Cumilla Board কুমিল্লা বোর্ড ২০২৫

651টি প্রশ্ন

  1. 351.

    জনাব মামুন কেন্দ্রীয় ব্যাংক থেকে তার ব্যাংকের জন্য প্রয়োজনীয় কোন মুখ্য সুবিধা পেতে পারেন?

  2. 352.

    উদ্দীপকে বলা হয়েছে এমন কিছু বিষয় থাকে যেখানে অতিরিক্ত সুবিধা প্রাপ্তির সুযোগ নেই। এমন ক্ষেত্র হলো—
    i. নগদ জমা সংরক্ষণ
    ii. বিধিবদ্ধ জমা সংরক্ষণ
    iii. নিকাশ ঘর সুবিধা
    নিচের কোনটি সঠিক?

  3. 353.

    মি. শুভ তার স্ত্রীর জীবন বিমা করিয়ে যে সকল ঝুঁকি অন্তর্ভুক্ত করতে পারবে তা হলো—
    i. মৃত্যু
    ii. মাতৃত্ব
    iii. বেকারত্ব
    নিচের কোনটি সঠিক?

  4. 354.

    মি. শুভ বন্ধুর জীবন বিমা করতে চাইলে বিমা কোম্পানি তাতে সম্মত হয়নি কেন?

  5. 355.

    বিনিয়োগ সুবিধা বিবেচনায় ব্যাংকের জন্য কোন ধরনের হিসাব উত্তম?

  6. 356.

    'কুশিয়ারা ব্যাংক লি.' ও 'ইছামতি ব্যাংক লি.' দেশের অন্যতম দুটি ব্যাংক। কুশিয়ারা ব্যাংক লি. দেশে-বিদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে, ইছামতি ব্যাংক লি. একটিমাত্র অফিসের মাধ্যমে দেশের অভ্যন্তরেই সমস্ত ব্যাংকিং কার্য সম্পাদন করে। উভয় ব্যাংকই ইতোমধ্যে তাদের স্ব স্ব ক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।

  7. 357.

    জনাব আজাদ লটারিতে ৫০,০০,০০০ টাকা বিজয়ী হন। নিজ নামে ব্যাংকে কোন ধরনের হিসাব খোলা তার জন্য অধিক সুবিধাজনক?

  8. 358.

    তালিকাভুক্ত ব্যাংকগুলোর মাত্রাতিরিক্ত ঋণ বিতরণের কাঁরণে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক জমার হার ১% বৃদ্ধি করেছে। আর্থিকভাবে সচ্ছল কিছু ব্যাংক এটা মানতে পারছে না। তবে কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘর সুবিধা বঞ্চিত হওয়ার ভয়ে তালিকাভুক্ত ব্যাংকগুলো এটা মানতে বাধ্য হচ্ছে।

  9. 359.

    কতদিন পর একটি চেক বাসি চেকে পরিণত হয়?

  10. 360.

    জনাব পারভেজ আলম জনতা ব্যাংক পিএলসি, ফুলবাড়ী, দিনাজপুর শাখায় একটি হিসাব খুলে নির্দিষ্ট সময়ের জন্য কিছু টাকা জমা রাখেন। সাংসারিক প্রয়োজনে তাঁর কিছু টাকার প্রয়োজন দেখা দিলে তিনি ঐ শাখায় টাকা উত্তোলনের জন্য গমন করেন। কিন্তুব্যাংক তাকে টাকা প্রদানে অস্বীকৃতি জানায়। পরে তিনি ঐ ব্যাংকের ম্যানেজারের পরামর্শে নিয়মিত টাকা জমা ও উত্তোলন করা যাবে এমন একটি হিসাব খোলার পরামর্শ মেনে একটি হিসাব খোলার সিদ্ধান্ত গ্রহণ করেন।

  11. 361.

