Combined Board ঢাকা, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড ২০২১

11টি প্রশ্ন

  1. 1.

    জনাব বেলাল এলাকার প্রভাবশালী সমাজসেবক ও শিল্পপতি। পুত্র যায়েদকে নিয়ে জুমআর নামাজে যাওয়া তার নিয়মিত অভ্যাস। একদিন খুতবা শুনে যায়েদ বলল, আব্বু ইমাম সাহেব যে শিক্ষায় শিক্ষিত আমি সে রকম শিক্ষা গ্রহণ করতে চাই। বেলাল সাহের পুত্রের ইচ্ছা পূরণে ইমাম সাহেবের শরণাপন্ন হন। তিনি তার পুত্রকে এমন একটি প্রতিষ্ঠানে ভর্তির পরামর্শ দেন, যেখানে বিশুদ্ধভাবে কুরআন শিক্ষা, শিষ্টাচার, মাসয়ালা-মাসায়েল শিক্ষা দেওয়া হয়।

  2. 2.

    নাজমুল সাহেব সরকারি অফিসের কর্মকর্তা। তিনি সময়মতো অফিসে যান এবং নির্দিষ্ট সময়ের আগে অফিস থেকে বের হন না। আগত সেবা গ্রহণকারীকে কোনো প্রকার হয়রানি করেন না। এ কারণে অফিসের অনেকেই নাজমুলকে ভালোভাবে গ্রহণ না করলেও সেবা গ্রহণকারীদের নিকট তিনি খুবই পছন্দের। একদিন সোহাগ নামের একজন ব্যবসায়ী তার অফিস কক্ষে একটি ব্যাগ ফেলে রেখে যান। অফিসের পিয়ন সেলিম সেটি যত্ন সহকারে আলমারিতে রেখে দেন। পরদিন ব্যবসায়ী সোহাগ এসে নাজমুল সাহেবের কাছে বিষয়টি জানান। তিনি সেলিমকে ডেকে জিজ্ঞাসা করেন গতকাল তুমি কি আমার কক্ষে একটি ব্যাগ পেয়েছিলে? উত্তরে সেলিম বলল পেয়েছি, ব্যাগটি আলমারির মধ্যে সযত্নে রেখে দিয়েছি।

  3. 3.

    শামীম এমন একটি পরিবেশে বেড়ে উঠেছে, যেখানে বিসমিল্লাহ বলে সকল কাজ শুরু করা হয়। বড়রা ছোটদেরকে স্নেহ করে এবং ছোটরা বড়দেরকে সালাম দেয় ও সম্মান করে। প্রত্যেকে পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য পালন করে। শামীমের ব্যবসায়ী পিতা সন্তানদের প্রত্যেককে ইসলামের রীতিনীতি অনুযায়ী প্রতিপালন করেন এবং শিক্ষা দেন। তিনি ছেলে মেয়েকে পার্থক্য না করে সকলের প্রতি সমান আচরণ করে থাকেন।

  4. 4.

    জনাব আবুল কাশেম একটি মসজিদের ইমাম। তিনি এক খুতবায় বলেন, সন্তানদেরকে ইমান-আকিদা, হালাল-হারাম, ন্যায়-অন্যায়, শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা সম্পর্কে জ্ঞান দান করা প্রত্যেক বাবা-মার কর্তব্য। উক্ত শিক্ষার অভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেকে নানাবিধ অপকর্মে লিপ্ত হচ্ছে। মহানবি (স.) বলেছেন, "তোমরা জ্ঞান-বিজ্ঞান শিক্ষা কর এবং তা মানুষকে শিক্ষা দাও।"

  5. 5.

    শাফায়াত ও সাজ্জাদ দুই বন্ধু সম্প্রতি একটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে সরকারি অফিসে কর্মরত। শাফায়াত সময়মতো অফিসে যান এবং যথার্থভাবে গ্রাহকসেবা প্রদান করেন। শত ব্যস্ততার মাঝেও অফিসে ফাইল জমা করে রাখেন না। সরকারি নীতির বাইরে তাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ারও কোনো সুযোগ তিনি কাউকে দেন না। অন্যদিকে, সাজ্জাদ চাকরির বাইরে শেয়ার ব্যবসায় যুক্ত, অফিসে প্রায়ই দেরিতে উপস্থিত হন এবং নির্দিষ্ট সময়ের আগেই অফিস থেকে বের হয়ে যান। এমনকি গ্রাহকদের নিকট থেকে বাড়তি সুবিধা আদায় করেন।

  6. 6.

