দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর সরকারি কলেজ টেস্ট পরীক্ষা ২০২৫

11টি প্রশ্ন

  1. 1.

    জনাব অস্টিন ইংরেজির অধ্যাপক। পৌরনীতি সম্পর্কে তার আগ্রহের ঘাটতি নেই। তিনি রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিকতা, রাজনৈতিক দল ইত্যাদি বিষয়ে পড়াশোনা করে বর্তমানে একজন নাগরিকের নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে পড়াশোনা করছেন। এরপর তিনি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ে অধ্যায়ন করবেন। এছাড়াও তিনি ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, জাতিসংঘ, সার্ক ইত্যাদি বিষয় সম্পর্কে অধ্যয়ন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

  2. 2.

    মাসুদ সাহেব একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও সচেতন মানুষ। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে সর্বদা আইন মান্য করেন এবং বিভিন্ন অপকর্ম থেকে বিরত থাকেন। তিনি বিশ্বাস করেন যে, উন্নতির জন্য সমাজে আইনের অনুশাসন প্রতিষ্ঠা অত্যাবশ্যক।

  3. 3.

    জনাব ইমরুল হাইকোর্টের একজন ব্যারিস্টার। তার প্রতিবেশী সাহিদুর রহমান সম্পত্তি অবৈধভাবে দখলসংক্রান্ত একটি বিষয়ে আইনি পরামর্শের জন্য তার কাছে আসে। ঘটনা শুনে তিনি বলেন, এ ঘটনা দ্বারা তার নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে, তিনি এখন আইনের আশ্রয়. নিয়ে তার অধিকার লাভ করতে পারেন।

  4. 4.

    রায়হান সাহেব ক্লাসে বললেন যে, মানুষের স্বাভাবিক জীবনযাপন ও শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য আইন মান্য করা অপরিহার্য। বিষয়টি বুঝাতে গিয়ে তিনি আইনের উৎস ও প্রকারভেদ নিয়ে আলোচনা করলেন। নাফিজ জিজ্ঞাসা করল যে, আইনের ভিন্নতার কারণে বিভিন্ন প্রকার আইন গড়ে উঠেছে কি না।

  5. 5.

    সুমনা ও রোমেল জাফলং এলাকার একটি পাথরভাঙা কারখানায় কাজ করে। দুইজনের কাজই হলো টুকরা পাথর ট্রাক বোঝাই করা। দুইজনের সমান কাজ হলেও সপ্তাহ শেষে সুমনাকে কম মজুরি দেওয়া হয়। এটি সুমনাকে বেশ পীড়া দেয়।

  6. 6.

    জনাব আসলাম ক্লাসে বলেন যে, অধিকার ও কর্তব্য সুখ-দুঃখের ন্যায় একে অপরের সাথে সম্পর্কযুক্ত। একজনের নিকট যেটা তার অধিকার অন্যজনের কাছে সেটা তার কর্তব্য। এ কথাটি বোঝানোর জন্য তিনি কয়েকটি উদাহরণ দিলেন। যেমন- সরকার তোমাদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছেন। এটি সরকারের কর্তব্য আর তোমাদের জন্য শিক্ষা হলো অধিকার।

  7. 7.

    বর্তমান বিশ্বে মানবাধিকার মূল আলোচিত একটি বিষয়। মানবাধিকারের সাথে মৌলিক অধিকার সম্পর্কিত। জাতিসংঘও মানবাধিকার নিয়ে অত্যন্ত সোচ্চার।

  8. 8.

    জনাব মারুফ একজন পৌরনীতির শিক্ষক। তিনি তার ছাত্রদের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় জনগণ, জনগণের স্বার্থ ও সংগঠন নিয়ে আলোচনা করেছিলেন। জনগণের স্বার্থ নিয়ে সংগঠনসমূহ সচেতন। তাদের লক্ষ্যই থাকে নির্বাচিত হয়ে জনকল্যাণ সাধন।

  9. 9.

    নিচের উদ্দীপকটি পড় ও সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:

    শাসকের সংখ্যাস্বাভাবিক রূপবিকৃত রূপ
    একজনের শাসনরাজতন্ত্রস্বৈরতন্ত্র
    কয়েকজনের শাসনঅভিজাততন্ত্রধনিকতন্ত্র
    বহুজনের শাসনমধ্যতন্ত্র’?’
  10. 10.

    কোনো জনসমাজের মধ্যে ভাষা, ধর্ম, বংশ, ইতিহাস-ঐতিহ্য প্রভৃতি মিল থাকার কারণে তাদের এক ধরনের মানসিক অনুভূতির সৃষ্টি হয়। এ অনুভূতির জন্য যুগে যুগে বিভিন্ন জনগোষ্ঠী একতাবদ্ধ হয়ে স্বাধীন জাতিতে পরিণত হয়েছে। আবার কখনো প্রচলিত রাষ্ট্র বা আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে।

  11. 11.

    'ক' এলাকায় বসবাসকারী জণগণ ভাষা, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধ। তারা রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত। গত দুই বছর ধরে তারা স্বাধীনতার জন্য লড়াই করছে। অন্যদিকে 'খ' এলাকার জনগণ দীর্ঘদিন এক স্থানে বাস করছে। তাদের মধ্যে ভাষা, সংস্কৃতি, ধর্ম ইত্যাদি বিষয়ে ঐক্য থাকলেও তারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়।