    বিশেষ দাগকাটা চেকের উদ্দেশ্য হলো—
    i. জালিয়াতি রোধ
    ii. প্রামাণ্য দলিল
    iii. দ্রুত অর্থ সংগ্রহ
    নিচের কোনটি সঠিক?

  12. 362.

    মি.আজাদ খান যে ব্যাংকে লেনদেন করেন সেটি একটি বৃহৎ ব্যাংকের তালিকাভুক্ত। ব্যাংকটি বড় ব্যাংকের নিয়মকানুন, আদেশ-নিষেধ ও খবরদারি মেনে চলে। ব্যাংকটি তার সংগৃহীত আমানতের ৫% নগদে ও ১৫% ট্রেজারি বিল আকারে ঐ ব্যাংকে জমা রাখে। ব্যাংকটি প্রয়োজন মাফিক ঐ ব্যাংক থেকে ঋণও গ্রহণ করে। সংকটের সময় বড় ব্যাংকটি মি. আজাদ খানের ব্যাংকটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

  13. 363.

    জনাব রায়হান তাঁর পাওনাদার জন্নাব রিপনকে ০৪.০১.২০২৩ ইং তারিখে একটি চেক ইস্যু করেন। তিনি উক্ত চেকের বাম পাশে দুটি সমান্তরাল রেখা টেনে দেন। জনাব রিপনকে চিকিৎসার জন্য কয়েক মাস পর বিদেশে যেতে হয়। তাই তিনি জনাব রায়হানের নিকট থেকে প্রাপ্ত চেকের টাকা উত্তোলনের জন্য ১০.০৭.২০২৩ ইং তারিখে ব্যাংকে উপস্থাপন করেন। কিন্তু ব্যাংক চেকটি প্রত্যাখ্যান করে।

  14. 364.

    PIN নিচের কোন ইলেকট্রনিক ব্যাংকিং সেবার বেলায় প্রযোজ্য হয়?

  15. 365.

    নাবিলা ও শাকিলা দুই বোন। মেঘনা ব্যাংক পিএলসি তে তাদের উভয়েরই ব্যাংক হিসাব আছে। ব্যাংক উভয় বোনকেই দুটি প্লাস্টিক কার্ড প্রদান করে। তারা উভয়েই শপিং মলে কেনাকাটা করতে যায়। তাদের কাছে নগদ টাকা না থাকলেও প্লাস্টিক কার্ডের মাধ্যমে তারা কেনাকাটা করতে সক্ষম হয়। এক্ষেত্রে নাবিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকলেও শাকিলার ব্যাংক হিসাবে কোনো টাকা জমা ছিল না।

  16. 366.

    অনলাইন ব্যাংকিং এর সুবিধা হলো—
    i. এক শাখার চেক অন্য শাখায় ভাঙ্গানো যায়
    ii. এক শাখা থেকে অন্য শাখায় হিসাবে অর্থ জমা করা যায়
    iii. এতে জালিয়াতি ও প্রতারণার সম্ভাবনা হ্রাস পায়
    নিচের কোনটি সঠিক?

  17. 367.

    মি. মুকিত 'খেয়া ব্যাংক'-এ একটি হিসাব খুলেছেন। যেখানে তিনি ব্যাংকের যে কোন শাখায় ব্যাংকিং সময়ের মধ্যে একটি নির্দিষ্ট অঞ্চলে সবধরনের ব্যাংকিং লেনদেন সম্পাদন করতে পারবেন। অন্যদিকে, জনাব ফারুক 'তৃষা ব্যাংকে' একটি হিসাব খুলেছেন। যেখানে তিনি যে কোনো সময়ে যেকোনো জায়গায় ওয়েবসাইটের (Web Site) মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবেন।

  18. 368.

    জনাব জুলহাস এবং তার স্ত্রী একত্রে ১০ বছর মেয়াদি একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেছেন। বিমার শর্তানুযায়ী প্রিমিয়াম চালানোর কথা থাকলেও আর্থিক অনটনের কারণে ৪ বছর পরে তারা বিমাপত্রটি চালাতে ব্যর্থ হন। এ ব্যাপারে বিমা কর্মকর্তার কাছে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনি যেহেতু বিমা পলিসিটি চালাতে পারছেন না সেহেতু কিছু টাকা নিয়ে এটি বন্ধ করে দেন।

  19. 369.