    জনাব সোহেল ইমরানের তিন সন্তানের সংসারে বেশ সুখেই দিন কাটছিল। হঠাৎ ছোট ছেলে শাহেদ প্রচন্ড জ্বরে আক্রান্ত হলে দৃষ্টি লোপ পেতে থাকে। দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার তিন সপ্তাহের চিকিৎসা দেন। এর পরও শাহেদের দৃষ্টি দিন দিন অবনতি হতে থাকে এবং শেষপর্যন্ত দৃষ্টিহীন হয়ে পড়ে। এ অবস্থায় তার লেখাপড়ার জন্য তার পিতা তাকে বিশেষ চাহিদাসম্পন্ন স্কুলে ভর্তি করে দেন। পক্ষান্তরে, আব্দুল আলিম পাঁচ সন্তানের জনক, তার সংসারে অভাব লেগেই থাকে। সংসারে সচ্ছলতা আনার জন্য তার আট বছরের ছেলেকে কারখানায় কাজ করার জন্য পাঠিয়ে দেন।

  7. 7.

    জনাবা সুফিয়ার স্বামী জনাব আরমান একজন মৎস্য কর্মকর্তা। সারাদিনের কর্মব্যস্ততা শেষে জনাব আরমান হাসিমুখে বাসায় ফিরেন। স্ত্রীর খোঁজখবর নেন এবং তার সাথে ভালো ব্যবহার করেন। অপরদিকে, আরমানের আরেক সহকর্মী রায়হান সাহেব অফিস শেষে যথাসময়ে বাড়ি যান না এবং স্ত্রী সন্তানদের খোঁজ খবর রাখেন না। সন্তানদের লেখাপড়ার ব্যাপারেও উদাসীন।

  8. 8.

    জনাব শামীম একজন ব্যবসায়ী। বছর শেষে তার সম্পদের হিসাব করে নির্দিষ্ট একটি অংশ গরিবদের মাঝে বণ্টন করেন। অপরদিকে, তার প্রতিবেশী নাসিম একজন ধনী কৃষক। তার জমির উৎপাদিত ফসলের কোনো অংশই গরিবদেরকে দেন না।

  9. 9.

    শাহিন ও সাব্বির দুই বন্ধু একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। একদিন শাহিন তার বন্ধু সাব্বিরকে বলল, আমি এমন একটি দেশে গিয়েছিলাম, যেখানে সমাজের মানুষের মধ্যে হৃদ্যতা, আন্তরিকতা, বন্ধুত্ব ও সম্প্রীতির কোনো অভাব নেই। একথা শুনে সাব্বির বলল, পৃথিবীর সকল মানুষইতো আদি পিতা হযরত আদম (আ.) ও আদি মাতা হযরত হাওয়া (আ.)-এর সন্তান। পৃথিবীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।

  10. 10.

    খলিল ও মুবারক একই এলাকার বাসিন্দা। দু'জনের আলাপ চারিতায় এক পর্যায়ে খলিল বলল, পৃথিবীতে পর্যায়ক্রমে অনেক আদর্শিক ও অনুসরণযোগ্য মানুষের আবির্ভাব ঘটেছে, যারা একটি বিশেষ নীতি ও আদর্শের ধারক। তাদের বিশেষ নীতি, আদর্শ, চিন্তাধারা, সংস্কৃতি ও বিশ্বাসকে অনুসরণ করেছে অসংখ্য বাক্তি ও জনগোষ্ঠী। ইহাকে অবলম্বন করে সমগ্র বনী আদম একই জাতি সত্তার অন্তর্ভুক্ত হয়েছে। পক্ষান্তরে, মুবারক বলল, উক্ত ব্যক্তিবর্গ ও জনগোষ্ঠী সমগ্র বিশ্বের মানবসমাজের হিদায়াত ও সত্য তো পথপ্রদর্শন, অন্যায়, অসত্য, বিভ্রান্তির গন্ডি থেকে বিরত রেখে ধর্ম, বর্ণ, বংশ, গোত্র ও ভাষা নির্বিশেষে সকল মানুষের মাঝে কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে।

  11. 11.

    জাবের ও হালিম দুই বন্ধু। জাবের হালিমকে বলল, আল্লাহ তায়ালা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। তারা মানবজাতিকে সত্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য মানুষকে আহ্বান করবে। ইসলামের শাশ্বত বিধান প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার দায়িত্ব পালন করবে। মানবজাতিকে শিরক, কুফর, বিদআত থেকে পবিত্র করার প্রাণান্ত চেষ্টা করবে। হালিম বলল, বন্ধু তুমি যা বললে শুধু এর ভেতরে সীমাবদ্ধ না বরং মানুষ পশুপাখি, কীটপতঙ্গ, বৃক্ষলতা, উদ্ভিদরাজি, জীব ও জড় পদার্থের প্রতিও সদয় হতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে।