলাদেশ

  11. 561.

    সম্প্রতি চিতলমারী গ্রামের অনেক উন্নতি হয়েছে- পাকা রাস্তা, ঘরে ঘরে বিদ্যুৎ, ডিশ অ্যান্টেনা মাঝে মাঝে দুই-চারটি পাকা বাড়িও চোখে পড়ে। কিন্তু কৃষিনির্ভর মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। আগে যারা খেয়ে পরে বছরে দুবিঘা জমি কিনত, এখন বছর শেষে শূন্য। ঐ গ্রামের করিম মাস্টার বললেন, "উন্নতি হবে কেমন করে, এখন তো সবাই সাহেব। আহার, বিশ্রাম, আড্ডা, ভ্রমণ আর হিংসা-দলাদলি নিয়ে মানুষ এখন ব্যস্ত।"

  12. 562.

    গৌরী ও সঞ্জয় অনেক দিন ধরে একই অফিসে চাকরি করছে কিন্তু সহকর্মীরা জানে না দুজনার অন্তরে গভীর ক্ষত। গৌরীকে নিজে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল সঞ্জয়। বছর পাঁচেক আগে লোক খাওয়ানো নিয়ে বিয়ে ভেঙেছে তাদের। পিতৃহীন সঞ্জয় কাকার আশ্রয়ে মানুষ তাই তার দোষ জেনেও প্রতিবাদ করতে পারেনি। একদিন গৌরীর কাছে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে সঞ্জয়। বলে, তার জন্য সে সারা জীবন অপেক্ষা করবে। একটা দীর্ঘশ্বাস ফেলে গৌরী বলে, "কী দরকার, এই তো বেশ আছি!"

  13. 563.

    মুক্তিযুদ্ধ চলাকালে একটি ছাত্রাবাস থেকে মিলিটারিরা সাজ্জাদকে তুলে নিয়ে যায়। অমানবিক নির্যাতন চালিয়ে তারা তার পিতার সন্ধান চায়। ক্ষত-বিক্ষত হয়েও সাজ্জাদ নীরব থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ, "জীবনের চেয়ে দেশ, অনেক বড়।" নিজেকে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার বুক ফুলে ওঠে।

  14. 564.

    পিতার অভাবের সংসারে রেবেকা অতি কষ্টে মানুষ হয়েছে। জীবনে কত ছোটখাটো ইচ্ছাই তাকে নীরবে বিসর্জন দিতে হয়েছে! শিক্ষিত ও সুশ্রী হওয়া সত্ত্বেও বৈবাহিক জীবনে একটা ভালো সংসার জোটেনি। কিন্তু নিজের অবস্থাকে সে ভাগ্য হিসেবে মেনে নিয়েছে এবং গৃহ শিক্ষক স্বামীর সামান্য আয়ে সুন্দরভাবে সংসার পরিচালনা করছে। মেনে নেয়া এই জীবনে তার কোনো বিড়ম্বনা নেই।

  15. 565.

    মাদক গ্রহণের অপরাধ মাথায় নিয়ে পুলিশ ভ্যানে উঠে বসল সাজিদ। মা-বাবা, পাড়া-প্রতিবেশী কেউ কল্পনা করতে পারেনি এমন দৃশ্য তাদের দেখতে হবে। শুধু ভালো ছাত্র হিসেবে নয়, তার মতো সাহসী, প্রতিবাদী, পরোপকারী সর্বগুণের অধিকারী একটি ছেলেও খুঁজে পাবে না কেউ বয়স্করা বলতেন, ‘আহা! এমন সোনার টুকরা যদি সবার ঘরে জন্মাত।' কান্নাজড়িত কণ্ঠে সাজিদের মা বলেন, 'কিছুদিন ধরে অচেনা একটা ছেলে ওর সাথে দেখা করতে আসত। ভাবতে পারিনি এত বড় সর্বনাশ হবে আমার ছেলের।’

  16. 566.