    বিমার উদ্দেশ্য হলো:

  20. 370.

    মি. সজল মিত্র তাঁর পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি জীবন বিমা পলিসি খুলেছেন। বিমাটির উত্তরাধিকারী করা হয় তাঁর স্ত্রী মিনতি-এর নামে। প্রিমিয়ামের ৬টি কিস্তি পরিশোধের পর সজল মিত্র পরলোকগমন করেন। তাঁর মৃত্যুর পর স্ত্রী মিনতি ও ছেলে কাজল মিত্র পৃথকভাবে বিমা কোম্পানির নিকট বিমাদাবি পেশ করে কিন্তু বিমা কোম্পানি স্ত্রীমিনতিকে বিমাদাবি পরিশোধ করলেও ছেলের দাবি প্রত্যাখ্যান করে।

  21. 371.

    শাহীন ও তুহিন দুই বন্ধু। তারা একই সাথে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোং লি.-এ ১০ বছর মেয়াদি ১২ লক্ষ টাকা মূল্যের দুইটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। বিমার মেয়াদপূর্তির আগেই শাহীন তার চাকরি হারায়। ফলে তার পক্ষে প্রিমিয়াম চালিয়ে যাওয়া সম্ভব হয় নাই। তবে তুহিন তার বিমাপত্রটির প্রিমিয়াম চালিয়ে যেতে সক্ষম হয়।

  22. 372.

    জনাব আবিদ খন্দকার তাঁর বাড়িটির জন্য 'প্রত্যাশা কোং লি.' এর নিকট ১ বছর মেয়াদি একটি বিমাচুক্তি সম্পাদন করলেন। মেয়াদ উত্তীর্ণের পর জনাব আবিদ 'প্রত্যাশা কোং লি.' এর নিকট বিমাদাবি উপস্থাপন করলেন।প্রত্যাশা কোম্পনি লি. তৎক্ষণাৎ বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানান।

  23. 373.

    ব্যাংক ব্যবস্থার পূর্বসূরী কে?

  24. 374.

    বর্তমানে কোন নীতি অনুসরণ করে ব্যাংকিং কাজ পরিচালিত হচ্ছে?

  25. 375.

    এশিয়ান উন্নয়ন ব্যাংক (ADB) কোন ধরনের ব্যাংক?

  26. 376.

    নিচের কোনটি ব্যাংকিং সেবা?

  27. 377.

    নিচের কোনটি রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক?

  28. 378.

    নিচের কোন ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল?

  29. 379.

    কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো:
    i. নিকাশ ঘর পরিচালনা
    ii. ঋণের নিয়ন্ত্রণ
    iii. ঋণ আমানত সৃষ্টি
    নিচের কোনটি সঠিক?

  30. 380.

    নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক বহির্ভূত?

  31. 381.

    বাংলাদেশ ব্যাংক নোট ইস্যুর থেকে সম্পত্তি হিসেবে সংরক্ষণ করে—
    i. স্বর্ণ
    ii. রৌপ্য
    iii. বৈদেশিক মুদ্রা
    নিচের কোনটি সঠিক?

  32. 382.

    ব্যাংক হার বৃদ্ধির ফলাফল হলো—
    i. দ্রব্য মূল্য হ্রাস
    ii. মুদ্রাস্ফীতি হ্রাস
    iii. বাজারে ঋণ সরবরাহ বৃদ্ধি
    নিচের কোনটি সঠিক?

  33. 383.

    কোন ধরনের ব্যাংক হিসাবকে ATM কার্ড সরবরাহ করা হয় না?

  34. 384.

    1.

    (ক) 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা(খ) নিচের যে-কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:চক্ষুষ্মান, জ্ঞাতি, মুক্তমঞ্চ, অন্ত্যেষ্টিক্রিয়া, লভ্যাংশ, দক্ষ, অপরাহ্ণ।

  35. 385.

    2.

    (ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ:আকাংখ্যা, শান্তনা, কৃচ্ছতা, স্টেডিয়াম, গীতাঞ্জলী, পিপিলিকা, শিরচ্ছেদ, মনোপুত।

  36. 386.

    3.

    (ক) ক্রিয়ার শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।অথবা,(খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ নির্বাচন কর:সকালে মা তার ঘুমন্ত শিশুকে জাগিয়ে গরম দুধ খাওয়ালেন। এরপর দুই বছরের অবুঝ শিশুটিকে নিয়ে বাগানে লাল লাল ফুল দেখালেন। সদ্যফোটা ফুলগুলো ছিল চমৎকার। ঝকঝকে রোদে পরিবেশও ছিল মনোরম।

  37. 387.

    4.

    (ক) উপসর্গ কাকে বলে? উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।অথবা,(খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর (যে কোনো পাঁচটি):দুধেভাতে, গুরুভক্তি, জাদুকর, হাসাহাসি, বিদ্যালয়, কুসুমকোমল, দেশান্তর, নবরত্ন।

  38. 388.

    5.

    (ক) বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।অথবা,(খ) বন্ধনির নির্দেশ অনুযায়ী বাক্য রূপান্তর কর (যে-কোনো পাঁচটি):(i) ভুল সকলেই করে। (প্রশ্নবাচক)(ii) তারা পাষাণ। (নেতিবাচক)(iii) দরিদ্রকে দান করা উচিত। (অনুজ্ঞাসূচক)(iv) মেঘ হলে বৃষ্টি হবে। (জটিল)(v) দশ মিনিট পর বাস ছাড়লো। (যৌগিক)(vi) ফুলটি খুব সুন্দর। (বিস্ময়সূচক)(vii) লোকটি বিদ্বান কিন্তু অহংকারী। (সরল)(viii) চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। (জটিল)

  39. 389.

    6.

    ।(ক) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:রফিক ভয়ানক মেধাবী ও বিনয়ী। তার মেধা পরিদর্শন করে সবাই মুগ্ধ। শিক্ষকবৃন্দরা মনে করেন, আগামী ভবিষ্যতে সে অসামান্য সাফল্যতা বয়ে আনবে, যা ইতিপূর্বে অত্র প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি। মা-বাবাও স্বপ্ন অবলোকন করেন, ছেলেটি একদিন তাদের জীবনে বয়ে আনবে সুনাম ও স্বাচ্ছন্দ্য।অথবা,(খ) যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:(i) মেয়েটি বিদ্বান হলেও ঝগড়াটে।(ii) সূর্য উদয় হয়েছে।(iii) বিধি লঙ্ঘন হয়েছে।(iv) অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট।(v) বিরাট গরু-ছাগলের হাট।(vi)মাতাহীন শিশুর কী দুঃখ!(ii) গাছটি সমূলসহ উৎপাটিত হয়েছে।(viii) এক পৌষে শীত যায় না।

  40. 390.

    এক মালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য মতিনকে ব্যবসায় উদ্বুদ্ধ করেছে?

  41. 391.

    মতিনের পারিবারিকভাবে মূলধন সংগ্রহ করে তার এলাকায় একটি খাবারের হোটেল স্থাপন করেছে। দুজন কর্মী তাকে সার্বিক সহায়তা করে। মানসম্মত খাবার পরিবেশন এবং উন্নত সেবা প্রদান সত্ত্বেও মতিনের প্রথম দিক খুব বেশি লাভ করতে পারেনি। কিন্তু বর্তমানে তার প্রতিষ্ঠানের নিকট একটি বৃহৎ ফ্যাক্টরী চালু হয়েছে। ফলে হোটেলের বিক্রি বৃদ্ধি পেয়েছে।মতিনের খাবার হোটেল ভালোই চলছে। কারণ—
    i. খাবারের মান ভালো
    ii. সে নিজেই ব্যবসায়টি চালায়
    iii. তার প্রতিষ্ঠানের অবস্থান ভালো
    নিচের কোনটি সঠিক?