    আগে কী সুন্দর দিন কাটাইতামগ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমানমিলিয়া বাউলাগান ঘাটুগান গাইতাম।…………………………………….করি ভাবনা সেদিন আর পাব নাছিল বাসনা সুখী হইতামদিন হতে দিন আসে যে কঠিনকরিম দীনহীন কোন পথে যাইতাম।

  17. 567.

    7.1.

    তোমার কলেজ জীবনের কোনো তাৎপর্যপূর্ণ ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করো।

    7.2.

    অথবা, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ভেজাল প্রবণতা বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো।

  18. 568.

    অকালে বাবাকে হারিয়ে আবিদের মন ভীষণ খারাপ। বন্ধু বাতেন এসে বলল, - "তুমি তো ঘুরতে খুব পছন্দ করো, চলো নৌকায় কোথাও ঘুরে আসি। শরতের শুভ্র - জ্যোৎস্নায় দু'ধারে কাশবন, মৃদু বাতাসে নৌকার দোলা- তোমার মন ভালো হয়ে - যাবে।” জবাবে আবিদ বলল, "নির্মল জলে রূপালি চাঁদ কোনো কিছুতে আর মন নেই বন্ধু। আমার সব ভালো লাগা পৃথিবী থেকে বিদায় নিয়েছে।"

  19. 569.

    9.1.

    সারমর্ম লেখো:
    কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর?
    মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।
    রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়,
    আত্মগ্লানির নরক অনলে তখনি পুড়িতে হয়।
    প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
    স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।

    9.2.

    অথবা, ভাবসম্প্রসারণ করো:
    পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে।

  20. 570.

    নিট লাভের পরিমাণ কত?

  21. 571.

    সরকার ট্রেডার্স-এর বিক্রয়ের পরিমাণ ১০% এবং বিক্রীত পণ্যের ব্যয় ২০% বৃদ্ধি পেলে মোট লাভ কত হবে?

  22. 572.

    ২০১৮ সালে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ কত?

  23. 573.

    সফি ট্রেডার্স প্রাপ্য হিসাবের ওপর ২% অনাদায়ী পাওনা ধার্য না করার সিদ্ধান্ত নিলে আর্থিক অবস্থার বিবরণীতে কী প্রভাব পড়বে?

  24. 574.

    জনাব রাহির প্রারম্ভিক মূলধন কত টাকা?

  25. 575.

    ১০,০০০ টাকার লেনদেনের ফলে জনাব রাহির ব্যবসায় কী বৃদ্ধি পাবে?

  26. 576.

    ব্যবসায়ের সম্পত্তির ওপর মালিক বা মালিকদের দাবিকে কী বলে?

  27. 577.

  28. 578.

    লেনদেনের মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট
    ক্রেডিট অঙ্কের সমান হবে, কারণ—

  29. 579.

  30. 580.

    বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা, এ পণ্য ক্রয়ের মাধ্যমে-

  31. 581.

    জনাব হাফিজ ২০১৮ সালের ১ ডিসেম্বর তারিখে নগদ ৩০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নোরূপডিসেম্বর ২ নগদে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।” ৬ অফিস সরঞ্জাম ক্রয় নগদে ১০,০০০ টাকা।” ৯ নগদে পণ্য বিক্রয় ৪৫,০০০ টাকা।” ১৫ বাকিতে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা।” ২০ বাকিতে পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা।” ২৬ পাওনাদারকে পরিশোধ করা হলো ২৫,০০০ টাকা।” ২৮ দেনাদার থেকে নগদ আদায় হলো ২০,০০০ টাকা।” ৩০ কর্মচারীর বেতন প্রদান করা হলো ১০,০০০ টাকা।

  32. 582.

    জাবেদায় লেনদেন লেখা হয় –
    i. ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ করে
    ii. তারিখ অনুসারে
    iii. ব্যাখ্যা সহকারে
    নিচের কোনটি সঠিক?

  33. 583.

    নিম্নোক্ত লেনদেনগুলো জনাব হারুনের বই থেকে ২০১৮ সালের ডিসেম্বর মাসে সংগৃহীত হয়েছে :ডিসে. ১ জনাব হারুন নগদ ২৫,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র ব্যবসায়ে বিনিয়োগ করেন।” ৫ নগদে সেবা প্রদান ১৪,০০০ টাকা।” ৯ অফিস সাপ্লাইজ ক্রয় নগদে ৩,০০০ টাকা এবং বাকিতে ২,৫০০ টাকা।” ২০ বাকিতে সেবা প্রদান ৩,৫০০ টাকা।” ২৫ প্রদেয় হিসাব পরিশোধ ১,৫০০ টাকা।” ২৮ প্রাপ্য হিসাব থেকে নগদ আদায় ২,৫০০ টাকা।” ৩১ বেতন প্রদান ২,০০০ টাকা।

  34. 584.

    প্রতিটি লেনদেনের কয়টি পক্ষ থাকে?

  35. 585.

    ২০১৮ সালের ডিসেম্বর মাসে মুন এন্টারপ্রাইজের ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনসমূহ সংঘটিত হয়েছে :ডিসে. ১ নগদ উদ্বৃত্ত ৫০,০০০ টাকা ও ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা।” ৫ নগদে ক্রয় ১৫,০০০ টাকা।” ৭ নগদ উত্তোলন ৫,০০০ টাকা।” ১০ নগদে বিক্রয় ২০,০০০ টাকা।” ১৩ ব্যাংকে জমা দেওয়া হলো ১০,০০০ টাকা।” ১৫ সাগরের নিকট হতে প্রাপ্তি ২৫,০০০ টাকা।” ১৮ সাজ্জাদের দেনা ১৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১৪,৭০০ টাকার চেক দেয়া হলো।” ২২ সৈকতের নিকট পাওনা ২০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১৯,৫০০ টাকার চেক পাওয়া গেল।” ২৭ ভাড়া পাওয়া গেল ৮,০০০ টাকা।” ৩০ নাসরিনকে প্রদান ১৫,০০০ টাকা।

  36. 586.

    চেকে সাধারণত কয়টি পক্ষ থাকে?

  37. 587.

    মেহেদি ট্রেডার্সের ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্বৃত্তগুলো ছিল নিম্নরূপমূলধন ৭৫,০০০ টাকা, ক্রয় ৪০,০০০ টাকা, অফিস খরচ ১২,০০০ টাকা, পরিবহন ৪,০০০ টাকা, বহিঃফেরত ৫,০০০ টাকা, পুস্তক ঋণ ২৮,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১৫,০০০ টাকা, অনাদায়ি পাওনা আদায় ৭,০০০ টাকা, সুনাম ২৫,০০০ টাকা, লগ্নির সুদ ৬,০০০ টাকা, কপিরাইট ১৮,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা, ভাড়া প্রাপ্তি ৬,০০০ টাকা, আন্তঃফেরত ৮,০০০ টাকা, ট্রেডমার্ক ১৫,০০০ টাকা, উত্তোলনের সুদ ১,০০০ টাকা, বিক্রয় ৬০,০০০ টাকা।

  38. 588.

    একতরফা দাখিলা পদ্ধতিতে কীভাবে লাভ- ক্ষতি নির্ধারণ করা হয়?

  39. 589.

    ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে জামান ট্রেডার্সের নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত ১,২০,০০০ টাকা। কিন্তু উহা পাস বইয়ের উদ্বৃত্তের সাথে মিলে নাই। সমস্ত হিসাব যাচাই করে নিম্নের পার্থক্য পাওয়া গেল(১) ২৮,০০০ টাকার পাঁচটি চেক এবং ২২,০০০ টাকার একখানি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয় কিন্তু ব্যাংক কর্তৃক ৩১ ডিসেম্বর পর্যন্ত আদায় হয়নি।(২) ১৮,০০০ টাকার একখানি প্রাপ্য বিল ব্যাংক থেকে বাট্টা করা হয়১৬,৮০০ টাকায় কিন্তু নগদান বইতে উহা পূর্ণমূল্যে লিপিবদ্ধ করা হয়।(৩) ব্যাংক কর্তৃক ১৫,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।(৪) খরিদ্দার সরাসরি ২০,০০০ টাকা ব্যাংকে জমা দিয়েছে যাহা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।(৫) ১০,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছিল কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।(৬) ৫০,০০০ টাকার তিনখানি চেক সরবরাহকারীদের নামে ইস্যু করা হয়েছিল যার মধ্যে ৪৫,০০০ টাকার দুইখানি চেক পরিশোধিত হয়েছে।(৭) ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ১,৫০০ টাকা এবং ধার্যকৃত কমিশন ১,০০০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।