  42. 392.

    জনাব রিয়াজ কোন ধরনের শিল্পের সাথে জড়িত?

  43. 393.

    জনাব রিয়াজ মৎস্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ পুকুরে মাছ চাষ শুরু করেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় স্থানীয় চাহিদা মিটানোর পর শহরের বাজারেও বিক্রি শুরু করেন।উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে—
    i. সম্পদের সদ্ব্যবহার হবে
    ii. জীবনযাত্রার মান উন্নয়ন হবে
    iii. সামাজিক উন্নয়ন হবে
    নিচের কোনটি সঠিক?

  44. 394.

    উদ্দীপকে বর্ণিত মিরন মিয়ার সম্পাদিত কাজ ব্যবসায়ের কোন শাখার আওতাভুক্ত?

  45. 395.

    মিরন মিয়া একজন পাইকারি ব্যবসায়ী। তিনি যশোরের গদখালি থেকে ফুল সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। মৌসুম শেষেও ফুলের চাহিদা থাকে প্রচুর। উক্ত চাহিদা বিবেচনা করে মিরন মিয়া হিমগারে ফুল সংরক্ষণের ব্যবস্থা করেছেন।উদ্দীপকে উল্লিখিত মিরন মিয়ার কর্মকান্ডে যে সকল উপযোগ সৃষ্টি হয়েছে তা হলো—
    i. সময়গত
    ii. স্থানগত
    iii. ঝুঁকিগত
    নিচের কোনটি সঠিক?

  46. 396.

    উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে জনাব শফির মূল পরিচিতি কী?

  47. 397.

    জনাব শফি ও তার ৮ বন্ধু মিলে “ফুড প্রসেসিং প্রাইভেট লি.” নামে একটি কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করেন। তারা বিভিন্ন জাতের জেলি উৎপাদন করে বড় বড় সুপারশপ ও কনফেকশনারীতে তা সরবরাহ করেন।উদ্দীপকের প্রতিষ্ঠান চালু করার জন্য জনাব শফির করণীয় হলো—
    i. কোম্পানির নিবন্ধনের ব্যবস্থা করা
    ii. ন্যূনতম মূলধন সংগ্রহ করা
    iii. অধিক পরিকল্পনা করা
    নিচের কোনটি সঠিক?

  48. 398.

    ক্রমবর্ধমান জাহাজ ভাঙ্গা শিল্পের প্রসারের কারণে চট্টগ্রামের ভাটিয়ারি সমুদ্র তীরবর্তী অঞ্চল মারাত্মকভাবে দূষিত হচ্ছে। উদ্দীপকে বর্ণিত এলাকার কোন পরিবেশের সমস্যা সৃষ্টি হয়েছে?

  49. 399.

    জনাব আমজাদ একটি পোশাক কারখানায় চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় তিনি বিপাকে পরেন। জীবিকার তাগিদে তিনি একটি বাইসাইকেল ক্রয় করে তাতে বিভিন্ন ধরনের গৃহস্থালি সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করেন। সারাদিনের বিক্রিতে তিনি যা মুনাফা পান তা দিয়ে তার সংসার চালিয়ে নিচ্ছেন।

  50. 400.

    ঋণপত্র বিক্রয় অপেক্ষা শেয়ার বিক্রয় উত্তম, কারণ—
    i. বিলোপের পূর্বে অর্থ ফেরত দিতে হয় না
    ii. মুনাফা না হলে কোনো সুদ দিতে হয় না
    iii. বার্ষিক সাধারণ সভায় আমন্ত্রণ দিতে হয় না
    নিচের কোনটি সঠিক?