  40. 590.

    সনি ট্রেডার্সের প্রারম্ভিক কলকব্জার পরিমাণ ৭০,০০০ টাকা। বছরের মাঝামাঝি সময়ে আরও ২৫,০০০ টাকার কলকব্জা ক্রয় করা হয়। সমাপনী মূলধন নির্ণয়ে কল-কব্জার পরিমাণ কত হবে?

  41. 591.

  42. 592.

    কোনটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে?

  43. 593.

    মি. সানি ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে ৩,২৫,০০০ টাকার একটি আসবাবপত্র ক্রয় করেন। আসবাবপত্রটির আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবাবশেষ মূল্য ২৫,০০০ টাকা। মি. সানি প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বই বন্ধ করেন এবং μমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করেন।

  44. 594.

    জনাব জব্বারের নগদান বহি অনুযায়ী ব্যাংক ব্যালেন্স ৩৮,০০০ টাকা। গৃহনির্মাণ ঋণের কিস্তি বাবদ ব্যাংক সরাসরি ১৮,০০০ টাকা পরিশোধ করেছে। ব্যাংক বিবরণীর ব্যালেন্স কত হবে?

  45. 595.

    জিনিয়া টেক্সটাইলের প্রাপ্য হিসাব সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপঃ

    | টাকা
    ০১-০১-২০১৮ঃ অনাদায়ী পাওনা সঞ্চিতি৩১-১২-২০১৮ঃ             ~~~~~~~~~~~~ প্রাপ্য হিসাব                  ~~~~~~~~~~~~~~~~~~ ধারে বিক্রয়                  ~~~~~~~~~~~~~~~~~~ অলিখিত অনাদায়ী পাওনা                  ~~~~~~~~~~~~~~~~~~ অনাদায়ী পাওনা সঞ্চিতির হার ১০% | ১৩,০০০১,৫০,০০০৫০,০০০২০,০০০                  ~~~~~~~~~~~~~~~~~~

  46. 596.

    কোন নীতি অনুসারে সমন্বয় দাখিলা দেওয়া হয়?

  47. 597.

    মি. মজিদ একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়ের হিসাব বই একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন। তার হিসাবের বই থেকে নিম্নোবক্ত খতিয়ান উদ্ধৃত্ত গুলো নেওয়া হলোঃমি. মজিদ তার নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে ১০,০০০ টাকা নগদ এবং ৫,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছেন। এই উত্তোলিত অর্থ থেকে তিনি কারবারের জন্য ৫,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন।অন্যান্য তথ্য: ১. প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়; অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ১০% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। ২. উপযোগ বিল ৫,০০০ টাকা বকেয়া আছে। ৩. অফিস ভাড়া ৩,০০০ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। ৪. দালানকোঠা ও আসবাবপত্রের ওপর ৫% হারেঅবচয় ধার্য করতে হবে।

  48. 598.

    রেওয়ামিল আধুনিক হিসাব চক্রের কোন স্তর বা ধাপ?

  49. 599.

    চলামান ব্যবসা ধারণা অনুসারে সম্পদ কত প্রকার?

  50. 600.

    ব্যবসায়িক প্রাপ্যসমূহ হচ্ছে—
    i. প্রাপ্য হিসাব
    ii. প্রাপ্য নোট
    iii. প্রাপ্য সুদ
    নিচের কোনটি সঠিক?